জাতীয়
চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

অর্থাভাবে মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই ভর্তি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
ট্রাস্ট জানিয়েছে, এ সহায়তা পেতে অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল, যা বাড়িয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্দিষ্ট অনলাইন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। পরে যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।
ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন শিক্ষাস্তরে ভর্তি সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮ হাজার টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে এবং তাদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাদেরসহ ৭ জনের মামলায় সাক্ষ্য শেষ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।




