Ad

মার্কসবাদী লেনিনের জন্মদিন আজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
lenin
Durbin News

২২ এপ্রিল রুশ বিপ্লবের মহানায়ক কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্মদিন আজ। দেড়শ বছর পরেও তাকে মনে রেখেছে বিশ্ব। তার রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধু হয়ে পৃথিবীর অসংখ্য মানুষ স্বপ্ন দেখে শোষণহীন সমাজের।

শ্রমিক, কৃষকসহ মেহনতী মানুষগুলো যখন কুঁজো হয়ে যাচ্ছিল, ঠিক সে সময় রাশিয়ার ভলগা নদীর তীরে সিমবির্স্ক নামক ছোট শহরে ১৮৭০ সালের আজকের দিনে জন্ম হয় এ মহান নেতার।

লেনিন ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন। মাত্র ৯ বছর বয়সে সিমবির্স্ক জিমনেসিয়মের প্রথম শ্রেণিতে ভর্তি হন তিনি। ক্লাসের পর ক্লাস উত্তীর্ন হয়ে প্রথম শ্রেণীর পুরস্কার লাভ করেন লেলিন ।

তবে ছোটবেলা থেকেই রুশ সাহিত্য এবং পরিবেশের আলোকে লেনিনের জীবন গড়ে উঠে। লেনিনের পাঠ্য সম্ভারে সব সময় জড়িয়ে ছিল রুশ মহান লেখকদের রচনা। তার পঠিত সাহিত্যের মধ্যে বড় অংশ জুড়েই ছিল বিপ্লবী ও গণতন্ত্রকামী লেখকরা। এদের অনেকের লেখা তখন নিষিদ্ধ ছিল, কিন্তু তবুও ভ্লাদিমির তা পড়তে বাদ দেননি।

এদিকে , লেনিনকে আরো আলোড়িত করে তুলে ১৮৮৭ সালের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। তার দাদা আলেক্সান্দর উইলিয়ানভ জার তৃতীয় আলেক্সজান্ডারকে হত্যা করার অভিযোগে সেই বছরের মার্চে গ্রেপ্তার হন এবং মে’ মাসে তিনি মৃত্যুদন্ডে দন্ডিত হন। দাদাকে হারিয়ে লেলিন বিপ্লবী সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন।

লেনিন যখন কাজান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তিনি প্রগতিশীল মানসিকতার অধিকারী ছাত্রদের নিয়ে ১৮৮৭ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বেশ সক্রিয় ছিলেন। সক্রিয় থাকার অপরাধে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে দেয়।

এরপর লেনিন ১৮৯২ সালে প্রথম মার্কসবাদী দল গঠন করে। পরের বছরের আগস্টে পিটার্সবার্গে চলে আসেন। পরে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে সোচ্চার হতে থাকেন তিনি । তারপর থেকেই পিটার্সবার্গে একজন মার্কসবাদী নেতা হিসেবে বহুল পরিচিতি লাভ করতে থাকেন লেনিন।

১৮৯৫ সালে মার্কসবাদীদের সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপীয় শ্রমিক আন্দোলন গ্রুপ ‘শ্রমমুক্তি’ সংগঠনে যোগদান করেন। শ্রমমুক্তিতে যোগদানের পর তিনি সেখানকার সাধারণ শ্রমিকদের নিয়ে ‘সংগ্রাম সংঘ’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন।

লেলিনের ‘সংগ্রাম সংঘ’ এর নেতৃত্বে শ্রমিকদের একটি ধর্মঘট অনুষ্ঠিত হয়। সে ধর্মঘটে প্রায় ৩০ হাজার শ্রমিক অংশ নেন। ফলে সরকার লেনিনসহ তার দলের অধিকাংশ নেতা-কর্মীকে গ্রেফতার করে। তবে জেলে থেকেও তিনি বিপ্লবী ক্রিয়াকলাপ থেকে বিরত থাকেননি।

পরে রুশ সরকার ১৮৯৭ সালে লেনিনকে ৩ বছরের জন্য লেনিনকে সাইবেরিয়ায় নির্বাসিত করে। কিন্তু এই নির্বাসিনের কারণে ধমে যাননি তিনি।

লেনিন তার সমাজতান্ত্রিক জাগরণের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো। তাকে ‘রোল মডেল’ মেনে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষ সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে লেনিনের দলে যোগদান করেছিল।

এদিকে, ১৯২৩ সালের মার্চ মাসে লেনিনের শারিরিক অবস্থা শংকটাপন্ন হতে থাকে। তারপরের মাসেই লেনিন গোর্কিতে ফিরে আসেন। এরপর ১৯২৪ সালের ২১ জানুয়ারী সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মস্তিষ্কের রক্তক্ষরন হয়ে মারা যান বিপ্লবী এই নেতা।

২৩ জানুয়ারী লেনিনের শবাধার গরইক থেকে মস্কোয় এনে ইউনিয়ন ভবনের সভা কক্ষে রাখা হয়। সকল স্তরের নর-নারীরা স্তম্ভ কক্ষের ভিতর দিয়ে প্রদক্ষিন করে লেনিনকে তাদের শেষ শ্রদ্ধা জানান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad