Ad

বুলগেরিয়ায় বিয়ের বাজারে টাকায় মেলে কুমারী বউ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
11111
Durbin News

ইউরোপের দেশ বুলগেরিয়ায় খোলা হাটে বিক্রি হয় বিয়ের পাত্রী।দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশটির যাযাবর সম্প্রদায় ক্যালাইডঝি। যুগযুগ ধরে এই সম্প্রদায়ের কুমারী মেয়েরা ঋতুমতী হলেই তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয়। তাদের জীবনযাত্রার আরো একটি বিচিত্র বৈশিষ্ট্য হল, ‘বিয়ের বাজার’। সেই বাজারে পুরুষরা হাজির হয় বউ খুঁজার আশায়। মন মতো সুন্দরী বউ মিললে মোটা অংকের অর্থের বিনিময়ে কিনে নেয়া হয় তাকে।দুই লাখ ৩০ হাজার থেকে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত বউ কেনা বেচা হয়ে থাকে এই বাজারে। বছরে চার বার বসে এই বাজার। সারা বুলগেরিয়ায় ছড়িয়ে থাকা ক্যালাইডঝি সম্প্রদায় এসে মিলিত হন এই বিয়ের মেলায়।সেখানে গাউন পরে কুমারীরা একে একে লাল রঙা কার্পেটের উপর দিয়ে হাঁটে।অনেক সময় লাইন ধরে দাড়িয়ে থাকে। কেউ রূপচর্চা করেন। কেউ আবার পোশাক-আশাকের সঙ্গে স্বর্ণালংকারগুলো আরেক বার ঠিক করে নেন। যুবক-যুবতীরা এই বাজারে একে অন্যকে ধরে নাচেন, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠেন। এমনকি হালকা পানীয়ও পান করে। আবার কেউ কেউ খোশগল্পে মশগুল হয়ে সময় কাটায়।নতুন সঙ্গী খোঁজার জন্য তাদেরকে এই ‘কনে বাজারে’ তুলে মা-বাবারা। তারপর তারা নিজেদের জীবনসঙ্গী এবং জীবনসঙ্গিনী নির্বাচন করে। পাত্রপাত্রী পছন্দের পরে শুরু হয় আসল পর্ব। এবার আসরে অবতীর্ণ হন অভিভাবকরা। দু’পক্ষের অভিভাবকদের মধ্যে শুরু হয় দর কষাকষি। রীতিমতো পণ পাওয়ার আশ্বাস থাকলে তবেই মেয়ের বিয়ে দিতে সম্মত হন অভিভাবকরা।সাধারণত কুমারীদের রূপ ও গুণের ওপর নির্ভর করেই নির্ধারিত হয় কন্যার ‘মূল্য’ বা কন্যাপণ। তিনশো থেকে পাঁচশো ডলার দাম পেয়ে থাকে কুমারীরা। কে কতো কন্যাপণ দিল, বা কতো কন্যাপণ পেল, সেটা এই সমাজে সামাজিক পরিচয়ের মাপকাঠিও বটে। আরও একটি বিষয়ের ওপর নির্ভর করে কন্যাপণ। তা হলো, কুমারিত্ব। বিবাহযোগ্য কন্যার কুমারী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এতে মিলবে বেশি পণ।দাম দিয়ে কিনে আনার পর ছেলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করা হয় পাত্রীকে। যাযাবর এই সমাজে কন্যাপণ যে কোনো পরিবারের কাছে উপার্জনের উৎস। তবে ইদানিং এ বিয়ের রীতি কিছুটা পরিবর্তন হয়েছে। এর আগে পাত্রীদের তাদের নিজেদের পাত্র নির্বাচন করার সুযোগও থাকত না। পুরোটাই হতো তাদের অভিভাবকদের নির্দেশে। বুলগেরিয়ার বড় একটি অংশ ক্যালাইডঝি সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে এশীয় ও ইউরোপীয়, দুই জনজাতির বৈশিষ্ট্য বর্তমান। নৃতত্ত্ববিদদের ধারণা, সুদূর অতীতে আজকের রাজস্থান, হরিয়ানা ও পঞ্জাব এই অঞ্চলগুলো থেকে এই জিপসিদের উৎপত্তি। তারপর তারা ছড়িয়ে পড়েন সারা বিশ্বে।‘ক্যালাইডঝি’ সম্প্রদায় সতর্কভাবে ইউরোপের খোলা হাওয়া থেকে নিজেদের সনাতন ও রক্ষণশীল রীতিনীতিকে রক্ষা করে এসেছে।তারা যে এখনও কঠোরভাবে যাযাবর জীবন যাপন করে, তা নয়। অনেক ক্ষেত্রেই লোপ পেয়েছে যাযাবরি ঘরানার বৈশিষ্ট্য। কিন্তু ‘বিয়ের বাজার’ এখনও পালিত রীতি। আধুনিক প্রজন্মের কাছে তা নিষ্ঠুরতম প্রথা।তারা এখন নিজেদের জীবনকে এক অভিশাপ হিসেবেই ভাবে। এসব নারীরা স্বাধীন হতে চায়।যদিও কয়েক হাজার বছরের প্রাচীন এই রীতি এখনও মেনে নিচ্ছে ক্যালাইডঝি সম্প্রদায়ের বিয়ের ভাগ্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad