Ad

সড়কের আতঙ্ক ব্যাটারিচালিত রিকশা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Z1C3ING4pC5YnSGIsrWf3QgaCRIATaBaDuqn5er5
Durbin News

নুরে আলম সাইমন:

ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত বেড়েই চলছে দুর্ঘটনা । এতে জীবন কেড়ে নেওয়ার মত ঘটনাও ঘটছে। নগরীর সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেয়ার কথা বলা হলেও বাস্তবে এর কোন সুফল মিলছেনা । সমন্বয়হীনতার কারণে অকালে ঝরে যাচ্ছে অনেক প্রাণ। এ নিয়ে এক সংস্থা অন্য সংস্থার ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার মিরপুর- ১৪ নম্বরের ভাষানটেক নেভি মার্কেটের সামনে দুপুর ১২টার দিকে দুই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত রিকশাটি একটি বাসকে টপকে যাওয়ার চেষ্টা করছিল, এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বর্তমানে রাজধানীতে প্রায় দুই লাখ ব্যাটারিচালিত রিকশা যাত্রী পরিবহন করছে। এতে প্রতিদিনই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চালকদের বেপরোয়া চলাচলে প্রধান সড়ক ও অলিগলিতে এমন দুর্ঘটনা বেড়ে চলছে । এতে হতাহতের ঘটনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে । তবে কিছু কিছু ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ায় সমালোচনা হলেও, বেশির ভাগ ঘটনাই চাপা পড়ে যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পরপর ডিএসসিসি এলাকার ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। কিছুদিন অভিযানও পরিচালনা করেন তিনি। নানামুখি সমালোচনার কারণে ডিএসসিসির এ উদ্যোগের গতি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এখন অভিযান পরিচালিত হচ্ছে কালে ভদ্রে।

এদিকে, দক্ষিণ সিটির মতো উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) ব্যাটারিচালিত রিকশামুক্ত রাজধানী চায়। সে লক্ষ্যে পুলিশকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা অপসারণে বিভিন্ন সময় অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে অনেক। সেখানে ব্যাটারিচালিত রিকশা অপসারণে ডিএনসিসির সম্মতি রয়েছে বলেও জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীতে রিকশার সংখ্যা কত, এর সঠিক কোনো তথ্য কোনো সংস্থার কাছেই নেই। ডিএসসিসি এলাকায় অবৈধ প্রায় ৪ লাখ রিকশা রয়েছে। ডিএনসিসি এলাকায়ও অবৈধ রিকশার সংখ্যা ৪ থেকে ৫ লাখ হবে বলে মনে করছেন ডিএনসিসি সংশ্লিষ্টরা। নতুন করে ঢাকায় যেসব রিকশা নামানো হচ্ছে, এর মধ্যে বড় একটি সংখ্যা ব্যাটারিচালিত। শারীরিক কষ্ট লাঘব করতে রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন । এজন্য রিকশার মালিকরাও রিকশায় ব্যাটারি যুক্ত করছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, ডিএসসিসির সুত্রাপুর, কোতয়ালি, গেন্ডারিয়া, জুরাইন, পোস্তগোলা, কদমতলী, শ্যামপুর, ডেমরা, যাত্রাবাড়ী, সবুজবাগ, মান্ডা, খিলগাঁও, রামপুরায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি।

আর ডিএনসিসির মিরপুর, পল্লবী, শাহআলী, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, মানিকদী, মোহাম্মদপুর, বছিলা, ঢাকা উদ্যান এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি।

গণপরিবহণ বিশেষজ্ঞ ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ড. সালাহ উদ্দিন আহমেদ বলেন, ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা চলছে। এটা নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। যার কার্যক্রম চলমান রয়েছে। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ব্যাটারিচালিত রিকশা, বাস, মিনিবাস ও অন্যান্য পরিবহণের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে চলে আসবে। দুর্ঘটনার হারও অনেকাংশ কমে আসবে।

তিনি আরোও বলেন, অনুমোদিত যানবাহন রাজধানীতে চলাচল করছে। সঠিকভাবে এসব পরিবহন পরিচালনা না করায় দুর্ঘটনা ঘটলে সেটা আলোচনা করা যায়। কিন্তু ব্যাটারিচালিত রিকশার তো কোনো বৈধতা নেই। এটা কীভাবে রাজধানীতে চলাচল করছে। এটা যাদের দেখার দরকার, তাদেরকে সঠিকভাবে এ কাজগুলো করতে হবে। তাহলে বিদ্যমান সমস্যার সমাধান হবে।

ড. সালাহ উদ্দিন আরও জানান, বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় গণপরিবহন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকেন। আগামী দিনে কমিটির সভায় আমি বিষয়টি উত্থাপন করব। এ সমস্যা নিয়ে আর চুপ করে থাকলে চলবে না। এর কার্যকর সমাধান করতে হবে।

এ সম্পর্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, ব্যাটারিচালিত রিকশা রাজধানীর সড়কে সমস্যার সৃষ্টি করছে, এটা সঠিক। কেননা ঢাকায় তো রিকশার জন্য আলাদা লেন নেই। সব পরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করে এসব পরিবহন চলাচল করে। আর এসব রিকশায় ব্যাটারি থাকার কারনে তারা প্রতিযোগিতা করে। এসব কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশা অবৈধ। এটা সড়কে চলতে দেওয়া উচিত নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে রাজধানীর সড়কে ম্যানুয়াল রিকশাগুলো তেমন কোনো সমস্যার সৃষ্টি করছে না। ম্যানুয়াল রিকশাগুলো সাধারণ মানুষের অপরিহার্য গণপরিবহন। ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করতে গিয়ে ম্যানুয়াল রিকশা উঠিয়ে দিলে চলবে না। সড়কে শৃঙ্খলা আনতে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad