Ad

লং ড্রাইভের জন্য উপযোগী দেশের সুন্দর রাস্তা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

লং ড্রাইভের জন্য চমৎকার রাস্তা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। এটিই দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই মহাসড়কের দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার, আর মাওয়ার দূরত্ব ৩৫ কিলোমিটার।সড়কটিতে ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস এবং প্রায় ১০০টি সেতু ও কালভার্ট রয়েছে। মূল সড়কে চারটি লেন এবং দুই পাশে সাড়ে ৫ মিটার করে দুটি সার্ভিস লেন আছে। এই এক্সপ্রেসওয়েটি এশীয় মহাসড়কের অংশ। এতে গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য রাখা হয়েছে আটটি পথ। এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হয়েছে।বর্তমান পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ হলো কক্সবাজার হতে টেকনাফগামী রাস্তা। ৮০ কিলোমিটার দৈর্ঘের রাস্তাটি ড্রাইভিং অভিজ্ঞতার জন্য অনন্য। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর এবং অপরদিকে স্থলভাগে নিরবচ্ছিন্ন পাহাড়ে ঘেরা অসাধারণ প্রকৃতির মাঝে পিচ ঢালা পথ।চলতি পথে বিশ্রাম নেয়ার জন্য রয়েছে কাঠের তৈরী রেস্তোরাঁ। দুপুরের খাবার বা হালকা নাস্তারও ব্যবস্থাও রয়েছে সেখানে। আর ছবি তোলার মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলী তো রয়েছেই। হাওরের বুক চিড়ে বয়ে চলেছে মিঠামইন-অষ্টগ্রাম রোড। নিকলি হাওরের পাশে ৩০ কি.মি. দীর্ঘ এই রাস্তাটির উদ্বোধন করা হয় ২০২০ সালে। এটি কিশোরগঞ্জের তিনটি উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনাকে যুক্ত করেছে। রাস্তাটি থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করা যায়। এই জায়গাটি ভ্রমনের উপযুক্ত সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর। পানিস্তর নিচে নেমে গেলে মনপুরা চর জেগে উঠে। রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন, নীল আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, এমন আবহাওয়ায় ড্রাইভিং করে দারুন অভিজ্ঞতা পাওয়া যাবে।লং ড্রাইভের জন্য মনোরম রাস্তা চট্টগ্রাম-বান্দরবান রোড। চট্টগ্রাম হতে বান্দরবান অবধি ৭৫ কি.মি. ব্যাপী রাস্তাটির দুই পাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। গাড়ি থামিয়ে বিশ্রাম করার মতো জায়গা না থাকলেও চারদিকের সবুজ শ্যামলিমা ও শান্ত নির্জন প্রকৃতি মন-প্রাণ জুড়িয়ে দেয়ার মতো। পাহাড়ের গায়ে নানা জাতের পাহাড়ি সবজির ক্ষেত একমাত্র বান্দরবানেই দেখার সুযোগ মেলে। তবে বর্ষা মৌসুমে এখানে গাড়ি চালানো তেমন সুবিধাজনক নয়। লং ড্রাইভের জন্য উপযোগী লেবুখালি থেকে কুয়াকাটার রাস্তা। পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটা বেশ জনপ্রিয়। গত বছর উদ্বোধনের পর লেবুখালি সেতুটি কুয়াকাটার সাথে বরিশালকে সংযুক্ত করায় এখন যাতায়াতও সহজ হয়ে গেছে। লেবুখালি থেকে কুয়াকাটার দূরত্ব ৮২ কি.মি.। যেতে লাগে মাত্র দুই ঘন্টা। এই পুরো রাস্তাটি লং ড্রাইভের উপযোগী। আরামে দুই ঘন্টা গাড়ি চালিয়ে সহজেই পৌঁছানো যায় "সাগর কন্যা" নামে খ্যাত কুয়াকাটায়। রাজশাহী শহর থেকে বনপাড়া অবধি প্রায় ৬৫ কি.মি. এর চমৎকার রাস্তাটি দিতে পারে ড্রাইভিং এর এক সুন্দর অভিজ্ঞতা। প্রশস্ত না হলেও দুইপাশের সবুজ সবজির ক্ষেত চোখে প্রশান্তি এনে দিবে। এমন নয়নাভিরাম দৃশ্য মনকে শান্ত রাখে। পথিমধ্যে চাইলে নাটোরে থেমে সেখানকার ঐতিহাসিক স্থানগুলো একবার ঘুরে আসা যেতে পারে। নাটোর থেকে বগুড়া পর্যন্ত ৭০ কি.মি. ব্যাপী রাস্তা লং ড্রাইভের জন্য জনপ্রিয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad