Ad

ফ্ল্যাট-ভূমি জালিয়াতি ঠেকাতে আসছে আইন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
K20A4zrChgM1BCTjzOvKdeMxNF7mFHvMlK2KULj8
Durbin News

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বাসস্থান। সবারই আপ্রাণ চেষ্টা থাকে নিজ এবং পরিবারের সদস্যদের জন্য মাথা গোঁজার একটি ঠাই গড়া। সামর্থ্যবানেরা নিজেদের কষ্টার্জিত উপার্জন ও সঞ্চয়ের সাথে ছোট একটি ঋণ নিয়ে ফ্ল্যাট, জমি কিনে এই সপ্ন এবং চাহিদাটি পূরণ করছেন বা চেষ্টায় আছেন। কিন্তু এক্ষেত্রে ভোগান্তিও কম নয়। কেননা ফ্ল্যাট-জমি হস্তান্তর নিয়ে চলছে নানা ধরণের প্রতারণা। এই অপচেষ্টা প্রতরোধ করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

যখন কোন ফ্ল্যাট কেনার পর তা হস্তান্তর করা হয় না, দলিলের মাধ্যমে যেকোনো জমি নিয়ে জালিয়াতি, অবৈধভাবে খাসজমি দখলসহ এ ধরনের অপরাধের শাস্তি দ্রুত নিশ্চিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২১ শিরোনামে আইনের প্রাথমিক খসড়া করেছে ভূমি মন্ত্রণালয়।

যদি কেউ ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে প্রতারণা করেন এবং ভূমি জালিয়াতির সাথে জড়িত থাকেন তাহলে তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হইয়েছে খসড়া আইনটিতে। আইনটির কিছু ধারা জামিনযোগ্য আবার কয়েকটি ধারা জামিন-অযোগ্য। জনগণের মতামত জানার জন্য খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি এই আইনের অধীন সাজাপ্রাপ্ত হলে এবং পরবর্তী সময়ে একই অপরাধের সঙ্গে জড়িত থাকলে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। যেকোনো অপরাধের ক্ষেত্রে সহায়তাকারীও অভিযুক্ত ব্যক্তির মতোই দণ্ডপ্রাপ্ত হবেন। আইনটির কোনো অপরাধ সম্পর্কে মামলা বা অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হবে। এই আইনের অধীন অপরাধ প্রমাণের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ধারণ করা ছবি, ভিডিও, অডিও ইত্যাদিও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে।

খসড়া আরও বলা হয়েছে, ভূমিতে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ, ভূমিসম্পর্কিত দেওয়ানি ও ফৌজদারি মামলাজট কমানো, ব্যক্তি ও প্রতিষ্ঠান যাতে তার জমিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে- এসবও আইন প্রণয়নে বিবেচনায় নেওয়া হয়েছে। আইনের অধীন যেকোনো অপরাধের প্রতিকার চেয়ে ভূমিসংশ্লিষ্ট থানা বা উপযুক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা যাবে। আইনটিতে আদালতের বিবেচনায় বিচারপ্রার্থী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিপূরণের অংশবিশেষ সরকারি তহবিলে জমা দেওয়া, সাক্ষীর সুরক্ষা এবং ভূসম্পদ সুরক্ষায় কর্তৃপক্ষের দায়িত্বের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad