সাহিত্য


আমির হামজার স্বাধীনতা পুরস্কার পর্যালোচনার সিদ্ধান্ত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মার্চ ২০২২, ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার

আমির হামজার স্বাধীনতা পুরস্কার পর্যালোচনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকের জন্য মনোনীত মরহুম মো. আমির হামজার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার পর এমনই ইঙ্গিত পাওয়া গেছে স্বাধীনতা পুরস্কার মনোনয়ন কমিটি ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে।


বুধবার (১৬ মার্চ) স্বাধীনতা পুরস্কার মনোনয়ন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, মরহুম মো. আমির হামজার বিষয়ে যেসব অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখা হবে।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রি পরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, স্বাধীনতা পুরস্কার মনোনয়ন কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নাম চূড়ান্ত করেছে। তবে আমির হামজাকে নিয়ে যে, সমালোচনার সৃষ্টি হয়েছে, সেটি শুধরে নেওয়া সম্ভব।


এই বছর স্বাধীনতা পুরস্কারের জন্য ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে স্বাধীনতা পুরস্কার মনোনয়ন কমিটি। মঙ্গলবার (১৫ মার্চ) তাদের তালিকাও প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে এবার সাহিত্য অবদান রাখার জন্য মনোনীত করা হয় মরহুম মো. আমির হামজাকে। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন মহলে সমালোচনার ঝড়।


সমালোচকদের মতে, আমির হামজা উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তার বাবা। সাহিত্যে তার অবদান কতটুকু সেটা আরো ভালো করে দেখার বিষয়। এছাড়া তিনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিও। এমন পরিস্থিতিতে আমির হামজার বিষয়ে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।



জনপ্রিয়


সাহিত্য থেকে আরও পড়ুন

রাবিপ্রবির ৬৪ একরে বসন্তের ছোয়া

রাবিপ্রবির ৬৪ একরে বসন্তের ছোয়া

দিনব্যাপী নানা আয়োজনে যবিপ্রবিতে অমর একুশে পালিত

দিনব্যাপী নানা আয়োজনে যবিপ্রবিতে অমর একুশে পালিত

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণের ১১ বছর আজ

ওপারে তিনি পাড়ি জমিয়েছেন ঠিকই, কিন্তু নিজের সৃষ্টির মধ্য দিয়ে আজও অনুরাগীরে হৃদয়ে বেঁচে আছেন। নিজের অসাধারণ লেখনি ও নির্মাণশৈলী দিয়ে তিনি বইপ্রেমী এবং নাটক-সিনেমাপ্রেমীদের মনে স্থায়ী আসন গেড়ে বসে আছেন।