Ad

যে পার্কে প্রতিদিন দুটো করে হীরা পাওয়া যায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

মাটি খুড়লেই পাওয়া যায় হীরা। সেজন্য প্রয়োজন নেই কোন লাইসেন্স। ভাগ্যে থাকলে যে কেউ হয়ে যেতে পারেন হীরার মতো মূল্যবান সম্পদের মালিক। অবিশ্বাস্য হলেও বাস্তবে এমন একটি জায়গার অস্তিত্ব আছে। যেটির নাম আরকানসাস স্টেট পার্ক। আমেরিকায় অবস্থিত এই পার্কের মাটি খুড়ে পাওয়া যায় হীরার টুকরা। অনেকেই রীতিমতো বড়লোক হয়ে গেছেন এই পার্কের হীরা দিয়ে। গত চার বছরে একজন ব্যক্তিই খুজে পেয়েছেন ৮০ টি হীরা। এর মাঝে ৫০ টি হীরাই পেয়েছেন চলতি বছর। এর থেকেই ধারণা পাওয়া যায় এখানকার প্রাচুর্যের!আমেরিকার বিস্ময়কর এই পার্কটি ডায়মন্ড স্টেট পার্ক নামেও পরিচিত। দেশটির আরকানসাস কাউন্টির ৯১১ একর জমি নিয়ে গড়ে উঠেছে এই পার্ক। এর মধ্যে ৩৭ একর জমির বিশাল জায়গা জুড়ে রয়েছে হীরার খনি। বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে এটিই একমাত্র হীরার খনি, যেখানে প্রবেশের জন্য কোন সরকারি দরপত্র কিংবা লাইসেন্স নিয়ে ভাবতে হয় না। বরং যেকোন সাধারন মানুষ হীরা খুজতে পারেন এখানে। সেজন্য বেশি কিছু করতে হয় না কারো। শুধুমাত্র পার্কে প্রবেশের জন্য একটি টিকেট কাটতে হয় অনলাইনে অথবা সরাসরি। এরপর ইচ্ছামতো হীরা খোজা যায় পার্কের ভেতরে। আমেরিকার এই খনিতে হীরা পাওয়ার রেকর্ড ও অবিশ্বাস্য। গত প্রায় পঞ্চাশ ধরে গড়ে প্রতিদিন দুইটি করে হীরা পাওয়া গেছে এখানে। ১৯৭২ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিলো পার্কটি। চলতি মাসের শুরুতে একটি হীরা খুজে পান স্কট ক্রেইকস নামের এক ব্যক্তি। যেটি ছিলো এই পার্কের মধ্যে পাওয়া ৩৫ হাজার তম হীরা। তিনি ৫০ টি হীরা খুজে পেয়েছেন চলতি বছরে। এখানকার ৩৭ একর জমিতে পাওয়া যায় হীরা সহ বিভিন্ন ধরণের শিলা এবং রত্নপাথর। ঘুরতে আসা কেউ রত্নপাথর খুজে পেলে নিজের কাছে রাখতে পারেন সেটি। বিস্ময়কর এই পার্কে হীরার খোজ চলছে ১০০ বছরের বেশি সময় ধরে। গত শতকের শুরুর দিকে এখানে পাওয়া যেতো ত্রিশ ক্যারাট বা তারও বেশি ওজনের প্রচুর সংখ্যক হীরা। ১৯২৪ সালে ওয়েসলি নামের এক শ্রমিক এখানে খুজে পান ‘আঙ্কল স্যাম’ নামের বিখ্যাত হীরা। যেটির ওজন ছিলো ৪০ ক্যারেটের বেশি। এখন পর্যন্ত পুরো আমেরিকায় পাওয়া সকল হীরার মধ্যে এটিই সবচেয়ে বড়। ১৯৫৬ সালে এই পার্ক থেকে আরো একটি বিখ্যাত হীরা খুজে পান জন পোলক নামের এক ব্যক্তি। নীল রঙের চোখ ধাঁধানো সেই হীরার ওজন ছিলো ৩৪ ক্যারাটের বেশি। নিয়মিত এরকম হীরা পাওয়ার খবরে বিখ্যাত হয়ে উঠে জায়গাটি। তাই হীরা খোজার জন্য দূর দুরান্ত থেকে আসতে থাকেন পর্যটকরা। এরপর ১৯৭২ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় হীরা সমৃদ্ধ এ জায়গাটি। তখন থেকে চলতি মাস পর্যন্ত ৩৫ হাজার হীরা খুজে পেয়েছেন সাধারন মানুষ।ডায়মন্ডস স্টেট পার্ক নামের এই জায়গায় মূলত সাদা, পিঙ্গল এবং হলদে রঙের হীরা পাওয়া যায়। এখানে প্রবেশের জন্য শুধুমাত্র একটি টিকেট কাটতে হয় দর্শনার্থীদের। এরপর হীরার খুজে ইচ্ছামত খোঁড়াখুঁড়ি করতে পারেন যে কেউ। তবে হীরা খোজা ছাড়াও অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে ডায়মন্ড স্টেট পার্কে। পিকনিক করার জন্য আদর্শ এক গন্তব্য আমেরিকার এই পার্ক। তাবু টানিয়ে সময় কাটানোর জন্য ৪৭ টি জায়গা রয়েছে এখানে। এছাড়া গিফট শপ, ওয়াটার পার্ক সহ বিনোদনের অনেক ব্যবস্থাই করে রেখেছে পার্ক কর্তৃপক্ষ।তবে বিনোদন কেন্দ্র হিসাবে নয় বরং হীরার জন্যই পরিচিতি পেয়েছে আমেরিকার স্টেট পার্ক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad