Ad

মাটির নিচে তুরস্কের বিস্ময়কর ১৮ তলা শহর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
21-2011230747
Durbin News

মাটির ২৮০ ফুট নিচে ১৮ স্তর বিশিষ্ট বিশাল শহর। যেখানে স্কুল, গীর্জা, বাজার, গোয়ালঘর থেকে শুরু করে যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে শহরটি গড়ে তোলা হয়েছিলো এখন থেকে হাজার বছর আগে। পৃথিবীর বিস্ময়কর এই শহরের নাম ডেরিংকুয়ো। যেটি তুরস্কের কাপাডোশিয়া অঞ্চলে অবস্থিত। এখন পর্যন্ত আবিস্কার হওয়া পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহর এটি। রহস্যময় ডেরিংকুয়ো শহরের খোঁজ পাওয়া যায় ১৯৬৩ সালে। এর আগে কয়েক হাজার বছর ধরে মাটির নিচে লুকিয়ে ছিলো এটি। মাটির প্রায় ২৮০ ফুট গভীরে থাকা এই শহরটিতে ছিলো সর্বমোট ১৮টি স্তর। যাকে তুলনা করা যায় ১৮ তলা বিশিষ্ট বিশাল কোন দূর্গের সাথে। অত্যন্ত সুন্দর ভাবে পরিকল্পিত এসব স্তর গুলোতে ছিলো স্কুল, গীর্জা, রান্নাঘর, গোয়ালঘর, কবর সহ স্বয়ংসম্পূর্ণ একটি শহর।যেখানে বসবাস করতেন প্রায় বিশ হাজার মানুষ। এতো বেশি মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখেই ডেরিংকুয়ো শহর গড়ে উঠেছে।এখনকার ঘরগুলো রয়েছে মাটির নিচে। প্রতিটি ঘরের প্রবেশ মুখ অনেকটা কুয়ার মতো, কিন্তু ভেতরে থাকার জায়গার আয়তন যথেষ্ট বড়। মাটির উপর থেকে মানুষের ভূগর্ভস্থ শহরে পৌছানোর জন্য সিড়ির ব্যবস্থা ছিলো। আর গবাদিপশুর যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ।মাটির নিচের এই শহরে পোষা হতো ছাগল, ভেড়া, বাছুরসহ বিভিন্ন ধরনের পাখি। প্রতিটি ঘরেই ছিলো এসব পশুপাখিদের জন্য খাবারের ব্যবস্থা। এছাড়া ভূগর্ভস্থ শহরে ছিলো খাবারের দোকান, মদের ভান্ডার, কবরস্থান এবং বেশ কয়েকটি উপাসনালয়। পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ছিলো শহরের মধ্যে। বিভিন্ন ঝোপঝাড়, দেয়াল কিংবা বাড়ির উঠানের আড়ালে লুকানো ছিল প্রায় একশোর মতো প্রবেশপথ।নিরাপত্তার দিক দিয়ে বেশ সতর্ক ছিলো ভূগর্ভস্থ এই শহরবাসী। প্রতিটি প্রবেশ পথ বন্ধ করা থাকতো প্রায় পাঁচ ফুট চওড়া এবং ৫০০ কেজি ওজনের বিশাল পাথরের দরজা দিয়ে।গোলাকার এসব পাথরের দরজা শহরকে রক্ষা করতো বিপদের হাত থেকে। সেগুলো এমনভাবে বসানো হয়েছিল, যাতে প্রতিটি স্তর বন্ধ করা যায় আলাদা আলাদা ভাবে। এর মাধ্যমে কোন একটি স্তর আক্রান্ত হলেও বাকি স্তরগুলো নিরাপদ রাখার ব্যবস্থা ছিলো তাদের। অপরদিকে বাতাস চলাচলের জন্য ডেরিংকুয়ো শহরে ছিলো প্রায় কয়েক হাজার খাঁদ। যেগুলোর একেকটি ১০০ ফুট পর্যন্ত গভীর।এছাড়া আস্ত একটি নদী প্রবাহিত ছিলো শহরের তলদেশ দিয়ে। ভূগর্ভস্থ মানুষের সরবরাহের জন্য ছিলো অনেক গুলো কুয়া। এসব কুয়াগুলো যুক্ত ছিল সেই নদীর সাথে। এর মাধ্যমে নিত্যদিনের খাবার পানি সংগ্রহ করতো শহরবাসী।তুরস্কের রহস্যময় এই শহর আবিষ্কৃত হয় ১৯৬৩ সালে। সে সময় স্থানীয় একটি সাধারণ বাড়ি মেরামত করতে গিয়ে খোজ পাওয়া যায় এটির।ওই অঞ্চলে মাটির নিচে এমন অনেক স্থাপনা পাওয়া গেছে। তবে এর মধ্যে ডেরিংকুয়ো শহর সবচেয়ে বিশাল এবং গভীর। হাজার বছর আগে কারা কি কারণে রহস্যময় এই শহর তৈরি করলো তার নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয় কোনো এক উন্নত জাতি শত্রুপক্ষের আক্রমণ থেকে বাচতে তৈরি করেছিলো মাটির নিচের এই বিশাল শহরটি। বর্তমানে এটি বিশ্বের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৯৬৯ সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে ডেরিংকুয়ো। যদিও শহরের ১৮ টি স্তরের মধ্যে মাত্র আটটিতে প্রবেশ করতে পারেন পর্যটকরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad