Ad

যে ছাগল বেয়ে উঠতে পারে ১৩ হাজার ফুট উচু পাহাড়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_19T06_10_49_147Z
Durbin News

হাজার হাজার ফুট উচু খাড়া আকৃতির পাহাড়, প্রযুক্তির সাহায্য নিয়েও যেগুলোতে চড়া কঠিন হয় মানুষের জন্য। কিন্তু একটি ছাগল অনায়াসে বেয়ে উঠতে পারে সেগুলোতে।এমন অবিশ্বাস্য একটি ছাগলের প্রজাতি রয়েছে পৃথিবীতে, যারা মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগল নামে পরিচিত। সাধারণত আর দশটা ছাগলের মতোই একই রকম দেখতে মাউন্টেন গট। কিন্তু আচরন এবং বৈশিষ্টের দিক দিয়ে মোটেও সাধারন নয় এগুলো। পাহাড়ি ছাগল বিচরন করে স্বাধীন ভাবে। গবাদি পশু হিসাবে পালিত না হবার কারণে আত্মরক্ষা এবং খাবারের ব্যবস্থাও করতে হয় নিজেদের। যা পুরন করতে গিয়ে সারাজীবন অবিশ্বাস্য সংগ্রাম আর দক্ষতার পরিচয় দেয় পাহাড়ি ছাগল। অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই প্রানী। সাধারণত পার্বত্য অঞ্চলে বসবাস করার কারণে পাহাড়ের উপর অনেকটাই নির্ভরশীল এগুলো। নিজেদের খাবার সংগ্রহের জন্য পাহাড়ের গায়ে চরে বেড়ায় তারা। এমনকি খাবারের খোঁজে প্রতিদিন ভুমি থেকে প্রায় ১৩ হাজার ফুট উঁচু পাহাড়েও অনায়াসে উঠে যেতে পারে এই প্রানী!বিস্ময়কর দক্ষতার এ ছাগল প্রজাতি মূলত উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চলে দেখা যায়। তবে হিমালয়ের পার্বত্য এলাকা এবং আফগানিস্থানেও বসবাস করে মাউন্টেন গোট ছাগল। আমাদের দেশের সাধারন ছাগলের চেয়ে আকার এবং আয়তনের দিক দিয়ে অনেকটাই বড় হয় এগুলো। একটি সদ্য জন্মানো পাহাড়ি ছাগল ছানার ওজন হয় প্রায় তিন কেজির কাছাকাছি।অবিশ্বাস্য এই প্রানীর পুরো জীবনটাই হয়ে থাকে সংগ্রামে পরিপুর্ন। মায়ের পেট থেকে জন্ম নেয়ার চার পাঁচ ঘন্টার মধ্যেই পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করে শাবক। কারণ দুর্গম এসব পাহাড়ই তাদের আশ্রয় এবং খাবারের উৎস। সেজন্য জন্মের পর থেকে শুরু হওয়া চেষ্টার মাধ্যমে অত্যন্ত দক্ষ পর্বতারোহী তে পরিনত হয় এই প্রানী। মাউন্টেন গোট মূলত ছাগলের প্রজাতি হলেও এদের আকার হয়ে থাকে ছোটখাটো গরুর মতো। সাধারণত ৪৫ কেজি থেকে ১৪০ কেজি পর্যন্ত ওজন হয় একেকটি পাহাড়ি ছাগলের। তবে গবাদিপশু হিসাবে পালন করা সম্ভব নয় এগুলো। কারণ স্বাধীন চেতা পাহাড়ি ছাগলের প্রজাতি পোষ মানে না কখনোই। বিস্ময়কর দক্ষ এই ছাগলের জীবন কাটে অত্যন্ত প্রতিকূল পরিবেশে। তাদের শরীরের গঠনও হয়ে থাকে সকল পরিবেশে টিকে থাকার উপযোগী। পাহাড়ি ছাগলের পুরো শরীর ঢাকা থাকে ঘন পশম দ্বারা। পার্বত্য অঞ্চলে অনেক সময় বিরাজ করে মাইনাস ৪০ ডিগ্রির মতো শীতল তাপমাত্রা। আবার অনেক সময় বয়ে চলে ১৪০ কিলোমিটার গতিবেগের ঝড়ো বাতাস। কিন্তু আবহাওয়া যেমনই হোক, এ সব ঝড়-ঝাপটা মোকাবেলা করে টিকে থাকতে পারে মাউন্টেন গোট। সাধারণত ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বেচে থাকে এই প্রানী। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এগুলোর মৃত্যু হয় বিভিন্ন দুর্ঘটনায় পড়ে।পাহাড়ি ছাগল প্রজাতির বেশ কিছু আচরণ অন্যান্য প্রজাতির থেকে আলাদা। সাধারণত পুরুষ এবং স্ত্রী ছাগল চলাফেরা করে আলাদা আলদা দলে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এদের প্রজনন মৌসুম। বছরের শুধু এই সময়টাতেই একসাথে মিলিত হয় পুরুষ এবং স্ত্রী পাহাড়ি ছাগল। অপরদিকে একেকটি পূর্ণ বয়স্ক পাহাড়ি ছাগলের শরীর থেকে বছরে প্রায় ৪০ কেজি উল পাওয়া যায়। কিন্তু বাণিজ্যিক ভাবে লাভজনক হলেও পালন করা হয় না এগুলো। কারণ মাউন্টেইন গোট পোষ মানে না কোন ভাবেই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad