Ad

রান্নাঘরে তেলাপোকা, মেয়াদোত্তীর্ণ রুটি আর বাসি গ্রিল-ফ্রাই!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vokta
Durbin News

বাঙালি মানেই ভোজন রসিক। আমরা সকলেই একটু ভালো খেতে পছন্দ করি। আর তাইতো সুজোগ পেলে পরিবার পরিজন, প্রিয়জন নিয়ে চলে যাই ভালো কোন রেস্টুরেন্টে। কিছু কিছু এলাকা রেস্টুরেন্ট পাড়া হিসেবেই বেশি বিখ্যাত। যেমন রাজধানীর ধানমন্ডি।

আবাসিক এই এলাকার ১৫ নম্বরে অবস্থিত কে বি স্কয়ার। ১৩ তলা বিশিষ্ট এই ভবনের বেশিরভাগই রেস্টুরেন্ট। রোববার দুপুরে হঠাৎই সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রথমেই সরকারি এই সংস্থার কর্মকর্তারা যান ভবনের তিন তলায় অবস্থিত ওজং রেস্টুরেন্টে। রমজান মাসে দিনের বেলায় খাবার বিক্রি বন্ধ থাকায় রেস্টুরেন্টের কর্মচারীরা তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের দেখে হকচকিয়ে যান তারা। কর্মকর্তারাও সোজা ঢুকে যান রেস্টুরেন্টটির রান্নাঘরে।

সেখানে দেখা যায়, মেঝেতে দৌঁড়ঝাপ করছে তেলাপোকা। খোলা অবস্থায় রাখা আগের দিনের থেকে যাওয়া খাবার। এই সময় রান্নাঘর থেকে একটি রঙের প্যাকেটও জব্দ করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

রেস্টুরেন্টের কর্মচারীরা সেটিকে ফুড কালার বলে দাবি করলেও, পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি মানসম্মত নয়। যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। পরে রেস্টুরেন্টটিকে সতর্ক করার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালান একই বিল্ডিংয়ের চার তলায় অবস্থিত ম্যাড শেফ রেস্টুরেন্টে। সেখানেও রেস্টুরেন্টের কর্মচারীরা ঘুমাচ্ছিলেন। অধিদপ্তরের কর্মকর্তারা সেই রেস্টুরেন্টের রান্না ঘরে গিয়ে মেয়াদোত্তীর্ণ ১৩ প্যাকেট বার্গার বানানোর রুটি পান। সেগুলোতে ফাঙ্গাস পড়ে ছিল। এছাড়া আগের দিনের রান্না করা বাসি গ্রিল ও চিকেন ফ্রাই পাওয়া যায়। পরে রেস্টুরেন্টটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ কে বি স্কয়ারের অষ্টম তলায় অবস্থিত আর্ট অব ফুড নামের আরেকটি রেস্টুরেন্টে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। রেস্টুরেন্টটির রান্নাঘর অস্বাস্থ্যকর হওয়ায় সেটিকে মাত্র দুই হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও মাহমুদা আক্তার।

পরে অভিযানের বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ধানমন্ডির কে বি স্কয়ারের এই খাবার রেস্টুরেন্টগুলোতে আমরা আগেও তদারকি করেছি। তাদেরকে আমাদের অফিসের মিটিংয়ে ডেকেছি। কিন্তু তারপরও আজকে তদারকির করার সময় কয়েকটি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবার দেখেছি। পাউরুটির মধ্যে ফাঙ্গাস পড়া দেখেছি। এই চিত্র সাধারণ মানুষ দেখতে চায় না।

তিনি আরও বলেন, আমরা রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। তাদেরকে ভোক্তার অধিকারের বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারাও সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। কিন্তু ব্যক্তি বিশেষের অমনোযোগিতা, ব্যক্তি বিশেষের অবহেলার কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভোক্তা অধিদপ্তরের এই পরিচালক বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল দুই দিন আগে কে বি স্কয়ারের একটি রেস্টুরেন্টে ইফতার খাওয়ার ফলে পাঁচজন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। আমাদের ভোক্তারা কেন এভাবে ক্ষতির শিকার হবেন? এই কারণে আমরা সকল ব্যবসায়ীকে বলছি, আমরা সবকিছু বিবেচনা করি। আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের ধরাধরির জন্য আসিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ধরাধরির কাজ করে না। কিন্তু কোথাও ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে আমরা আইনের প্রয়োগ করি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এতদিন প্রশাসনিক আদেশে জরিমানা করেছি। কাউকে ৫০ হাজার, কাউকে পাঁচ হাজার, কাউকে দুই হাজার, কাউকে ৫০০ টাকাও জরিমানা করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই জরিমানার পরও অনেকের ভেতর কাঙ্খিত শুদ্ধতা আসেনি। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ঈদের পর থেকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করবো। আমরা চাই ব্যবসায়ীরা এখন থেকে সচেতন হোক।

অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোক্তারা নিজের পকেটের টাকা খরচ করে রেস্টুরেন্টে খাবার খান। অথচ রেস্টুরেন্টগুলো ভোক্তার কথা চিন্তা না করেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করছে। যা কোনোভাবেই কাম্য নয়। তাই আজকে তিনটি রেস্টুরেন্টকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad