Ad

করোনায় পুঁজি হারিয়ে ই-কমার্স প্রতারণা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
HEVzvA4hgltHGNK1vejKZgxqTVFVAI1qGHPDX04H
Durbin News

অ্যামাজন-আলীবাবার মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান দেখে ই-কমার্স ব্যবসায় নামেন মো. মশিউর রহমান (২৮) ও ইফতেখাইরুজ্জামান রনি (৩২)। ‘আকাশ নীল’ নামে ট্রেড লাইসেন্স নিয়ে ওয়েবসাইট ও ফেসবুকে শুরু করেন সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা-বেচার ব্যবসা। কিন্তু করোনা মহামারির কারণে ব্যবসা সচল রাখতে পারেননি। হারিয়ে ফেলেন পুঁজি। আবার ঘুরে দাঁড়াতে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্যে লোভনীয় অফার দিয়ে শুরু করেন গ্রাহকদের সঙ্গে প্রতারণা। হাতিয়ে নেন ৩২ কোটি টাকা।

প্রতারণার মাধ্যমে এভাবে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীলে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মশিউর রহমান ও পরিচালক ইফতেখাইরুজ্জামান রনিকে গ্রেপ্তার করে র‌্যাব। ২০ মার্চ রাতে যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা ও ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-২ ও র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি ল্যাপটপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (২১ মার্চ) কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ১৮ মার্চ এক ভুক্তভোগী ‘আকাশ নীলে’র এমডি ও পরিচালকসহ নয় জনের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়া আরো কয়েকজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে একই অভিযোগ করে এবং এ সংক্রান্ত মানববন্ধন করে। এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে মশিউর ও রনিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তিনি আরো জানান, মশিউর ও রনি দুইজন বন্ধু। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়াশুনার সময় তারা ব্যবসা করার পরিকল্পনা করে। প্রথমে তারা গার্মেন্টসের রিজেক্ট টি-শার্টসহ বিভিন্ন পণ্য কিনে নিউমার্কেটে বিক্রি করত। পরে ২০১৯ সালে তারা অ্যামাজন ও আলীবাবার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান দেখে ই-কমার্স ব্যবসা শুরু করে। ‘আকাশ নীল’ নামে ফেসবুক পেইজ ও ওয়েবসাইট তৈরি করে এবং ট্রেড লাইসেন্সও নেয়। রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় একটি অফিস নিয়ে শুরু করেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজি হোম ডেলিভারি দেওয়ার ব্যবসা। কিন্তু করোনা মহামারীর কারণে সেই ব্যবসায় হোঁচট খেয়ে পুঁজি হারিয়ে ফেলেন তারা। পরবর্তীতে আবারও ঘুরে দাঁড়াতে বেশি মুনাফার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন এবং ‘আকাশ নীল’কে লিমিডেট কোম্পানিতে রূপান্তর করেন। কাঁঠাল বাগান থেকে অফিস স্থানান্তর করেন পান্থপথে।

র‌্যাবের এই পরিচালক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান ইভ্যালিসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মোটরসাইকেলে অফার দিয়ে রমরমা ব্যবসা করা দেখে ২০২১ সালে তারাও মোটরসাইকেলের বিভিন্ন অফার দেওয়া শুরু করে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য তারা প্রথম ক্যাম্পেইনে মোটরসাইকেলে ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেয়। এই লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে দুই শতাধিক গ্রাহক মোটরসাইকেল অর্ডার দেয়। সেবার কয়েকজন গ্রাহককে মোটরসাইকেল সরবরাহও করে তারা। পরবর্তী ক্যাম্পেইনে ২৫ শতাংশ মূল্যছাড়ে ৪৫ দিনের ভেতর মোটরসাইকেল ডেলিভারি আশ্বাস দেয় তারা। সেবার এক হাজার মোটরসাইকেলের অর্ডার পায় ‘আকাশ নীল’। তৃতীয় ক্যাম্পেইনে ২৩ শতাংশ ছাড়ে মোটরসাইকেল ডেলিভারির অফার দিলে ৯ হাজার গ্রাহক অর্ডার করে। এছাড়া মোবাইল, ইলেক্ট্রনিকসহ গৃহস্থালি অন্যান্য পণ্য বিক্রিতেও অফার দিত তারা।

কমান্ডার খন্দকার আল মঈন আরো জানান, গত সেপ্টেম্বর মাসে ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে ‘আকাশ নীলে’র কাছে প্রদানকৃত অর্থ ফেরত চায় গ্রাহকরা। চাপ বাড়তে থাকলে গত নভেম্বরে অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায় মশিউর। মশিউরের এই কোম্পানি ছিল পারিবারিক ব্যবসা কেন্দ্রিক। এতে তার নিজের নামে শেয়ার ছিল ৭৭ শতাংশ, বোনের নামে ১০ শতাংশ, মায়ের নামে ৮ শতাংশ এবং স্ত্রীর নামে ৫ শতাংশ। তার মা ছিলেন এই কোম্পানীর চেয়ারম্যান। গ্রেপ্তারকৃত মশিউর ডিলার থেকে নগদ টাকায় মালামাল কিনে সরাসরি তাদের অফিসে নিয়ে আসত। তাদের প্রতিষ্ঠানের নিজস্ব কোনো গোডাউন ছিল না। তারা অফিস থেকে কুরিয়ারসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করত। গ্রাহকদের টাকা সরাসরি তার ব্যাংক একাউন্টে জমা হত।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে র‌্যাব আরও জানতে পারে, ‘আকাশ নীল’ প্রতিষ্ঠানে প্রায় ৪০ জন অস্থায়ী কর্মচারী ছিল। যাদের মাসিক বেতন ছিল ৪-৫ লাখ টাকা। কোম্পানির অর্থে তারা ধানমন্ডিতে তিন কোটি টাকা ‍মূল্যে একটি ফ্ল্যাট, প্রিয়াশ ও সিএইচআর ব্র্যান্ডের দুটি দামি গাড়ি কেনেন। এছাড়া চারটি পিকআপও কেনেন। কোম্পানিটি প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়িক কোনো লাভ করতে পারেনি। বর্তমানে গ্রাহকের কাছে তাদের দেনা প্রায় ৩২ কোটি টাকা।

গ্রেপ্তার মশিউর প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পর দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার কাছ থেকে দুবাইয়ের একটি বিমান টিকেট পাওয়া গেছে। মশিউর ও রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তাদের বিরুদ্ধে হওয়া প্রতারণার মামলায় অন্যান্য আসামিদের ধরতেও অভিযান চলছে বলে জানায় র‌্যাব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad