Ad

মঙ্গলের জন্য বসবাস উপযোগী বাড়ি তৈরি করেছে একদল বিজ্ঞানী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_26T22_06_56_926Z
Durbin News

মঙ্গল বিজয়ের পর এবার সেখানে বাড়ি বানাতে যাচ্ছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ব্রিস্টলে প্রদর্শিত হচ্ছে সেই বাড়ির প্রতিকৃতি।সংশ্লিষ্টদের দাবি, লাল গ্রহটির বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই নির্মিতব্য বাড়িটিতে বসবাস করা সম্ভব।মঙ্গলে স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই। তাই নির্মিতব্য বাড়িটি করা হচ্ছে সম্পূর্ণ বায়ুরোধী করে। তবে ঘরের ভেতর থাকবে পর্যাপ্ত অক্সিজেন। রাখা হয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি ও কসমিক রেডিয়েশন না ঢোকার ব্যবস্থা।এল্লা গুড ও নিকি কেন্ট নামের দুই ব্রিটিশ শিল্পী সাত বছরের চেষ্টায় একত্রিত করেন স্থপতি ও বিজ্ঞানীদের একটি দল। যারা অ্যান্টার্কটিকার মতো জায়গায় থাকার জন্য স্থাপনা বানানোর অভিজ্ঞতাসম্পন্ন। এই দলটিই মঙ্গলে বাসযোগ্য বাড়ির ডিজাইন করেছে।বাড়িটি বিশেষ কংক্রিট দিয়ে নির্মিত, যা পানি ও মঙ্গলের মাটি দিয়ে তৈরি। ৫৭০ বর্গফুটের দোতলা বাড়িটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধার জন্য বসানো হয়েছে সোলার প্যানেল। এতে আছে দুটি বড় শোবার ঘর। বাইরের চরম আবহাওয়া থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবেন ভেতরের সবাই। মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে বাড়িটি। লাল গ্রহে কোনো গাছ না থাকলেও বাসিন্দাদের সেই চাহিদার বিষয়টিও বিবেচনা করেছেন নির্মাতারা। বাড়ির ভেতরেই গাছ লাগানোর বিশেষ ব্যবস্থা রয়েছে।বসবাসের সব উপকরণই এ বাড়িতে পাওয়া যাবে। বাড়িটি মঙ্গলগ্রহের জীবন সম্পর্কে সাধরণ মানুষদের ধারণা দেবে।সেখানে প্রতিটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ কি করবে, কি খেয়ে দিন কাটাবে সব বিষয়েই ধারণা পাওয়া যাবে এই বাড়িতে গেলে।বিশেষ এই বাড়ির ভেতরে অবস্থানকারী সকলেই বাইরের বিষাক্ত আবহাওয়া থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবেন।দীর্ঘ সাত বছর ধরে কয়েকজন বিজ্ঞানী, মহাকাশ গবেষক ও স্থপতিদের যৌথ প্রচেষ্টায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। এ সম্পর্কে বিজ্ঞানী বব মাইহিল জানান, "মঙ্গল গ্রহ বা যেখানেই মানুষ থাকুক না কেন, কেবল টিকে থাকা নয়, ভালোভাবে বেঁচে থাকতে হবে। মঙ্গলে কিভাবে মানুষের বসবাসকে আরামদায়ক করা যায়, তা নিয়েই আমরা কাজ করেছি গত সাত বছর ধরে।মূলত চন্দ্র অভিযানের পর এর কাছাকাছি দূরত্বের অন্য গ্রহগুলোকে জয় করার লক্ষ্যে বিভিন্ন উন্নত রাষ্ট্র বহুকাল ধরে পরীক্ষা-নিরীক্ষা ও অভিযান চালিয়ে যাচ্ছে।বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। এই আগ্রহ থেকেই বারবার গ্রহটিতে নভোযান পাঠিয়েছেন বিভিন্ন মহাকাশ সংস্থা।ব্যর্থতা-সফলতা আর নিরলস প্রচেষ্টায় আজ মঙ্গলের মাটিতে নতুন বসতি স্থাপনের স্বপ্ন দেখছে অনেকেই।আশির দশকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন মহাকাশ সংস্থা বেশ কয়েকবার সফলভাবে মঙ্গলগ্রহে মহাকাশযান অবতরণ করতে সক্ষম হন।এরপরই বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন পৃথিবীর বাইরে মঙ্গলগ্রহে মানুষের বসবাসযোগ্য আবাসস্থল গড়ে তোলা সম্ভব হবে কিনা।কারণ এই পৃথিবী ক্রমেই ধ্বংশের দিকে পা বাড়াচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবেশ দূষণ বৃদ্ধি পেলেও কমছে মানুষের আবাসস্থল।বিজ্ঞানীরা এমন বিপদজনক বিষয় সম্পর্কে ধারণা পেয়ে মঙ্গলকেই মানুষের আবাসস্থল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও লাল গ্রহটিকে এখনো বসবাস উপযোগী করতে পারেননি, কিন্তু সেখানকার উপযোগী করে বাড়ি নির্মাণ করতে সক্ষম হয়েছেন তারা।বাড়িটির দরজা সাধারণ মানুষের জন্য খোলা হবে চলতি মাসের শেষের দিকে। অক্টোবর পর্যন্ত যে কেউ চাইলেই বাড়িটিতে প্রবেশ করতে পারবেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad