Ad

সৌদির রুক্ষ মরুভূমিতে হবে জনপ্রিয় পর্যটন কেন্দ্র!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_31T19_25_50_282Z
Durbin News

সৌদি আরবের মরভুমিতে প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যায়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পর্যটন সিটি। আয়তনে যা ইউরোপের দেশ বেলজিয়ামের সমান। লোহিত সাগরের উপকুলে নির্মিতব্য এই প্রকল্পের নাম রেড সি রিসোর্ট। একাধিক রিসোর্ট এবং হোটেলের সমন্বয়ে গঠিত এই মেগা সিটির আয়তন ২৮,০০০ বর্গ কিলোমিটার। ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ তাবুক প্রদেশের উপকুলীয় শহর আল ওয়াজ এবং উমলুজ এর কাছেই নির্মান হচ্ছে বিলাসী এই প্রকল্প। রাজধানী জেদ্দা থেকে যার দূরত্ব ৫০০ কিলোমিটার। লোহিত সাগরের ২২ টি প্রাকৃতিক দ্বীপ নিয়ে গড়ে উঠবে রেড সি রিসোর্ট। প্রাথমিক ভাবে এই প্রজেক্টে যুক্ত হবে ৫ টি দ্বীপ, পরবর্তীতে আরো ১৭ টি। প্রকল্পের প্রথম ধাপেই তৈরি হবে ১৬ টি পাঁচ তারকা মানের হোটেল। যেখানে অতিথিদের জন্য থাকবে ৩০০০টি রুম। কাজ শেষে হোটেলের সংখ্যা দাঁড়াবে ৪৮টিতে। অতিথিদের জন্যে সর্বদা প্রস্তুত থাকবে ৮০০০ রুম। রেড সি রিসোর্টে যাতায়াতের উদ্দেশ্যে থাকবে একটি আন্তর্যাতিক মানের বিমানবন্দর। নিয়মিত ভাবে পরিচালিত হবে ডমেস্টিক এবং ইন্টারন্যশনাল ফ্লাইট।পর্যটকদের বিনোদনের জন্যে থাকবে গলফ কোর্স, সি ক্রুজিং সহ সব ধরনের সুবিধা। প্রতিটি হোটেলে ব্যবস্থা থাকবে ইন্ডোর গেমসের।২২ টি দ্বীপে বিচ্ছিন্ন এই সব হোটেলকে মুল ভুখন্ডে সংযুক্ত করবে তিন কিলোমিটার দীর্ঘ এক রাস্তা। সৌর এবং বায়ু বিদ্যুৎ দ্বারা পুরো সিটিতে পুরন করা হবে ইলেক্ট্রিসিটির চাহিদা । ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বসানো হয়েছে বিশ্বের বৃহত্তম ব্যটারি স্টোরেজ ফ্যাসিলিটি। যা প্রায় ১০,০০০ মেগা ওয়াট বিদ্যুৎ সংরক্ষনে সম্ভব। রেড সি রিসোর্টে পানি সরবরাহ করা হবে লোহিত সাগর হতে। লোহিত সাগরের পানি বিশুদ্ধকরনে বসানো হয়েছে তিনটি রিভার্স অসমোসিস প্লান্ট।নির্মিতিব্য এই রিসোর্ট নতুন করে ৭০,০০০ কর্মসংস্থানের সৃষ্টি করবে। বেকারত্ব সমস্যায় ভোগা সৌদি অর্থনীতিতে বিপুল পরিমান কর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে যুবরাজ বিন সালমান ঘোষনা করেন এই প্রজেক্টের। ২০১৭ সালে ঘোষিত হলেও এই সিটি নির্মানে কাজ শুরু হয় ২০২১ সালের জুলাই মাসে। ২০২৩ সালের মধ্যেই শেষ করা হবে প্রথম ধাপের নির্মান কাজ। পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে ২০৩০ সাল পর্যন্ত। তবে আশা করা হচ্ছে প্রথম ধাপের কাজ শেষ হলেই রেড সি রিসোর্ট খুলে দেওয়া হবে পর্যটকের জন্যে। এই মেগা প্রজেক্টের নির্মান পরিকল্পনা করতে প্রকৌশলীদের সময় লেগেছে দীর্ঘ ৫ বছর। মরু সুর্যের তীব্রতা থেকে শুরু করে উপকুলের ক্ষয়, সকল কিছুই বিবেচনা করতে হয়েছে।ইঞ্জিনিয়াররা বলছেন কাজ শেষ হলে এটি বিবেচিত হবে পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং স্থাপনা নির্মান প্রকল্প হিসেবে। সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জন করতে নির্মান হচ্ছে রেড সি রিসোর্ট। যার সার্বিক দায়িত্বে রয়েছে রেড সি ডেভেলপমেন্ট কোম্পানি।কোম্পানিটির মালিক সৌদি রাজপরিবার। পুরো প্রকল্পে অর্থায়ন করছে সৌদি সরকার। মালিকানাও থাকবে সরকারের নিকট। প্রকল্পটি সফল হলে বদলে যাবে সৌদি আরবের অর্থনীতি। তেল নির্ভর দেশটির অর্থনীতির বড় একটি অংশ যাবে পর্যটন খাতের দখলে।সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাতের সফলতায় মুগ্ধ হয়ে সৌদি সরকার নিজেদের পর্যটন খাতের সম্প্রসারনে প্রকাশ করেছে ভিশন ২০৩০।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad