Ad

দাম কমেছে ডলারের! এখন থেকে ডলারে মুনাফা করা যাবে সর্বোচ্চ ১ টাকা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_11
Durbin News

অবশেষে চরম অস্থিরতার মাঝে ও খোলা বাজারে দাম কমতে শুরু করেছে ডলারের। ৮ টাকা কমে গত রবিবার ডলার বিক্রি হয়েছে ১১২ টাকা দরে।বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবার ডলার কেনাবেচায় দামের ব্যবধানও নির্ধারন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মুদ্রাটির ক্রয় বিক্রয়ে সর্বোচ্চ মুনাফা করা যাবে এক টাকা। গেল কয়েক মাস দেশীয় মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রার দাম বাড়ছে অনবরত। বানিজ্যিক ব্যাংক এবং মানি এক্ষচেঞ্জ মার্কেটের কারসাজিতে সৃষ্টি হয়েছিল চরম অস্থিরতা।বর্তমানে ১ ডলারের দাম ৯৭ টাকা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা খোলা বাজারে ছাড়িয়ে যায় ১২০ টাকা। বানিজ্যিক ব্যাংক গুলো কমিয়ে দিয়েছিল ডলার বিক্রি।এরপরেই বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রার মান ঠিক রাখতে সোচ্চার হয় সরকার। বিলাসবহুল পন্য আমদানিতে বিধিনিষেধ জারি করে বাংলাদেশ ব্যাংক।ফলে কমে আসে আমদানিতে এলসি খোলার পরিমান। এছাড়াও ধারাবাহিক ভাবে মানি এক্সচেঞ্জ হাবগুলোতে অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ ব্যাংক।সম্প্রতি, জালিয়াতির অভিযোগে আনা হয় দেশের ছয় বানিজ্যিক ব্যাংকে বড় ধরনের রদ বদল। এরপরই বড় ধরনের পরিবর্তন হয় বৈদেশিক মুদ্রার বাজারে। গতকাল বাজার পর্যলোচনা করে দেখা যায় ১১২ থেকে ১১৪ টাকার বিনিময়ে বিক্রি হয় মুদ্রাটি। এর আগে গত মে মাসে বিক্রি হয়েছিল ৮৫ টাকায়।গত মে মাসেই প্রথম ডলারের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি শুরু হয়। এরপর গেল ৩ মাসে প্রথমবারের মত ডলারের দাম কমলো খোলা বাজারে।গেল মাসে রেকর্ড পরিমান রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে বড় ভুমিকা রেখেছে বলেই মনে করেন বিশ্লেষকেরা।মুদ্রার মান কম রাখতে ডলার বিক্রয়ে মুনাফার পরিমান নির্ধারন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রয় মুল্যের চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি মুল্যে ডলার বিক্রয় করতে পারবে ব্যাংক গুলো।তারা মুলত রেমিট্যান্স সরবরাহকারী এবং আমদানিকারকদের নিকট থেকে ক্রয় করে থাকে ডলার। ব্যাংক গুলো সকল সোর্স থেকে ডলার কেনার খরচ গড় হিসাব করবে।আর সেই গড় খরচের মাত্র ১ টাকা বেশি দামে বিক্রয় করা যাবে ডলার। আশা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে মুদ্রাটির দাম কমে আসবে ১০০ টাকার নিচে।বানিজ্যিক ব্যাংক গুলো আন্ত ব্যাংকিং লেনদেনের মাধ্যমে নিজেদের ডলারের চাহিদা মিটিয়ে থাকে। এর জন্যে ৯৫ টাকা মুল্য নির্ধারন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সে হিসেব অনুযায়ী এখন থেকে বানিজ্যিক ব্যাংকে নগদ ১০০ টাকার কমে পাওয়া যাবে ডলার। তবে এখনো সেখানে ১০৬ থেকে ১০৮ টাকা মুল্যে বিক্রয় হচ্ছে এটি।এছাড়া বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে সকল রফতানিকারককে দ্রুত রফতানিকৃত আয় দেশে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রফতানি আয়কে দ্রুত নগদায়নে সকল প্রকার সাহায্য করা হবে জানিয়েছে তারা। ডলারের দাম কমলে ও এখনো স্বাভাবিক নয় বৈদেশিক মুদ্রার বাজার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই আরো কমবে ডলারের দাম। তবে এখনো প্রয়োজনের বাহিরে সাধারনের নিকট ডলার বিক্রি করছে না বানিজ্যিক ব্যাংক গুলো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad