Ad

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
KRBTPBv4ZLNcrvWJInglHrZZjF7h28ogrlxR1Ekk
Durbin News

প্রবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারের প্রায়ই উর্ধ্ধগতি লক্ষ্য করা যায়। এ বছরও অন্যান্য বছরের ব্যতিক্রম নয়। সাধারণত বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে রমজান মাসে চলে নিত্যপণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা। কিন্তু বাংলাদেশ তার সম্পূর্ণ বিপরীত।

সরেজমিন ঘুরে দেখা যায়, চৈত্রের দাবদাহ উপেক্ষা করে রমজানের প্রয়োজনীয় পণ্য কিনতে প্রায় প্রত্যেকটি বাজারে ভিড় করছেন সাধারণ জনগন। এই সুযোগে বিক্রেতারা নিত্যপণ্যের দাম হাঁকাচ্ছেন আকাশছোঁয়া দামে।

রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে, বাংলাদেশের জন্য যা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।রমজান শুরুর আগেই বেড়েছে প্রায় সকল পণ্যের দাম। যেখানে শসা কেজি প্রতি ২৫-৩৫ টাকায় বিক্রি হয়েছে, সেখানে শুক্রবার (১ এপ্রিল) নগরের বিভিন্ন কাঁচাবাজারে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকায়। এক সপ্তাহ আগেও লেবু হালি প্রতি বিক্রি হতো ১০-১৫ টাকায় তা এখন ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও যে সকল দ্রব্য দিয়ে ইফতার তৈরী করা হয় সেসকল পণ্যের দামও বেড়েছে। কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতিকেজি ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগে ছিল ৪৫ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকায়, আগে যা ছিল ৪৫ টাকা। শসা ৭০ টাকা, পাকা টমেটো ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল,বরবটি ,ফুলকপি, শিম,মূলা, ঢেঁড়শের কেজিতে ৫-১৫ টাকা বেশি বিক্রি হচ্ছে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, লালশাকের আঁটি ১৫ থেকে ২০ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি মুরগির বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকা কেজি দরে। গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমও গত সপ্তাহের চেয়ে ডজনে ১০টাকা কমে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই ও কাতাল মাছ কেজি ২৬০ থেকে ৪০০ টাকা, শিং ও টাকি মাছের কেজি ২৮০ থেকে ৩৫০ টাকা, শোল মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৩০০ টাকা। ছোট ইলিশ মাছের কেজি ৪৫০ থেকে ৬৫০ টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।

রাজধানীর শুক্রাবাদ কাচাবাজারের ব্যবসায়ী কমিরুল ইসলাম বলেন,কালকে বাজার থেকে যে দামে জিনিস কিনে এনেছি আজকে তার উল্টা,প্রত্যেকটা জিনিসে দাম বেশি। লস দিয়ে তো আর ব্যবসা করা যায় না।

রমজানকে উদ্যেশ্য করে বিক্রি বাড়ার পরিপ্রেক্ষিতে বেড়েছে মসলার দামও। খুচরা ব্যবসায়ীরা মসলার দাম বৃন্ধির কথা বললেও অন্য কথা বলছেন পাইকাররা। পাইকারী ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজাকেন্দ্রিক মসলার দাম বাড়েনি। জিরার দাম আগের মতোই আছে আর এলাচের দাম প্রতি কেজিতে ৮০-৯০ টাকা কমেছে। তবে দারচিনির দাম কেজিতে ৪-৮ টাকা বেড়েছে। পেয়াজের বাজার ৩৫ থেকে কেজিতে ৫ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তারা।

এছাড়াও প্রতিকেজি ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। ভোজ্যতেল বোতলজাত কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭৮ টাকায়। খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮৩ টাকায়। মসুর ডাল বিক্রি হচ্ছে মানভেদে ১০০-১২০ টাকায়। বিভিন্ন জাতের খেজুর মানভেদে বিক্রি হচ্ছে ১৫০-১১০০ টাকায়। একইভাবে বেড়েছে শরবতের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পানীয় এর দাম।

তবে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে তৈরী করা হয়েছে টাস্কফোর্স। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর বাজার মনিটরিং করা হবে টাস্কফোর্সের মাধ্যমে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad