Ad

কি আছে মুকেশ আম্বানির ৪০০ কোটির ইয়টে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_03T21_05_04_371Z
Durbin News

প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের একটি প্রাইভেট ইয়টের মালিক মুকেশ আম্বানি, যেটি হার মানাবে বিলাসবহুল কোনো প্রাসাদকেও।বিশেষ উপায়ে তৈরি এই জাহাজটিতে রাখা হয়েছে নানান রকমের সুযোগ-সুবিধা। যে কারণে এটিকে জলের ওপর ভাসমান প্রাসাদ বললেও ভুল হবে না। এতে একটি স্পা, ম্যাসেজ রুম, ডাইনিং রুম সহ বিভিন্ন বিলাসবহুল জিনিস রয়েছ। আছে একটি ব্যায়ামাগার, যেখানে রাখা হয়েছে ব্যায়াম করার জন্য উন্নত মানের সকল সরঞ্জামের ব্যবস্থা।এছাড়াও বিনোদনের জন্য মিউজিক রুম, পিয়ানো বার থেকে শুরু করে সব ধরণের ব্যবস্থা পাওয়া যাবে। মুকেশ আম্বানির হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এতে একটি হেলিপ্যাডের ব্যবস্থাও রয়েছে।৬৮ মিটার লম্বা ও ৩৮ মিটার চওড়া এই জাহাজে ৫০ থেকে ৭০ জনেরও বেশি মানুষ একসঙ্গে থাকতে পারবেন। জাহাজটির মেঝের এলাকা ছত্রিশ হাজার ছয়শো বর্গফুট। বিদ্যুৎ উৎপাদনের জন্য এতে নয় হাজার নয়শ বর্গফুটের সোলার প্যানেলও লাগানো হয়েছে।বিশেষ এই জাহাজে রয়েছে অনেকগুলো শয়নকক্ষ, যার প্রত্যকটিই বহুমূল্যবান জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে।রয়েছে প্রাইভেট হোম থিয়েটার, ছুটি কাটাতে আসলে এখানে একসঙ্গে সিনেমা উপভোগ করেন আম্বানি পরিবার। এছাড়া একটি লম্বা বারান্দাও আছে, যেখান থেকে উপভোগ করা যায় বাইরের অপরুপ সৌন্দর্য।বিভিন্ন অনুষ্ঠানে আম্বানি পরিবারের সকলে একত্রিত হয়ে জাহাজে পার্টি করেন। এছাড়াও অবসর সময়ে পরিবারের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্যও মাঝে মাঝে এখানে আসেন তারা।বিশেষভাবে তৈরি এই জাহাজে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরালো। মুকেশ আম্বানি তার স্ত্রী ‘নিতা আম্বানি’কে জন্মদিন উপলক্ষে উপহার দিয়েছিলেন এটি।এর আগেও স্ত্রীকে একাধিক মূল্যবান ও বিলাসবহুল জিনিস উপহার দিয়েছেন মুকেশ।অনেকে মনে করেন, মুকেশ আম্বানির সফলতার পেছনে নীতা আম্বানীর ভূমিকা অনেক।তাইতো স্ত্রীর জন্য প্রচুর টাকা খরচ করতেও দ্বিধা বোধ করেন না এই ধনকুবের। নীতার প্রতি তার এমন ভালোবাসা থেকেই ভাসমান ইয়টটি কিনেছিলেন একসময়।৪০০ কোটি টাকা মূল্যের প্রাইভেট ইয়োট ছাড়াও বর্তমানে নীতা আম্বানির কাছে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং বিলাসবহুল বিভিন্ন জিনিসপত্র রয়েছে।যার মধ্যে আছে, একটি বিশেষ চাটার্ড বিমান, যার মূল্য ২৫০ কোটি টাকার কাছাকাছি। এটি ২০০৭ সালে তার স্বামী মুকেশ আম্বানি ৪৪ তম জন্ম দিবসের দিন উপহার হিসাবে দিয়েছিলেন।বিজনেস ডিল, যেকোনো ধরনের মিটিং, পার্টি, সব কিছুই করা যাবে এই বিশেষ বিমানে।ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন শিল্পপতি মুকেশ আম্বানি। তার পরিবারের লোকজনের নাম প্রায়ই বিলাস বহুল জীবনযাপনের জন্য শিরোনামে উঠে আসে।সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।নিজের বিলাসী জীবনযাপন ধরে রাখতে নীতা আম্বানি সব সময় এত দামী দামী শাড়ী, গয়না, ঘড়ি, ব্যাগ ব্যবহার করেন; যা সব সময় সাধারণ মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে।মুকেশের মতো নীতা আম্বানিও একজন সফল ব্যবসায়ী এবং তিনি অনেক ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad