আন্তর্জাতিক
ভোট গণনায় বিজেপি–তৃণমূল সংঘর্ষ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল। সোমবার (৪ মে) ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রকে ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে বিভিন্ন দলের কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। ফলাফল প্রকাশ শুরু হলে জয়-পরাজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধস্তাধস্তিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
গণনা কেন্দ্রের বাইরে স্থাপিত ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে। লাঠিচার্জ শুরু করলে সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং দিকবিদিক ছুটে পালাতে দেখা যায়।
নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।





