চাকরির খবর


এইচএসসি পাসেই বিকাশে চাকরির সুযোগ, টেকনিশিয়ান পদে আবেদন করুন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

এইচএসসি পাসেই বিকাশে চাকরির সুযোগ, টেকনিশিয়ান পদে আবেদন করুন

ছবি: সংগৃহীত


দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে।

 

মঙ্গলবার (১০ মার্চ) থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীকে ঢাকা ও গাজীপুরে কাজ করতে হবে। এ পদে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

 

পদসংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস

 

যোগ্যতা

আবেদনকারীদের এইচএসসি পাস অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি নেটওয়ার্ক, পাওয়ার ও কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা থাকাও প্রয়োজন।

 

অভিজ্ঞতা

ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬।


সম্পর্কিত

চাকরির খবরবেসরকারি চাকরিবিকাশবিকাশে চাকরি

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ, আবেদন শুরু

বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ের অধীনে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ, অফিসার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিকাশের ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ টেকনোলজি ক্যাটাগরিতে সম্মাননা পেল হুয়াওয়ে

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের আয়োজিত ৬ষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে বিকাশের ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।