Ad

দুপুরের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
DMP
Durbin News

করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর এবার রমনা বটমূলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষবরণের অনুষ্ঠান। তবে রমজানের কারণে দুপুর ২টার মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১২টায় রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে আমাদের বর্ষবরণের প্রাণের উৎসব আমরা পালন করতে পারিনি। এবার পরিস্থিতির উন্নতি হওয়াতে আমরা উদ্যোগ নিয়েছি অন্তত সীমিত আকারে হলেও এই বর্ষবরণের উৎসবটি পালন করার।

তিনি আরো বলেন, প্রতিবছর রমনা বটমূলে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি পান্তা ভাতের ব্যবস্থা থাকত, এবং অন্যান্য খাবারের দোকান থাকত। এবার যেহেতু বর্ষবরণের অনুষ্ঠান রমজানের মধ্যে পড়েছে, তাই এই ধরনের কোনো খাবারের ব্যবস্থা থাকবে না। পাশাপাশি বর্ষবরণের অনুষ্ঠানটিও আমরা সীমিত আকারে করার জন্য অনুরোধ করেছি। দুপুর দুইটার মধ্যে আমরা সমস্ত কার্যক্রম এখান থেকে গুটিয়ে নিবো। যাতে মানুষজন এখান থেকে বের হয়ে স্বাচ্ছন্দে বাড়িঘরে গিয়ে ইফতার করতে পারে।

তিনি আরো বলেন, বর্ষবরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। সেসব চেকপোস্টে মানুষজনকে পরীক্ষা করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া এসব এলাকায় ওইদিন কোনো যানবাহন চলাচল করবে না।

বর্ষবরণে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, রমনা বটমূলে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করতে আজ থেকে আমাদের সুইপিং শুরু হয়েছে। আমাদের ডগ স্কোয়াড ইতোমধ্যে সুইপিং করেছে, বোম্ব স্কোয়াড সুইপিং করবে। আজকে সন্ধ্যা পর্যন্ত সুইপিং চলবে। প্রয়োজনে আগামীকাল ভোরেও সুিপিং করা হবে। যাতে এই এলাকায় কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য কেউ রাখতে না পারে সিটি নিশ্চিত করবো। এর পাশাপাশি পুরো চত্ত্বর সিসিটিভি ক্যামেরার আওতাধীন থাকবে। এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে আমাদের সদস্যরা দূরবীণ নিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করবে কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটছে কিনা। সিসিটিভির কন্ট্রোল রুমেও আমাদের সদস্যরা থাকবে। তারা পুরো এলাকা নজরদারি করবে। কোথাও কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তারা সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ সদস্যদের ইনফর্ম করবে।

তিরি আরো বলেন, পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আর্চওয়ে থাকে, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্ফোজাল ইউনিট, সোয়াত টিম থাকবে। এছাড়া রমনা এলাকায় কিছু লেক আছে, সেখানে নৌ-পুলিশের পক্ষ থেকে আমাদের ডুবুরি দল থাকবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও ডুবুরি দল থাকবে।

তিনি আরো বলেন, ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছিল। সেই প্রেক্ষাপট মাথায় রেখে আমাদের একটি এক্সিকিউশন প্ল্যান থাকবে। যদি কোনো ধরনের অসুবিধা ঘটে, তাহলে আমরা কীভাবে মানুষজনকে এখান থেকে সরিয়ে নিবো এবং কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাকে উদ্ধার করে কীভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য আলাদা দল থাকবে।

তিনি আরো বলেন, বড় ধরনের জন সমাবেশ যেখানে হয়, সেখানে ইভটিজিংয়ের একটি ঘটনা ঘটে। অতীতেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে। এটি প্রতিরোধ করার জন্য সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে। এছাড়া আমাদের ফাস্ট এইড সেন্টার থাকবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, কোনো বিষয়ে ঘোষণা করার জন্য আমাদের মাইকিং সিস্টেম থাকবে।

বর্ষবরণের অনুষ্ঠেনে আগতদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেহেতু এখন রমজানের সময়, তাই ছোট বাচ্চাদের খুব বেশি যাতে এখানে না আনা হয়। কারষ এখানে কোনো ধরনের খাবার দাবারের ব্যবস্থা থাকবে না। কেউ যাতে মুখোশ পরিধান না করে আসে, উচ্চ শব্দ তৈরি করে এমন বাদ্যযন্ত্র সঙ্গে করে না আনার জন্য অনুরোধ করবো।

মঙ্গল শোভাযাত্রার বিষয়ে তিনি বলেন, শোভাযাত্রায় প্রতিটা মানুষকে পরীক্ষা করে অংশগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা থেকে কেউ হঠাৎ করে শোভাযাত্রায় ঢুকার চেষ্টা করবেন না। তাহলে শোভাযাত্রাকে ঘিরে থাকা পুলিশ সদস্যরা কঠোর আচরণ করতে পারে।

তিনি আরো বলেন, মূলত সঙ্গীতানুষ্ঠান ও আবৃত্তি অনুষ্ঠান সকাল সাড়ে ১১টার মধ্যে শেষ হয়ে যাবে। এরপর এখানে কিছ মেলা হয়, সেটা দুপুর ২টা পর্যন্ত চলবে। দুপুর ১টার মধ্যে আমরা ঢুকার গেট বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে।

ত্তা বলয়ে ঢেকে রাখা হবে রমনা বটমূলের পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad