জাতীয়
সিলেটে চার বছরের শিশুকে নির্যাতনের পর হত্যা

নিহত শিশু ফাহিমা আক্তার। ছবি: সংগৃহীত
সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় জাকির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া জাকির নিহত শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানায়, ফাহিমার মরদেহ উদ্ধারের পর নিহত শিশুর মা থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানা প্রলোভনে শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। ঘটনার সময় জাকিরের বাড়িতে অন্য কেউ ছিলেন না। পরে শিশুটির মরদেহ স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে একটি ব্যাগে রাখা হয় এবং বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।
গত শুক্রবার ওই ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। তার বাবা স্থানীয় একটি বাজারে শ্রমিক হিসেবে কাজ করেন।
এদিকে জাকিরকে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতেই নগরীর জালালাবাদ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান বিক্ষুব্ধ জনতা।
পরে মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলার ঘটনাও ঘটে। স্থানীয়দের একটি অংশ তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, গ্রেফতারকৃত জাকিরকে থানাহাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।



