

কেন্দ্রীয় শহীদ মিনারপ্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে সেখানে।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরবাংলাদেশ স্কাউটসসদস্যরা।
ইডেন মহিলা কলেজব্র্যাক বিশ্ববিদ্যালয়ছায়ানটপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশউদিচী শিল্পীগোষ্ঠীবাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও অনেকেই উপস্থিত হন। কেউ পরিবার নিয়ে, কেউ শিশুদের হাত ধরে শহীদ মিনারে আসেন। অনেক অভিভাবককে শিশুদের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতেও দেখা যায়।
শ্রদ্ধা জানাতে আসা শফিকুল ইসলাম বলেন, “এই দিন আমাদের প্রেরণার উৎস। যখন পশ্চিম পাকিস্তান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা আত্মত্যাগের মাধ্যমে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল।”
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “ভাষা আন্দোলনের ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। এখানে এসে শ্রদ্ধা জানালে সেই ইতিহাসকে নতুন করে অনুভব করি।”
বাংলাদেশ স্কাউটস-এর সদস্য মাহদি হাসান বলেন, “শৃঙ্খলা রক্ষা করতে এসে বুঝতে পারছি মানুষের আবেগ কত গভীর। সবাই নিয়ম মেনে সম্মান জানাচ্ছেন। এটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।”
মহান একুশের চেতনায় এদিন কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ওঠে শোক, গর্ব ও অঙ্গীকারের মিলনমেলা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।