Ad

অবসরের পর যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
রাষ্ট্রপতি-আবদুল-হামিদ
Durbin News

অবসরের পরও কোটি টাকা পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেই সাথে পাচ্ছেন এমন সব সুবিধা, যা সাধারণ মানুষ তো ভালো, অনেক রাঘব বোয়ালেরাও এসব কেবল কল্পনায় ভাবতে পারেন! কূটনৈতিক পাসপোর্ট, দাপ্তরিক ও টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ, আরো অনেক সুবিধা পেতে যাচ্ছেন দু বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ! আগামী ২৩ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও, দেশীয় আইন অনুযায়ী রাষ্ট্রের কাছ থেকে পাবেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মাসিক ভাতা। অন্য সাধারণ প্রজানন্ত্রের কর্মচারীরা অবসরের পর সীমিত হারে ভাতা পেলেও, মহামান্য রাষ্ট্রপতি পাবেন বেতনের ৭৫ শতাংশ! এটা অবশ্য প্রেসিডেন্ট অর্ডিন্যান্স অনুযায়ীই তিনি পাবেন। বর্তমানে একজন বাংলাদেশী প্রেসিডেন্টের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। এর ৭৫ পার্সেন্ট হিসেবে, আব্দুল হামিদ মাস শেষে রাষ্ট্রের কাছ থেকে কোনো রকমের কাজ ছাড়াই পাবেন ৯০ হাজার টাকা।আমৃত্যু একই হারে অর্থ পেয়ে যাবেন তিনি। অবশ্য তার মৃত্যুর পর এই অর্থের ভাগীদার হবেন স্ত্রী। কিন্তু এক্ষেত্রে টাকার অঙ্ক ৯০ এর ঘর থেকে নেমে ৬০ হাজারের ঘরে আসবে। রাষ্ট্রের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যুর পর তার স্ত্রী বেতনের দুই তৃতীয়াংশ পাবেন। সে হিসেবে তা দাঁড়াবে ৬০ হাজার টাকায়। তবে আব্দুল হামিদ চাইলে পুরো টাকাটা একসাথে পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্য কিছু শর্ত মানতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট কতৃপক্ষকে! একবারে টাকা নেয়ার ক্ষেত্রে, ক্ষমতায় থাকা সময়কাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক বছরের প্রাপ্ত অবসর ভাতার পরিমাণ যত আসবে, তা দিয়ে রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার সময়কে গুন করে যত টাকা আসবে, তিনি তত টাকাই পাবেন। মাসিক ৯০ হাজার টাকা হলে, এক বছরে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রাপ্ত অর্থের পরিমান হবে, ১০ লক্ষ ৮০ হাজার। অর্থাৎ, এককালীন অর্থের পরিমান, কোটি টাকা ছাড়িয়ে যাবে।সাবেক এই স্পিকার দুই মেয়াদে মোট ১০ বছর ধরে ক্ষমতায় আছেন। সেই হিসেবে, এককালীন নিতে চাইলে আবদুল হামিদ পাবেন, ১ কোটি ৮ লাখ টাকা।এ তো গেল শুধুমাত্র টাকার অংক। একজন রাষ্ট্রপতি অবসরের পর অন্যান্য আরো অনেক সুবিধা পেয়ে থাকেন। আব্দুল হামিদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।রাষ্ট্রের কাছ থেকে একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন তিনি। তার স্ত্রীও পাবেন একই সুবিধা। এর মাধ্যমে বিদেশ গমনের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা ভোগের পাশাপাশি, দেশের যে কোন সার্কিট হাউসে বিনা ভাড়ায় থাকতে পারবেন।বিনামূল্যে চিকিৎসা সেবা ছাড়াও পাবেন সরকার নির্ধারিত দাপ্তরিক ব্যয়। একজন ক্ষমতাসীন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা পাবেন তিনি। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সার্বক্ষনিক সহযোগিতার জন্য নিয়োজিত থাকবে, একজন করে ব্যক্তিগত সহকারী ও এটেনডেন্ট। দৈনন্দিন জীবনের সকল কাজে তাদের সহযোগিতা পাবেন বিদায়ী রাষ্ট্রপতি! সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য, অবসরের পরেও রাষ্ট্রীয় যানবাহন ব্যবহার করতে পারবেন আবদুল হামিদ। এক্ষেত্রে তাকে পরিশোধ করতে হবে না কোন অর্থ।তার পরবর্তী আবাসস্থলে রাষ্ট্রীয়ভাবে একটি টেলিফোন সংযোগ দেয়া হবে। এর খরচও যাবে সরকারী কোষাগার থেকেই। তবে কেউ শুধুমাত্র রাষ্ট্রপতি হলেই বিপুল পরিমান অর্থ ও এত সুযোগ সুবিধা পাবে না। এর জন্য বৈধভাবে ক্ষমতায় এসে, কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করতে হবে।অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি হলে, অবসর ভাতা ও অন্যান্য সুবিধার জন্য বিবেচিত হবে না। দন্ডপ্রাপ্ত আসামি হলে, সকল কিছু থেকে বঞ্চিত হতে হবে। রাষ্ট্রপতির অবসর পরবর্তী সুযোগ সুবিধা নিয়ে, উচ্চ আদালতের রায়ই চূড়ান্ত হিসেবে গন্য হবে।তাই সেখান থেকে যদি সুযোগ সুবিধা বন্ধের ঘোষণা আসে, সাথে সাথেই সবকিছু বন্ধ হয়ে যাবে। অবসর গ্রহনের পর, একই ধরনের কোন দপ্তরে নিয়োজিত থেকে যদি, সেখানকার বেতন ও অন্যান্য বিষয় ভোগ করেন, তাহলে অবসরপ্রাপ্ত জীবনে এসব সুযোগ সুবিধা পাবেন না রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোন চাকরিতে নিয়োজিত থাকলে, ইচ্ছা অনুযায়ী যে কোন একটির সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad