Ad

পাহাড়ে ঝুলে আছে বিস্ময়কর হোটেল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে রয়েছে শূন্যে ঝুলন্ত এক হোটেল। এই হোটেলে যেতে হলে আপনাকে আরোহন করতে হবে খাড়া পাহাড়।ন্যাটুরা ভিভ স্কাইলজ নামের হোটেলটিপেরুর কুসকো অঞ্চলের উপত্যকায় অবস্থিত। পাহাড়ের খাদের ধারে ভূপৃষ্ট থেকে তেরোশো ফুট উপরে অবস্থিত এটি। পর্যটকদের সেখানে যেতে হয় জিপ লাইনের সাহায্যে। তবে এডভেঞ্চার প্রেমীদের এডভেঞ্চারের মাত্রা কিছুটা বাড়িয়ে দিতে হাইকিং করে যাওয়ার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।হোটেলের স্যুট গুলো দেখতে অনেকটা ক্যাপসুলের মত। চব্বিশ ফুট দৈর্ঘ্য এবং আট ফুট প্রস্থের এক একটি এক্সক্লুসিভ ক্যাপসুল স্যুটে রয়েছে আট জনের বেডরুম, একটি ডাইনিং রুম এবং একটি ব্যক্তিগত বাথরুম। ক্যাপসুল গুলো পুরোটাই স্বচ্ছ কাঁচের দেওয়ালের তৈরি। যার ফলে খাদের ওপর থেকে দিন কিংবা রাতের অপরূপ প্রকৃতি সৌন্দর্য্য উপভোগ করতে পারেন পর্যটকরা।স্যুটের ভিতরে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ছয়টি জানালার পাশাপাশি বায়ু চলাচলের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।উল্লম্ব ভাবে ঝুলতে থাকা স্বচ্ছ কাঁচের তৈরি ক্যাপসুল স্যুট গুলি অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম এবং আবহাওয়া প্রতিরোধী পলিকার্বোনেট দিয়ে তৈরি।পাহাড়ি অঞ্চলে ঘরবাড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোকে শূন্যের উপর নির্মাণ করা হয়েছে। হোটেলেটি তৈরির ক্ষেত্রেও নিরাপত্তার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রত্যেকটি ক্যাপসুল স্যুটকে বৈজ্ঞানিক উপায়ে বিশেষ ভাবে পাহারের উপর ভিন্ন ভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে। ক্যাপসুলে প্রবেশদ্বারের ব্যবস্থা রাখা হয়েছে উপরের দিকে। ভিতরে আলোকিত রাখতে সোলার প্যানেলের সাহায্যে চলতে পারে এরকম বেশ কয়েকটি বাতির ব্যবস্থা রাখা হয়েছে।পর্যটকরা এখান থেকে সূর্যাস্তের অপরুপ দৃশ্য উপভোগ করতে পারেন। রাতের বেলায় বেডরুম থেকেই স্বচ্ছ কাচের দেয়ালের মধ্য দিয়ে উপত্যকার অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রকৃতি প্রেমীরা।বিকেল বেলায় চা পানীয় পানের জন্য পাহাড়ের খাঁজে বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে বসে চায়ের পাশাপাশি চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবে তারা।স্বচ্ছ কাচের দেয়ালের তৈরি হরেও কক্ষ গুলোর গোপনীয়তার রক্ষার জন্য পর্দার ব্যবস্থাও রাখা হয়েছে, যা পর্যটকদের ব্যক্তিগত মুহুর্ত সুরক্ষিত করে রাখবে।পর্যটকদের আরাম আয়েশের জন্য কোনো কমতি রাখা হয়নি। আরামদায়ক বিছানা থেকে শুরু করে বালিশ এবং কাথার ব্যবস্থাও রাখা হযেছে।রোমাঞ্চকর এই হোটেলের কক্ষ গুলোতে এক রাত থাকতে হলে সেবার মান ভেদে জনপ্রতি চৌদ্দশো পঁচাশি থেকে পনেরোশো পচাত্তর পেরুভিয়ান সোল গুনতে হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মত।পেরুর মত বিশ্বের অনেক দেশেই এমন ঝুলন্ত হোটেল রযেছে। বিশ্বের সবচাইতে বড় ঝুলন্ত হোটেল রয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির পুরওয়াকার্তায় ভূমি থেকে প্রায় পাঁচশো মিটার উপরে পাহাড়ের গায়ে অবস্থিত হোটেলটি।যেখানে যেতে প্রায় এক ঘন্টা হাইকিং করতে হয় পর্যটকদের। মাঝে দুই বার যাত্রাবিরতি দেয়া হয়। হোটেলটিতে মোট চারজন পর্যটক একসাথে থাকতে পারেন। বুলেটপ্রুভ পলিকার্বোনেটে দিয়ে তৈরি হোটেলটি দুই টন পর্যন্ত ওজন বহনে সক্ষম। যদিও কর্তৃপক্ষের দাবি এর চাইতেও প্রায় দশ গুন বেশি ওজন বহনেও এর কিছু হবে না।এখানে প্রতি রাত থাকার পর্যটকদের জনপ্রতি প্রায় তিনশো ডলার খরচ করতে হয়। প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগের জন্য প্রতিদিনই পর্যটকরা ভিড় করেন এই হোটেলে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad