
নিউজ কো-অর্ডিনেটর


কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজা। জানাজায় অংশ নেওয়া মানুষজন একে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা হিসেবে উল্লেখ করছেন।
জানাজায় উপস্থিত অনেকের দাবি, শহীদ ওসমান হাদির জানাজায় ৭ থেকে ৮ লাখ মানুষ অংশ নিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
ধানমন্ডির বাসিন্দা ৬৫ বছর বয়সী ছিদ্দিকুর রহমান বলেন, জীবনে অসংখ্য জানাজায় অংশ নিয়েছি। কিন্তু এত বিশাল জানাজা কখনো দেখিনি। শহীদ হাদি এখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। তাই এত মানুষের উপস্থিতি।
মিরপুর-১ এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন, আমার ৪২ বছরের জীবনে এমন জানাজা দেখিনি। আমার ধারণা অন্তত ৭ থেকে ৮ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন।
মোহাম্মদপুরের বাসিন্দা আকিব হাসান বলেন, ঠিক কত মানুষ ছিল বলা কঠিন। তবে এত মানুষের ঢল জীবনে কখনো দেখিনি।
সেগুনবাগিচার বাসিন্দা সালাউদ্দিন বলেন, আমার মনে হয়েছে ৬ থেকে ৭ লাখ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই। দুপুর ১টার মধ্যেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে যায়। এরপর মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ পেরিয়ে ফার্মগেটের খামারবাড়ি ও আসাদগেট পর্যন্ত বিস্তৃত হয় জনসমাগম। এমনকি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকাতেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাজার আগে শহীদ হাদির বড় ভাইয়ের বক্তব্য চলাকালে লাখো মানুষ আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও দেশের নানা প্রান্ত থেকে মানুষ মিছিল সহকারে কিংবা ব্যক্তিগত উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হন। যেন রাজধানীর সব পথ এসে মিলিত হয়েছিল এক বিশাল জনমোহনায়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।