Ad

ভারতের সাথে নতুন বাণিজ্য চুক্তিতে প্রধানমন্ত্রীর সম্মতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ভারতের সঙ্গে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫-৭ সেপ্টেম্বর তিনি ভারত সফরে যাবেন। এই সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে CEPA স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত করার ব্যাপারেও মত দিয়েছেন সরকার প্রধান। এর আগে গত বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রধানমন্ত্রী CEPA সম্পাদনের যৌথ সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।সে অনুযায়ী বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এবং ভারতের পক্ষে সেন্টার ফর রিজিওনাল ট্রেড বিস্তারিত যৌথ সমীক্ষা প্রতিবেদন তৈরি করে। যা চলতি বছরের মে মাসে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।এরই ধারাবাহিকতায় ২৬শে জুলাই ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ভারতের বাণিজ্য সচিব বি. ভি. আর. সুভ্রামনিয়ামের সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সে-সময়ও ভারতের বাণিজ্য সচিব চুক্তি স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান। CEPA মূলত ফ্রি টেড এগ্রিমেন্ট মুক্ত বাণিজ্য চুক্তির মত। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্ভাব্য CEPA, সাধারণ FTE থেকে কিছুটা ভিন্ন। কারন দুই পার্শ্ববর্তী দেশের অর্থনৈতিক এই চুক্তিতে পণ্য বাণিজ্যের পাশাপাশি সেবা বিনিময়, মেধাস্বত্ব, ই-কমার্সসহ আরও অন্যান্য দিক অন্তর্ভুক্ত করা হবে।CEPA-র আওতায় আসতে পারা বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে। সেবা এবং বিনিয়োগ সহ অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকায় দেশের সামগ্রিক অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়।ঢাকা-দিল্লির যৌথ সমীক্ষায় উঠে এসেছে, চুক্তি স্বাক্ষরিত হলে ভারতে বাংলাদেশের রপ্তানি আয় ১৯০% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জিডিপিতে ১.৭২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে ভারতের রপ্তানি আয় ১৮৮% বাড়তে পারে, সেই সাথে দেশটির জিডিপিতে ০.০৩% প্রবৃদ্ধি অর্জিত হবে। গত অর্থবছর ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো প্রায় ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়। একই সময়ে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ দাঁড়িয়েছিল ১৪ বিলিয়ন ডলারে।CEPA স্বাক্ষরিত হলে আগামী কয়েক বছরের মধ্যে উভয় দেশের এই রপ্তানি আয় দ্বিগুণের কাছাকাছি হবে। আবার এর মাধ্যমে পণ্য ও সেবা বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও পারস্পরিকভাবে লাভবনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই চুক্তির আওতায় দুই দেশের জন্য আন্তঃবিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে উভয় দেশ পরস্পরের উন্নয়নে একে-অপরের দক্ষতা ও সম্পদ কাজে লাগাতে পারবে। স্বাভাবিকভাবেই নতুন কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হবে।আনুষ্ঠানিক আলাপ শুরুর আগে ভারতের কাছ থেকে বাংলাদেশের কী কী সুবিধা চায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি খাতের সঙ্গে একসাথে আলোচনা করা জরুরি বলে মনে করেন দেশীয় অর্থনীতিবিদরা। ভারতের বাজারে পণ্য রপ্তানিতে অধিকাংশ ক্ষেত্রে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা পায় বাংলাদেশ।তবে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে এই সুবিধা থাকবে না। তাই লম্বা সময়ের জন্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিশ্চিত করা CEPA আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত। এর পাশাপাশি ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর প্রতিবন্ধকতাগুলো দূর করার ব্যবস্থা নেয়া আবশ্যক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad