Ad

পার্বত্য চট্টগ্রামের ৯৮ হাজার মানুষের দারিদ্র্য বিমোচনে ইউরোপীয়ান ইউনিয়নের পিআরিএলসি প্রকল্পের শুভ উদ্বোধন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
353078894_2064748923878245_5424936761690757075_n
Durbin News

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনডিপি যৌথভাবে পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন জীবিকার পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনারশিপ ফর রেজিল্যান্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিওন -পিআরএলসি’ প্রকল্প শুরু করতে যাচ্ছে। আজ ১৪ জুন বুধবার সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি।জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব মিশন মি: চার্লস হোয়াইটলি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মশিউর রহমান এনডিসি, ইউএনডিপি'র ডেপুটি আবাসিক প্রতিনিধি মিস ভ্যান নুয়েন। অনুষ্ঠানটির সভা প্রধানের দায়িত্ব পালন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য মিস নিরুপা দেওয়ান। পার্বত্য চট্টগ্রামে দেশের অন্যান্য জায়গার তুলনায় দারিদ্র্যতা অনেক বেশী, এখানকার শিশুরা অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় নিয়মিতই। এ ছাড়াও দিনে দিনে নিরাপদ পানির সংকট আরো তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে পিআরএলসি প্রকল্প পাহাড়ের মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।পুরো প্রকল্পটির মাধ্যমে পার্বত্য তিন জেলার প্রায় ৯৮ হাজারের মানুষের জীবন-জীবিকার মান পরিবর্তন হবে। পুরো প্রকল্পটি অতি দরিদ্র, বিধবা, প্রতিবন্ধি ও মহিলাকেন্দ্রিক পরিবারগুলোকে লাইভলিহুড, সামাজিক সুরক্ষা, পুষ্টি সংক্রান্ত সহযোগিতা দিবে। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সে লক্ষ্যে এ প্রকল্পের মাধ্যমে SDG 1, SDG 2 ও SDG 5 অর্জিত হবে। এছাড়াও চার বছর মেয়াদী এ প্রকল্পটি সরকারের চলমান ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সামাঞ্জস্য রেখে পরিচালিত হবে। পুরো প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও এর কৌশলগত সহায়তা দিবে ইউএনডিপি, বাংলাদেশ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ মিলিয়ন ইউরো যা কি না ইউরোপীয় ইউনিয়ন বহন করবে।অনুষ্ঠানের প্রধান অতিথি অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি তাঁর বক্ত্যব্যে বেসরকারী এই সংস্থা গুলোর এই উদ্যোগকে স্বাগত জানান ও পুরো অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন। উন্নয়ন সহযোগী সংস্থাদের সরকারের বন্ধু উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার যেখানে সহযোগিতা দিয়ে কুলিয়ে উঠতে পারবে না, সেখানে উন্নয়ন সহযোগী সংস্থাদের আরও এগিয়ে আসা উচিত‘।এছাড়াও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাস্তা ঘাট নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, কমিউনিটি ক্লিনিক নির্মাণ, সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সহ সরকারের নানা উন্নয়নশীল কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি। ইউএনডিপি'র ডেপুটি আবাসিক প্রতিনিধি মিস ভ্যান নুয়েন তাঁর বক্তব্যে বলেন, পুরো বাংলাদেশের দারিদ্রতার হার ১৮.৭ শতাংশে নেমে এলেও শুধুমাত্র পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে ৫২ শতাংশ মানুষ এখনো দারিদ্রসীমার নিচে বাস করছে। এই দারিদ্র্যতা থেকে রক্ষা করতে সরকারী, বেসরকারী এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে একজোটে কাজ করতে হবে। এছাড়াও পণ্য উৎপাদনে শুধুমাত্র ধানের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প শস্য ফলানোর প্রতি জোর দেন তিনি। আর পার্বত্য চট্রগ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি সবসময়ই বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মশিউর রহমান, পার্বত্য চট্টগ্রামের দরিদ্র মানুষের পাশে থাকার জন্য ইউরোপীয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএনডিপিকে ধন্যবাদ জানান।তিনি বলেন, এ প্রকল্পটির মাধ্যমে প্রায় এক লাখ পরিবারগুলোকে জীবন-জীবিকা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ, সহায়তা উৎপাদিত কৃষি পণা বাজারজাতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা, পানি সংকটে সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করা হবে। আমি মনে করি এ প্রকল্পটি একদিকে অতি দ্ররিদ্র পরিবারগুলোকে দারিদ্র মুক্ত করতে যেমন সহায়তা করবে, ঠিক তেমনি সরকারের এসডিজি লক্ষ মাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad