Ad

বিশ্ববাজারে লাল সোনা হিসেবে পরিচিত জাফরান।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_26T22_04_54_006Z
Durbin News

বাণিজ্যিক বিশ্বে লাল সোনা হিসেবে পরিচিত মসলা জাফরান। বাজারে অন্যান্য মসলার চেয়ে এর দাম অনেক বেশি।বাংলাদেশি মুদ্রায় প্রায় চার থেকে পাঁচ লাখ টাকায় মাত্র ১কেজি জাফরান পাওয়া যায়। স্বর্ণের চেয়ে কোনো অংশে কম নয় এর মূল্য।প্রতি 450 গ্রাম জাফরান বিক্রি হয় 500 থেকে 5000 ডলার দামে। এক পাউন্ড জাফরানে থাকতে পারে দুই লক্ষ কেশর।এর দাম নির্ভর করে কোয়ালিটির উপরে। যে জাফরানে যত সুবাস এবং যত ভালো কালার আসে সেটার মূল্য ততো বেশি। ফলে নির্দিষ্ট করে মূল্য বলা অসম্ভব। বংশ বিস্তারের জন্য এরা মানুষের সাহায্যের উপর নির্ভর করে। চার বছর পর পর একটি জাফরান উদ্ভিদের মূলে টিউবার সৃষ্টি হয়। অভিজ্ঞ ব্যক্তিরা খুব সাবধানে এই বালব সংগ্রহ করে তা রোপন করেন, যা থেকে পরবর্তী সময়ে নতুন জাফরান উদ্ভিদের জন্ম হয়। এ গাছ লম্বায় প্রায় ৩০ সেন্টিমিটার হয়। রোপনের প্রথম বছর সাধারণত গাছে ফুল আসে না। একটি গাছ পরপর তিন থেকে চার বছর ফুল দেয়। জাফরান চাষ ব্যয়বহুল ও অত্যন্ত ধৈর্য্যের কাজ বিধায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এর চাষে আগ্রহ হারিয়ে ফেলে।১৫০ টি ফুল থেকে মাত্র ১গ্রাম জাফরান পাওয়া যায়। ৪৫০ গ্রাম জাফরান তৈরির জন্য প্রায় ৭৫ হাজার ফুল প্রয়োজন।এক কেজি জাফরান তৈরিতে এক লাখ সত্তর হাজার ফুল লাগে।১ কেজি জাফরানের জন্য ফুল সংগ্রহ করতে ৪০ ঘন্টা সময় লাগে কর্মীদের।সীমিত সময়ের মধ্যে দক্ষ জনশক্তির মাধ্যমে এই মসলা সংগ্রহ করতে হয়। মূলত এর চাষ এবং সংগ্রহ পদ্ধতির কারণেই এটি অনেক বেশি দামি। এটি প্রধানত খাবারের স্বাদ এবং রঙের জন্য ব্যবহার করা হয়। আমাদের দেশে বিরিয়ানি, জরদা ও পায়েস তৈরিতে এই মশলা ব্যাবহার করা হয়।সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদিত হয় স্পেনে। এর নানা রকম প্রকারভেদ আছে। জম্মু ও কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, মিশর, ইরান এবং চীনেও এর চাষ হয়। সারাবিশ্বে ইরানি জাফরানের জনপ্রিয়তা বেশি। দামি মসলা বলে আমেরিকাতেও এর কদর রয়েছে।জাফরান ফুল সংগ্রহ করা হয় ভোর বেলায়। ভোর ৫-৬টার মধ্যে শুরু এবং বিকেল ৪টা পর্যন্ত টানা কাজ করতে হয় সংগ্রহে নিয়োজিত কর্মীদের।স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী এই মসলা। গ্যাস্ট্রিকের সমস্যা ও অন্যান্য অনেক শারীরিক সমস্যা নির্মূলে ঔষধের মতো কাজ করে। এর ভেষজ গুণ এতই সমৃদ্ধ যে, এটি মানবদেহে অন্ততপক্ষে ১৫টি সমস্যা দূর করতে সক্ষম। ভিটামিন এ, বি, সি, জিংক, পটাসিয়াম ও সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় এতে। রূপচর্চায়ও ব্যবহৃত হয় জাফরান। এটি অবসাদের চিহ্নকে দূরে ঠেলে দিয়ে ত্বককে সতেজ ও সজীব করে তোলে।এছাড়াও এটি স্মরণশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।ঠান্ডা লাগা ও জ্বরের হাত থেকে বাঁচায় । এতে উচ্চ রক্তচাপ ও হৃদ্‌পিণ্ডের সমসা দূর হয়। নিয়মিত খেলে ফুসফুসের বিভিন্ন রোগ নিরাময় করে। নিদ্রহীনতা ও যেকোনো ধরণের ব্যাথা দূর করতে অত্যন্ত কার্যকরী। এ দেশের আবহাওয়া জাফরান চাষের জন্য অনুকূল বলে মনে করেন উদ্ভিদ বিজ্ঞানী ও কৃষিবিদরা।গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, রংপুর, খুলনা ও বান্দরবানে কিছু এলাকায় স্বল্প পরিসরে এর চাষ শুরু হয়েছে।বাংলাদেশও আগমীতে এই মূল্যবান মসলা উৎপাদন ও রপ্তানি করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে কৃষিবিদরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad