জাতীয়
৬ হাজার টাকা সহায়তা পাচ্ছেন শিক্ষার্থীরা, আবেদন যেভাবে

অর্থাভাবে যাতে কোনো মেধাবী শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই ভর্তি সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এর আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীরা পাচ্ছেন ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সহায়তার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল, যা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।
ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন স্তরে ভর্তি সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮ হাজার টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে আর্থিক সংকটে থাকা অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাদেরসহ ৭ জনের মামলায় সাক্ষ্য শেষ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।




