

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাদ দিলে প্রায় সাড়ে তিন দশক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল দুই নেত্রীর হাতে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক মেরুকরণ সেই দীর্ঘ অধ্যায়ে ছেদ টেনেছে। এর ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর দেশ একজন নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যা বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
১৯৯১ সালে সামরিক শাসনের অবসান এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় এক নতুন অধ্যায়। সেই সময় থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মাঝে তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল বাদ দিলে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই নারী নেতা। প্রায় ৩৪ বছরের এই দীর্ঘ সময়ে দেশের রাজনীতি, নির্বাচন, ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক সংস্কৃতি মূলত তাঁদের নেতৃত্বকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে।
এই দীর্ঘ সময়কালকে সাধারণভাবে ‘দুই নেত্রীর যুগ’ হিসেবে আখ্যায়িত করা হয়। এ সময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, দলীয় কাঠামো এবং এমনকি ভোটের রাজনীতিও মূলত দুই প্রধান রাজনৈতিক শক্তিকে কেন্দ্র করেই বিকশিত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।
২০২৪ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বছরটির মাঝামাঝি শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলন অল্প সময়ের মধ্যেই জাতীয় পর্যায়ের গণআন্দোলনে রূপ নেয়। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এই আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্র তৈরি করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক বাস্তবতায় ভাঙন ধরে নতুন এক বাস্তবতার উদ্ভব হয়েছে, যেখানে নতুন নেতৃত্বের উত্থানকে এখন সময়ের অনিবার্য দাবি হিসেবে দেখা হচ্ছে।
নারী নেতৃত্বের শক্তিশালী অধ্যায়
বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের উত্থান বিশ্ব রাজনীতিতেও একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। ১৯৯১ সালে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এ যুগের সূচনা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে দুই নারী নেতা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত থেকে দীর্ঘ সময় সরকার পরিচালনা করেন।
এই সময়কালে বাংলাদেশ অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একই সঙ্গে নির্বাচন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নানা বিতর্ক ও সমালোচনাও তৈরি হয়েছে। তবুও তিন দশকের বেশি সময় ধরে নারী নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্থায়ী ছাপ রেখে গেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় দলগুলোর শীর্ষ নেতৃত্বে নারী উপস্থিতি না থাকায় বিশ্লেষকদের ধারণা, আসন্ন নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর দেশের সরকারপ্রধান হিসেবে একজন পুরুষ নেতার দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত।
এটি শুধু ব্যক্তির পরিবর্তন নয়; বরং একটি দীর্ঘ রাজনৈতিক যুগের অবসান ও নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। নতুন নেতৃত্বের প্রতি জনগণের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পরবর্তী রাজনৈতিক পরিবর্তন, সামরিক শাসনের সময়কাল এবং গণতন্ত্রে প্রত্যাবর্তন- দেশের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল ও বহুমাত্রিক।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নতুন এক যুগের সূচনা করে। এরপর থেকে ধারাবাহিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং দেশের রাজনৈতিক কাঠামো ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ ও স্থিতিশীলতা অর্জন করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন প্রজন্মের ভোটারদের অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কারের দাবি এবং পরিবর্তনের প্রত্যাশা এবারের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্নধর্মী পরিবেশ।
বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে দেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন এক পর্বে। যে রাজনৈতিক বাস্তবতা এতদিন রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার বিন্যাসকে প্রভাবিত করেছে, তা বদলে এখন নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের প্রস্তুতি চলছে।
৩৬ বছর পর নতুন সরকারপ্রধানের শপথ কেবল ক্ষমতার পরিবর্তন নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রতীকী ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দেশের রাজনীতি এখন অপেক্ষায় এক নতুন সূর্যোদয়ের।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।