Ad

২৫শে শুরু কষ্ট দিয়ে আর শান্তির হাসি ১৬ তে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nGF1DNa1G4lK43TetDiNpiuPnPpGiuIWUyklsrpM
Durbin News

তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,

শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো

দানবের মত চিৎকার করতে করতে

তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,

বাস্তবিক জীবনে কবির বলে যাওয়া এই লাইনগুলোর কোন ব্যত্যয় ঘটেনি। আজকে গর্ব করে বলি আমি বাঙ্গালি। আমরা বাঙ্গালি। কিন্তু যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জীবনটা কতটুকু দূর্বিষহ ছিল তা চিন্তা করলে গা শিউরে উঠবে এটাই স্বাভাবিক।

১৯৫২ সাল থেকে অত্যাচারের শুরু হলেও তা ভয়াল রূপ ধারণ করে ১৯৭১ সালে। বাঙ্গালিদের ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন ২৫শে মার্চ । ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের এক নৃশংসতম গণহত্যা। তাইতো এই দিনটি গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত।

ঐ রাতে যখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন পশ্চিম পাকিস্থানী সেনারা জেনারেল টিক্কা খানের ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’ বাস্তবায়নে এক রাতেই বাংলার মানুষদের চিরতরে শেষ করে দিতে রক্তপিপাসু হায়েনার মত ঝাপিয়ে পড়ে।

রাত সাড়ে ১১টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয় নরঘাতক পাকিস্তানি মিলিটারি জান্তা। কিছু মুহূর্তের মাঝেই তারা ছড়িয়ে পড়ে গোটা শহরে। আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠে তাদের অত্যাধুনিক রাইফেল, মেশিনগান ও মর্টার। নিরীহ-নিরস্ত্র মানুষের আর্তনাদে ভারী হয় রাতের বাতাস। হকচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। রাত শেষ হতে না হতেই ঢাকা পরিণত হয় লাশের শহরে।

রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা করে সেই মৃতদেহগুলো নির্দয়ের মত ফেলে রাখে স্তুপ করে।

সেদিন পাক-হানাদারদের হাত থেকে রেহাই পায়নি সাংস্কৃতিক, গণমাধ্যম জগতের লোকরাও। জাতীয় প্রেসক্লাব রূপান্তরিত হয় এক ধ্বংসস্তুপে। বেছে বেছে হত্যা করা হয় বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, শিক্ষক,রাজনীতিবিদসহ দেশের বেশীরভাগ মেধাবীদের।

এরপর বাঙ্গালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ডাকে সাঁরা দিয়ে আপামর বাঙ্গালি ঝাপিয়ে পড়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে। ২৬ মার্চ থেকে শুরু হয় সে যুদ্ধ। দীর্ঘ নয় পর ৭১ এর ১৬ই ডিসেম্বর বাঙ্গালিরা ছিনিয়ে আনে স্বাধীন লাল সবুজের পতাকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad