জাতীয়


গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পর কী কী সংস্কার, বিজয়ীরা কতটা বাধ্য?


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পর কী কী সংস্কার, বিজয়ীরা কতটা বাধ্য?

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। গণভোটের প্রশ্ন ছিল জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সনদে লিপিবদ্ধ সংবিধান সংশোধন প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দেওয়া হবে কি না। এ প্রশ্নের পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পড়েছে।

 

ফলে জুলাই জাতীয় সনদে উল্লেখিত সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখন শুরু হবে। সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা অধিবেশন শুরুর পর ১৮০ দিন পর্যন্ত ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে কাজ করবেন। সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর আলোকে সংবিধান সংশোধন করাই হবে তাঁদের দায়িত্ব।

 

কোন কোন বিষয়ে সংস্কার

গণভোটের আওতায় থাকা বিষয়গুলো চারটি প্রধান ভাগে বিভক্ত- 

 

১. নির্বাচনকালীন কাঠামো:
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠন।

 

২. দুই কক্ষবিশিষ্ট সংসদ:
জাতীয় সংসদের পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সদস্য বণ্টন হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক হবে।

 

৩. ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন:
নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ এসব বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সংশোধন।

 

৪. অন্যান্য প্রতিশ্রুত সংস্কার:
সনদে উল্লিখিত অতিরিক্ত সংস্কারসমূহ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন।

 

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা

বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট নয়। তবে সনদ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন বিধান যুক্ত করার কথা বলা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ের ফলে এ ধরনের সংশোধনের পথ উন্মুক্ত হয়েছে।

 

পরিষদ কি বাধ্য?

হ্যাঁ। জাতীয় ভাষণে প্রধান উপদেষ্টাও বলেছেন, গণভোটে অনুমোদিত প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দল বাধ্য থাকবে। অর্থাৎ রাজনৈতিক ঐকমত্যে নির্ধারিত ৩০টি প্রস্তাব কার্যকর করতে সংসদকে উদ্যোগ নিতে হবে।

 

উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে

উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে ১০০। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সদস্য নির্ধারিত হবে। উদাহরণস্বরূপ, কোনো দল যদি মোট ভোটের ৫০ শতাংশ পায়, তবে উচ্চকক্ষে তাদের প্রতিনিধি হবে ৫০ জন। ১ শতাংশের কম ভোট পাওয়া দল উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না।

 

উচ্চকক্ষ সরাসরি আইন প্রণয়ন করবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব দিতে পারবে। নিম্নকক্ষে পাস হওয়া বিল (অর্থবিল ও আস্থা ভোট বাদে) উচ্চকক্ষে পাঠানো হবে। দুই মাসের বেশি আটকে থাকলে বিল পাস হয়েছে বলে গণ্য হবে। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন ছাড়া কার্যকর হবে না।

 

গণভোটের ‘হ্যাঁ’ ফলাফলের মাধ্যমে দেশের সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এখন নজর সংসদের পদক্ষেপ ও সংস্কার বাস্তবায়নের গতিপথের দিকে।


সম্পর্কিত

জাতীয়গণভোটসংস্কার

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ফারাক্কা বাঁধে মরুকরণের ঝুঁকিতে ৭ কোটি মানুষ: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং ৭ কোটি মানুষ বর্তমানে মরুভূমির মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনাগুলো ঘটে।