Ad

গ্রীষ্মের শুরুতেই পানির সমস্যায় ভোগান্তি চরমে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
water durbin
Durbin News

হুমায়ুন কবির মাসুদ:

মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে জরুরি উপাদান পানি। পানি ছাড়া জীবন একদমই অকল্পনীয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে পানির নাব্যতা কমে আসায় ভোগান্তিতে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

সবেমাত্র গ্রীষ্মের শুরু! এর মধ্যেই খবরের শিরোনাম হতে শুরু করেছে পানি সংকট নিয়ে। দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এ অবস্থায় পানির ঘাটতি পূরণে কেউ কেউ পুকুর থেকে পানি সংগ্রহ করে তা ব্যবহার করছেন। ফলে পরবর্তীতে কলেরা, ডায়রিয়াসহ নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে মানুষের মাঝে।

বিশুদ্ধ বা সুপেয় পানির অভাব বাংলাদেশে ক্রমেই প্রকট আকার ধারণ করছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের যত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ প্রাণ হারায় বিশুদ্ধ পানির অভাবে। পানিবাহিত রোগের প্রভাবে মৃত্যুর পরিমান এখনও বিশ্বে সবচেয়ে বেশি। ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগে প্রতিদিন মৃত্যুবরণ করছে হাজারো মানুষ। এদের অধিকাংশই আবার শিশু।

দেশের উপকূলীয় ১০ টি জেলা ছাড়াও রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রায় সব জেলা শহরগুলোতে গরমের সময়ে পানির সমস্যা তীব্র আকার ধারণ করে।

জামালপুর জেলা সদরের বাসিন্দা রায়হান সৌরভ। বাস্তবিক জীবনের পানি সংকটের ঘটনা বলতে গিয়ে বলেন, ছোট বেলায় দেখেছি পানির জন্য চাপকলই যথেষ্ট ছিল। তখন পাইপের গভীরতা ছিল ৩০-৩৫ ফিট। কিন্তু বর্তমান সময়ে পানি পেতে গেলে কমপক্ষে ১০০-১৫০ ফিট লেয়ারে যেতে হচ্ছে, কিন্তু তাতেও মিলছে না পানি।

তিনি আরও জানান, পানির এ সংকটে নানা উপায়ে পানি সংরক্ষণ করলেও সে পানি গ্রীষ্মের সময়ে ১ মাস ব্যবহারের পর শেষ হয়ে যায় এবং পরবর্তী সময়ে মিনারেল ওয়াটার কিনে খেতে প্রতি মাসে ৩-৪ হাজার টাকা খরচ হয়। আবার কোথাও ওয়াসার পানি সাপ্লাইয়িংয়ের ব্যবস্থা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি ।

চট্রগ্রাম নগরীর লালখান এলাকার বাসিন্দা গুলনার বেগম দূরবীন নিউজকে বলেন, ‘শেষ এক দেড় মাস যাবৎ ঠিকমত পানি পাইনি। ঘরের মধ্যে ৭ জন মানুষের বসবাস। প্রতিদিন ২০-২৫ লিটার পানি কিনে নিজেদের খাওয়া এবং রান্নার কাজ করতে হয় । পানির পেছনে মাসে ৮-১০ হাজার টাকা খরচ হয়। আর সবচেয়ে বড় দুঃখ হলো ওয়াসার পানি না পেলেও প্রতিমাসে বিল ঠিকই পরিশোধ করতে হয়।'

পানির এমন অবস্থা চলতে থাকলে খুব অচিরেই দেশে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি থেকে পানিবাহিত নানান রোগের সর্ব্বোচ্চ দৃষ্টান্ত দেখবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad