Ad

কৃষকের মেয়ে ভারতের সর্ব কনিষ্ঠ পাইলট।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_09T05_17_03_770Z
Durbin News

ভারতের সবচেয়ে কম বয়সী বানিজ্যিক পাইলট কৃষকের মেয়ে মৈত্রী প্যাটেল। উনিশ বছর বয়সে বিমান চালানোর লাইলেন্স পেয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ভারতে তৈরি হয়েছে নতুন ইতিহাস। কঠোর পরিশ্রম আর বাবা-মার সীমাহীন ত্যাগের ফসল মৈত্রীর এই সাফল্য।তার পরিবার গুজরাট প্রদেশের সুরাটের কাছেই ওলপাদ শহরের অধিবাসী। বাবা কান্তিলাল প্যাটেল পেশায় একজন কৃষক। তাঁর পক্ষে মেয়েকে পাইলট বানাতে আমেরিকায় পড়তে পাঠানো বেশ কষ্টসাধ্য ছিল। কিন্তু দমে যাননি তিনি।বিমান বন্দরে নিয়মিত প্লেনের উঠা নামা দেখতে দেখতে তারও ইচ্ছা জাগে মেয়েকে পাইলট বানাবেন। এদিকে মৈত্রীর বয়স যখন মাত্র আট বছর তখন জীবনে প্রথমবারের মতো আকাশে প্লেন উড়তে দেখে। এবং সিদ্ধান্ত নেয় পাইলট হওয়ার। স্বপ্ন দেখে, বৈমানিকের পোশাক পরে মেঘের উপরে বিশাল আকাশে উড়ে বেড়ানোর। কিন্তু এই স্বপ্ন পূরণে পদে পদে বাঁধার সম্মুখিন হতে থাকে মৈত্রী। দ্রারিদ্র্য ছিল প্রধান বাঁধা। কৃষক বাবা তার মেয়ের ইচ্ছে বাস্তবে রুপ দিতে পৈত্রিক জমি বেছে দেন। নিতে হয় ব্যাংক লোন। তাছাড়াও ছোট বড় নানা বিপত্তি প্রতি পদে পদে আসতে থাকে। কিন্তু মৈত্রী তার পড়াশোনায় ছিল অবিচল।উন্নত শিক্ষার জন্য মৈত্রীকে তার বাবা পড়িয়েছেন প্রাইভেট স্কুলেও। স্কুল পর্যায়ের পড়াশোনা শেষ করেন সুরাটের মিটাস অ্যাডভান্টিস্ট স্কুল থেকে। বিজ্ঞান বিভাগ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে প্রশিক্ষণের উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দেয় সে এবং এগারো মাসের ট্রেনিং শেষে সকল বাঁধা অতিক্রম করে অবশেষে পেশাদার পাইলট হতে সক্ষম হয়।পেশাদার পাইলট হওয়ার প্রশিক্ষণটি ১৮ মাসের হলেও মৈত্রী তার মেধার গুনে মাত্র এগারো মাসে তা শেষ করে। প্রশিক্ষণ শেষে তার বাবাকে আমেরিকা আসতে অনুরোধ জানায় এবং বাবার সামনে ভূ-পৃষ্ঠ থেকে ৩৫০০ ফিট উপরে বিমান চালনা করে তাক লাগিয়ে দেয় মৈত্রী। ৮ বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন, ১৯ বছর বয়সে এসে তিনি নিজের বাস্তবে পরিণত করেন।সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করার পর বিমান বন্দরে আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে সে পায় উষ্ণ অভ্যর্থনা। গুজরাটের সাবেক মন্ত্রী বিজয় রুপানী একটি টুইটার বার্তায় মৈত্রীকে সাধুবাদ জানান এবং তার আকাশ-ছোঁয়া সাফল্য কামনা করেন।মৈত্রীর মা সুরাট পৌরসভার স্বাস্থ্য বিভাগে কর্মরত। এক সাক্ষাৎকারে মেয়ের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, এতো ছোট বয়স থেকে তাদের মেয়ে নিজের জীবনের লক্ষ্য অনুধাবন করতে পেরেছে তাই তারা খুবই আনন্দিত।তবে ভারতের আকাশে আনুষ্ঠানিকভাবে বিমান চালানোর জন্য তাকে আরো একবার লাইলেন্সের জন্য নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। কর্মাশিয়াল পাইলট লাইসেন্স বা সংক্ষেপে সিপিএল অর্জন করলে তবেই সে দেশের আকাশে বিমান চালানোর অনুমতি পাবে।মৈত্রীর পরবর্তী লক্ষ্য বোয়িং বিমান চালানো। তার জন্য প্রশিক্ষণ গ্রহণের প্রস্তুতি নিতে শুরু করেছে সে।ভারতে বৈমানিক বা পাইলট বেশ সম্ভাবনাময় পেশা। বানিজ্যিক ভিত্তিতে পাইলট হিসেবে যারা কাজ করেন তারা মাসে প্রায় দেড় লাখ রুপির মতো আয় করে থাকেন। তবে অভিজ্ঞ এবং আন্তর্জাতিক রুটে বিমান চালনাকারীদের মাসিক আয় ৫ থেকে ৬ লাখ রুপি হয়ে থাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad