Ad

রক্তপাতময় রাজনীতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Ki1XMQp3vvhqvFEYuQbouDGRxQs3WGxTC8Fkd9PJ
Durbin News

মাসুদ সুমনঃ

যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি। আর রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ। স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরের বাংলাদেশ কি তাহলে একটি ভয়াবহ যুদ্ধক্ষেত্র? কেননা রাষ্ট্রক্ষমতার পরিবর্তন ও নিয়মতান্ত্রিক রাজনীতির নামে এদেশে ঘটেছে অসংখ্য লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধের পর থেকে এদেশের রাজনৈতিক ধারা প্রবাহে নিরন্তর হত্যাকাণ্ডের ইতিবৃত্ত যে কোন মানুষকেই বেদনার্ত করে।

কখনও কখনও সহজ আবার কখনো অনেক কঠিন হয়ে পড়ে। জাতিরাষ্ট্রের সামনে সবসময় সহজ পথ খোলা থাকে না। তাকে অনেক সময় কঠিন পথেই হাঁটতে হয়। দেশের প্রেক্ষাপটে সেই পথে হাঁটতে হিম্মত লাগে। সবাই সেই হিম্মত ধারণও করেন না। কিন্তু অনেক মানুষ আছেন, যারা রাজনীতিতে পোড় খাওয়া, অনেক কঠিন পথে হেঁটেছেন, অনেক মৃত্যু-রক্ত দেখেছেন, জীবনভর রাজনীতির অলিগলি হেঁটে থিতু হয়েছেন। আবার অনেকেই হত্যার স্বীকার হয়েছেন। ৭৫ পরবর্তী সময়ে জিয়ার শাসনামল থেকেই মূলত এই হত্যার রাজনীতি শুরু হয়। বেড়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তারে হত্যা।

আর এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে। নিজেদের মধ্যেও দ্বন্দ্বের কারণেও ঘটছে হত্যাকাণ্ড, গুপ্ত হত্যা।

সম্প্রতি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ড, কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. সোহেল এবং তার সহকারী হরিপদ সাহাকে হত্যা, সোহেল ১৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুলিশ এবং তার পরিবারের ধারণা তার রাজনৈতিক প্রতিপক্ষই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই প্রতিপক্ষ নিজের দলের। তবে হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিরা অংশ নিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

পিরোজপুরের গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব গত ১৬ নভেম্বরে মারা যান চিকিৎসাধীন অবস্থায়। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৭ নভেম্বর পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের বড় একটি অংশ ঘটে বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইউপি নির্বাচনে এপর্যন্ত নিহত হয়েছেন ৪৭ জন। আইন ও সালিশ কেন্দ্রের(আসক) হিসাব অনুযায়ী ২০২১ সালের প্রথম ১০ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয় ৭৪জন। এরমধ্যে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন ৪৩ জন। এরমধ্যে ইউপি নির্বাচনে ৩১ জন। পৌর নির্বাচনে ১০ জন এবং সংসদীয় উপনির্বাচনে সহিংসতায় মারা গেছেন তিন জন।

চলতি বছরে রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার পেছনে দলীয় প্রতীকে ইউপি নির্বাচনকে দায়ী করছেন বিশ্লেষকেরা। আর এই হত্যাকাণ্ডের সবচেয়ে বেশি শিকার হয়েছেন স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিএনপি নির্বাচনে না আসায়, আওয়ামী লীগের হাতেই আওয়ামী লীগের লোকজন বেশি খুন হয়েছে।

অপরাধ বিশ্লেষকেরা বলছেন, রাজনৈতিক খুনে দেশের ছাত্র রাজনীতি সব সময়ই উপরে অবস্থান করে। এমন অবস্থায় একটু শান্ত ছিল দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। তবে তিন বছর আগে এখানেও ঘটে ইতিহাসের সবচেয়ে নিঃসংশ হত্যা। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পৈশাচিক কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়। সেই মামলার রায় সম্প্রতি ঘোষিত হয়েছে নিম্ন আদালতে। এ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাঁজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শিবির সন্দেহে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের নামে দফায় দফায় ক্রিকেট স্ট্যাম্প ও স্কিপিং রোপ দিয়ে আঘাত করে ছাত্র লীগের কর্মীরা তাকে হত্যা করে।

এছাড়াও বলেন, একটা সময় ছাত্রদের আন্দোলন ছিল ছাত্রদেরই আন্দোলন। তবে দখলের রাজনীতির দাপটে মূল দলের অনেক নেতার মদদে সেই জায়গা দখল করেছে গুণ্ডা-মস্তানরা। সামগ্রিক ছাত্র আন্দোলনের অবস্থা নিতান্ত করুণ। আগে গুণ্ডারা ছাত্রদের সমঝে চলত, এখন ছাত্ররা গুণ্ডাদের সমঝে চলে।

হবে। দেশের প্রত্যেক মানুষকে দেশ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad