জাতীয়
দুগ্ধ ঘাটতি মেটাতে ৫০ উপজেলায় উৎপাদনের নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় অন্যতম বড় খাত এখন দেশের দুগ্ধ শিল্প। দেশের দুগ্ধ ঘাটতি পূরণে এবার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
এ শিল্পের ঘাটতি পূরণে দেশের মোট ৮ বিভাগের ৩৭টি জেলার ৫০ টি উপজেলাকে শনাক্ত করেছে সরকার। প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
জানা যায়, গ্রামীণ অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তায় ও বেকার সমস্যা দূরীকরণ, এবং জ্বালানি সমস্যা সমাধানে এ খাতের বড় অবদান রাখার সুযোগ আছে। বর্তমানে সব মিলিয়ে প্রায় আড়াই লাখ দুগ্ধ খামার রয়েছে। এসব খামারে প্রত্যক্ষভাবে ৭০ লাখ ও পরোক্ষভাবে আরো প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা নির্বাহ হচ্ছে। দেশে দুধের চাহিদার প্রায় ৭০ শতাংশই উৎপাদন হচ্ছে এসব খামারে। তবে দুগ্ধ শিল্পে এখনো ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের অনুমোদন পেয়েছে প্রকল্পটি। সরকারের নিজস্ব তহবিলে ২০২৫ এর ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
এছাড়াও সমবায় অধিদফতর সূত্র আরও জানায়, সরকার দুগ্ধ ঘাটতি এলাকায় উন্নত জাতের গরু পালন করার মাধ্যমে আরো বেশী দুধ উৎপাদন করতে চায়। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নে নারীর অগ্রগতি নিশ্চিত করতে ১৫৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে সমবায় অধিদফতর।
পরিকল্পনা কমিশন সূত্র আরও জানায়, সরকারের এ মেগা প্রজেক্টে ৫০ টি উপজেলার মধ্যে প্রত্যেকটিতে ২ টি করে ১০০টি উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন করা হবে । এছাড়া উন্নত গাভীর জাত উন্নয়ন ও ১০ হাজার ৬০০টি গাভী স্থায়ী সম্পদ হিসেবে সৃষ্টি করা হবে।
একই সাথে ৫ হাজার প্রশিক্ষিত খামারি ও গ্রামীণ উদ্যোক্তাও তৈরি করা হবে। দেওয়া হবে গবাদিপশুর ভ্যাক্সিনেশন ও কৃত্রিম প্রজনন বিষয়ক সহায়তা।
আরও জানা যায়, ৫টি বকনা উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ডাটাবেজ ও এর জন্য ফাইন্যান্সিয়াল সফটওয়্যারও তৈরি করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, সরকারের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি— এডিপিতে প্রকল্পটি বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান বৃদ্ধি ও আয় সৃষ্টির উদ্দেশ্যে গ্রামীণ প্রবৃদ্ধি ও অর্থনীতি বহুমুখীকরণ, আর্থিক সম্পদ সৃষ্টি ও উৎপাদন কার্যক্রমে সমবায়ের কর্মকাণ্ড উৎসাহিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যার সঙ্গে প্রকল্পটি সঙ্গতিপূর্ণ বলে মনে করে পরিকল্পনা কমিশন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


