-7515.png&w=3840&q=75)

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম শহীদ মো. সিরাজুল ইসলামের নামে নামকরণ করা তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকার স্বচ্ছ জলের লেকটি এখন নিলাদ্রী লেক নামেই বেশি পরিচিত। এতে আড়ালে পড়ে যাচ্ছে এই বীর শহীদের নাম ও তাঁর আত্মত্যাগের ইতিহাস, এমন অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা।মুক্তিযোদ্ধাদের কাছে লেকটি আজও ‘শহীদ সিরাজ লেক’ হিসেবেই পরিচিত। তবে লেকের আশপাশে দৃশ্যমান কোনো স্মৃতিফলক, তথ্যফলক বা অবকাঠামো না থাকায় পর্যটক ও সাধারণ মানুষের কাছে এটি নিলাদ্রী লেক নামেই পরিচিতি পেয়েছে। গত বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিফলক নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।শহীদ মো. সিরাজুল ইসলাম ১৯৫২ সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিলনী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে স্নাতকে অধ্যয়নরত অবস্থায় তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে আসামের ইকো-ওয়ান সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তিনি ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ৭ আগস্ট সাচনা বাজার ও জামালগঞ্জ এলাকা শত্রুমুক্ত করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিনি ঘটনাস্থলেই শহীদ হন। তাঁর আত্মত্যাগের ফলেই ওই এলাকা শত্রুমুক্ত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করে।২০১৭ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে লেকটির উন্নয়ন কাজ শুরু হলে এর নাম পরিবর্তন করে ‘নিলাদ্রী ডিসি পার্ক’ রাখা হয়। মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের প্রতিবাদের মুখে নামটি বাতিল করা হলেও নিলাদ্রী নামটি মানুষের মুখে মুখে থেকে যায়। পরবর্তীতে ‘ইত্যাদি পয়েন্ট’ নামের একটি স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হলে সেটি ভেঙে ফেলা হয়।স্থানীয়দের অভিযোগ, লেকের পাশেই পাহাড়ের পাদদেশে শহীদ সিরাজের সমাধি থাকলেও সেখানে কোনো স্মৃতিফলক বা তথ্যচিত্র না থাকায় নতুন প্রজন্ম এই অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারছে না।সুনামগঞ্জ যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের বলেন, শহীদ সিরাজ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, অথচ তাঁর স্মৃতি সংরক্ষণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। দ্রুত স্মৃতিফলক নির্মাণ করা প্রয়োজন।সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুনাজ্জির হোসেন সুজন বলেন, ট্যাকেরঘাট এলাকায় প্রতিদিন হাজারো পর্যটক আসেন। কিন্তু প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় তারা শহীদ সিরাজের বীরত্বগাথা সম্পর্কে জানতে পারছেন না।জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসাদউল্লাহ সরকার বলেন, শহীদ সিরাজের নামে স্মৃতিফলক নির্মাণের দাবি দীর্ঘদিনের। এটি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লেকের পাশে বীর বিক্রম শহীদ সিরাজের নামে একটি স্মৃতিফলক নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।