Ad

সম্রাট আকবর, পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
first boisakh durbin
Durbin News

হুমায়ুন কবির মাসুদ:

সম্রাট আকবরের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত মন দোলানো নানা বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালন করে আসছে বাঙালি জাতি। তাদের প্রাণের উৎসবগুলোর মধ্যে একটি বাংলা নববর্ষ। তবে অনেকেরই হয়তো জানা নেই, কীভাবে ঘটলো এই বাংলা বর্ষের প্রচলন। চলুন জেনে আসা যাক-

পহেলা বৈশাখের ইতিহাস:

বাংলা সালের প্রথম দিন পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিবঙ্গের মানুষের কাছে ঈদের মত। আনন্দমুখরভাবে, উল্লাসের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এছাড়া ত্রিপুরায় বসবাসরত বাঙালি জাতিরাও এ উৎসব পালন করে থাকেন।

বাঙালি জাতির জন্য ধর্ম,বর্ণ,শ্রেণি নির্বিশেষে সকলের জন্য দিনটি সার্বজনীন লোকউৎসব হিসেবে বিবেচিত। গ্রেগরীয় বর্ষপঞ্জি মোতাবেক ১৪ ই এপ্রিল অথবা বিশেষ কোন ক্ষেত্রে ভারতের কিছু এলাকায় ১৫ এপ্রিল এ উৎসব পালন করা হয়।

প্রাচীন ভারতবর্ষে মুঘল সম্রাটদের আমলে যারা ক্ষমতায় থাকত তারা হিজরী সনের পঞ্জিকা দেখে কৃষি পণ্যের উপর ধার্য করা খাজনা আদায় করত। কিন্তু সেভাবে খাজনা আদায় করলে তাতে তৈরি হত সমস্যা কেননা হিজরি সন চাঁদ দেখার উপর নির্ভর করায় তা কৃষি ফলনের সাথে মিলত না। কৃষকরা ফসল কাটার আগেই খাজনা পরিশোধ করতে বাধ্য হত।

এ সংকট দূর করতে সম্রাট আকবরের শাসনামলে সাধারণ কৃষকের কথা চিন্তা করে এবং খাজনা আদায়ে সুষ্ঠুতা আনতে বাংলা নববর্ষের প্রণয়ন করা হয়।

তৎকালীন সময়ে বাংলার অন্যতম বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন এবং আরবি হিজরি সনকে বিশ্লেষণের মাধ্যমে বাংলা সনের পঞ্জিকা বিনির্মাণ করেন। ধারণা করা হয়, ১৫৮৫ সালের ১০ কিংবা ১১ মার্চ থেকে বাংলা মাসের সূচনা শুরু হয়। তবে গণনা পদ্ধতি চালু করা হয় বাংলার অন্যতম শাসক মুঘল সম্রাট আকবরের আমল থেকেই।

প্রথমে এই সনের নামকরণ করা হয় ফসলি সন যা পরবর্তী সময়ে পরিবর্তন হয়ে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পায়। সম্রাট আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখের আয়োজন শুরু হয়। তবে সে সময়ে চৈত্র মাসের শেষ দিনে প্রত্যেকটি কৃষককে অথবা চাষীকে বাংলা মাসের শেষ দিনের মধ্যে জমিদারের কাছে সকল ধরণের খাজনা, মাশুল এবং শুল্ক পরিশোধ করতে হত। সকলের খাজনা পরিশোধ হওয়ার পর পহেলা বৈশাখে জমির মালিকরা তাদের নিজের অঞ্চলের গ্রামবাসীদের নানা ধরণের মিষ্টি দ্বারা আহার করিয়ে তাদের আপ্যায়ন এবং সমাদোর করত। তাছাড়া এ দিনটিতে ধনী-গরীব, রাজা-প্রজা সকলে নানা ধরণের আনন্দ এবং উৎসবে অংশগ্রহণ করত।

বর্তমান সময়ে পহেলা বৈশাখ:

বর্তমান সময়ে আগের চেয়ে আধুনিক এবং মানসম্মত উপায়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। বাংলার শেষ মাস চৈত্রের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। নানা ধরণের আয়োজনে এবং নানা ধরণের ছবি অ‌ঙ্কণের মাধ্যমে এ দিনটিকে উদযাপন করা হয়। আর পহেলা বৈশাখে রাজধানী ঢাকার বেশির ভাগের জন্য সকাল শুরু হয় রমনার বটমূলে পান্তা আর ইলিশ খাওয়ার মাধ্যমে। আর গ্রামের সহজ সরল মানুষরা চেষ্টা করেন নানা ধরনের ভর্তা এবং পান্তা ভাতের সমন্বয়ে দিনটি শুরু করার মাধ্যমে।

তাছাড়া দুপুর পড়ার সাথে সাথে গ্রামের ছেলেরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া মেলায় অংশগ্রহণ করে দিনটিকে উদযাপন করে। এছাড়াও গ্রামের সাধারণ দোকানি এবং ক্রেতাদের মধ্যে সারাবছরের যে লেনদেন হয়েছে তা পহেলা বৈশাখের দিনটিতে চুকিয়ে নানা ধরণের খাবার খাইয়ে বিক্রেতা ক্রেতাদের মন জয় করান। এ প্রচলন রয়েছে শহরেও। একে হালখাতা বলা হয়ে থাকে বাঙালি সংস্কৃতিতে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর দিন। ‘মন্দ সবকিছুকে ভেলায় ভাসিয়ে দিয়ে নতুন বছর সুন্দর এবং স্বাচ্ছ্যন্দপূর্ণ হোক। জীর্ণ পুরাতন যা কিছু আছে সব ভেসে যাক, ধুয়ে ও মুছে যাক সকল গ্লানি’ এভাবে প্রত্যেকটি বাঙালি আহ্বান জানায় বিদায়ী সূর্যের কাছে ।‌

দূরবীন নিউজের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল বাঙালিকে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দের শুভেচ্ছা এবং অভিনন্দন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad