Ad

দেশে বাড়ছে অতিধনীদের সংখ্যা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
resize-350x230x0x0-image-170190-1647532465
Durbin News

হঠাৎ করেই দেশে বাড়ছে অতিধনীদের সংখ্যা! ৫ হাজার কোটি টাকার অধিক সম্পদের মালিক এমন ব্যক্তি রয়েছেন অন্তত ২১ জন! সম্প্রতি, সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত Global Wealth Databook 2022-এ উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।তিন ধাপে তৈরি করা এই ডাটাবেজে- সংশ্লিষ্ট দেশ ও অঞ্চল গুলোর গড় সম্পদের বন্টন, সম্পদের মালিকানার ধরন এবং বিভিন্ন দেশের অতিধনীদের সম্পদের পরিমান ইত্যাদি বিষয় গুলো উঠে এসেছে।ক্রেডিট সুইসের রিপোর্ট অনুযায়ী- করোনা মহামারি চলা স্বত্তেও ২০২১ সালে বাংলাদেশে ১০ কোটি বা তার বেশি টাকার সম্পদ আছে এমন ব্যাক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩ শতাংশ।২০২০ সালে মহামারি শুরুর আগে যেখানে ১ মিলিয়ন ডলার বা ১০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে এমন ব্যাক্তির সংখ্যা ছিল ২১ হাজার ৩৯৯ জন, তা মাত্র এক বছরের ব্যবধানে বেড়ে দাঁড়ায় ৩০ হাজার ৫৫৯ জনে।একই বছর ১০ থেকে ৫০ কোটি ডলার বা ১ হাজার কোটি থেকে ৫ হাজার কোটি টাকার অধিক সম্পদের মালিক এমন ব্যাক্তির সংখ্যা ছিল ৪৩ জন।৩৯ জন ব্যাক্তির হাতে ছিলো ৫ থেকে ১০ কোটি ডলার বা ৫০০ থেকে ১ হাজার কোটি টাকার বেশি সম্পদ।এছাড়াও, ১০০ থেকে ৫০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক ছিলো ৪০০ জন। আর ৫০ থেকে ১০০ কোটি টাকার বেশি সম্পদ ছিলো ১ হাজার ১২৫ জন ব্যাক্তির কাছে।এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী- ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা ছিলো ১ লাখ ৬ হাজার ৫২০ টি।মহামারি শুরুর আগে ২০২০ সালে যার সংখ্যা ছিলো ৮২,৬২৫ টি। ২০২১ সালের সেপ্টেম্বরে যা এক লাখ ছাড়িয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, যেহেতু দেশের শ্রমশক্তির ৮০ শতাংশেরও বেশি অনানুষ্ঠানিক খাতে কাজ করে তাই দেশের প্রকৃত কোটিপতির সংখ্যা কত সেটা জানা প্রায় অসম্ভব।হতাশাজনক ব্যাপার হলো- দেশে অতিধনীর সংখ্যা দিনদিন বাড়লেও সেই হারে রাজস্ব আদায়ের পরিমান বৃদ্ধি পাচ্ছে না।এমনিতেই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কম কর-জিডিপির অনুপাতের দেশ গুলোর মধ্যে অন্যতম।২০২১ সালে ১০ কোটি টাকার বেশি সম্পদধারীর সংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেলেও ২০-২১ অর্থ বছরে দেশে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির পরিমান ছিলো ১৯ শতাংশ।অর্থাৎ, দেশে ধনীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু জিডিপির সাপেক্ষে রাজস্বের অনুপাত বাড়ছে না।যেটিকে শঙ্কার বিষয় হিসেবে মনে করছেন অনেকে।দক্ষিণ এশিয়ার সবচেয়ে দূর্বল করভিত্তির দেশ বাংলাদেশ। তার উপর ধনীদের অধিকাংশই ঠিকমত কর পরিশোধ করেন না।উল্টো দেশ থেকে বিদেশে বিপুল পরিমান সম্পদ পাচার করেন। যার কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।ধনীদের অনেকেই অন্যদেশে নাগরিকত্ব গ্রহনের জন্য গোল্ডেন ভিসায় রেসিডেন্স পারমিট নিচ্ছেন। বাংলাদেশ থেকে পাচার করা বিপুল পরিমান সম্পদ জমা রাখছেন অন্য দেশ গুলোতে।সেই সাথে কানাডা, দুবাই এবং লন্ডনে উচ্চমূল্যে বাড়ি কিনছেন অনেকেই যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ তৈরি করেছে।অবশ্য ধনীদের অতি সম্পদের অধিকারী হওয়া এবং সম্পদের বৈষম্যকে নীতিনির্ধারকরা উন্নয়নের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad