Ad

এবার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন হিরো আলম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-644068-1676106629
Durbin News

এবার রাজনীতির মাঠে আরও চমক নিয়ে আসতে চলেছেন হিরো আলম। নিজেই তৈরি করতে যাচ্ছেন নতুন একটি দল। গত ১০ ফেব্রুয়ারি জার্মান ভিত্তিক গণমাধ্যম “ ‘ডয়চে ভেলে’র বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক টকশোতে অংশ নেন, আলোচিত এই সেলিব্রিটি। সেখানে খালেদ মুহিউদ্দীন হিরো আলমের কাছে, রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জানতে চান। জবাবে হিরো আলম জানান, তিনি জনসেবার উদ্দেশ্যে রাজনীতির মাঠে এসেছেন। কাজ করতে চান গরিব দুঃখীদের কল্যানে। টকশোতে সাংবাদিকের প্রশ্ন ছিলো তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন কি না। এর উত্তরে জানান, গত উপনির্বাচনে ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল, এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। কোনো দলে যোগ দিবেন কি না, এখন পর্যন্ত ঠিক করেননি।বরং নিজেই ভবিষতে একটা রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা পোষণ করেন। যেখানে কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, সুষ্ঠুমতো ভোট হবে। যাঁর যাঁকে ভালো লাগবে, তাঁকে ভোট দিবেন। সবাই সমাজের জন্য কাজ করবেন।’ তবে এই রাজনৈতিক দল গঠন করার চিন্তা-ভাবনা, একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। ঠিক হয়নি কোনো নামও। এখনো একটা রাজনৈতিক দল গঠন করা তার কাছে স্বপ্নের পর্যায়েই আছে। হিরো আলম যে রকম দল তৈরি করবেন, সে দলের লক্ষ্য থাকবে সমাজের চলমান অব্যাবস্থাপনার পরিবর্তন নিয়ে আসা। মানুষের দৃষ্টিভংগির পরিবর্তন করা। তার মতে এখন যে সব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে। যাঁরা চালাচ্ছেন, একই রকমভাবে চালাচ্ছেন। যিনি ক্ষমতায় আছেন, তাঁর বাবাও আছে, বাবা গেলে ছেলে আছে। তাঁরা দলে আসন ছাড়ছেন না। এতে দলে এবং দেশে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাচ্ছে না।রাজনীতির মাঠে টিকে থাকতে হলে, দল পরিচালনায় পরিবর্তন আনতে হবে। দেশের পরিবর্তন করতে গেলে, নতুনদের পদ ছেড়ে দিতে হবে। পরিবর্তন আনার জন্য নতুনদের সুযোগ দিতে হবে বলেও জানান হিরো আলম। তিনি দাবি করেন, বর্তমানের শীর্ষ দুই রাজনৈতিক দল, ভোটের মাঠে জনগণের সাথে সম্পৃক্ততা হারিয়েছে। কেউই আর পুরোনোদের চায় না। বরং বড় দুই দলের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ। তার দাবি, পুরানো দলগুলোর ওপর এতই রাগ যে, লোকজন বলছে বড় দলগুলোর কথা বাদ দিয়ে, কলা গাছও যদি দাঁড়ায়, তাঁকে ভোট দিবেন। টকশোতে হিরো আলম নিজের মধ্যে থাকা গুণাবলীও জাহির করেন। তিনি নিজেকে সৎ, পরোপকারী,ও সমাজ সেবক হিসেবে দাবি করেন। সেই সাথে বলেন, “মানুষ এখন ক্যাডার চায় না, সুখে–দুঃখে মানুষের পাশে থাকবেন, এমন মানুষ চায়।’খালেদ মুহিউদ্দীন হিরো আলমের কাছে জানতে চান, ‘নির্বাচনী হলফনামায় মাসিক আয় ২১ হাজার টাকা উল্লেখ করেছেন। তাহলে কোটি টাকার বাড়ি করছেন কীভাবে?’জবাবে হিরো আলম বলেন, কোটি নয়, ৫০ লাখ টাকা হবে। সেই টাকা খরচ হচ্ছে বগুড়ার ক্যাবল ব্যবসার আয়ের টাকা থেকে।সঞ্চালক পাল্টা প্রশ্ন করেন, তাহলে ক্যাবল ব্যবসার আয়ের কথা কী হলফনামায় উল্লেখ করতে হবে না? হিরো আলম বলেন, এই ব্যবসা তাঁর বাবার। বাড়ি নির্মাণের টাকাও তাঁর বাবা দিচ্ছেন।অবশ্য রাজনীতির মাঠে হিরো আলমের মতো পরিবর্তনের হাওয়া লাগানোর চেষ্টা করছেন অনেকেই। ভিপি নূর থেকে শুরু করে, অনেকেই একই সুরে কথা বললেও, কাজের কাজ কিছুই করতে পারেনি তাঁরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad