Ad

সমুদ্রের উপর দিয়ে গেছে সেতুর সাড়ে চার কিলোমিটার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1540278653580
Durbin News

১২ কিলোমিটার দৈর্ঘের হাইওয়ে ব্রিজ বানিয়েছে চীন, যার সাড়ে চার কিলোমিটার অংশ সমুদ্রের উপর দিয়ে গেছে। অভিনব এই সেতুটি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। গত ১২ সেপ্টেম্বর ফুজিয়ান প্রদেশে দেশটির দ্বিতীয় "প্রিফেবরিকেটেড" সেতুর কাজ শেষ হয়েছে। এটি ফুজিয়ান প্রদেশের জিয়াম্যান দ্বীপকে মূল ভূখন্ডের সাথে যুক্ত করবে। চীনের যোগাযোগ মন্ত্রনালয়ের একটি প্রকল্প জিয়াং এন সেতু। প্রায় সাড়ে বারো কিলোমিটার দৈর্ঘের ব্রীজটি তৈরী করতে প্রয়োজন পড়েছে মোট ৩৬ টি বক্স গার্ডার। ফুজিয়ানা প্রদেশের ছয়টি Vertical roads এবং দশটি আনুভূমিক মহাসড়ক নির্মাণের পরিকল্পনার অংশবিশেষ হিসেবে জিয়াং এন ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ব্রিজটি নির্মাণে ব্যবহৃত হয়েছে উন্নত মানের নকশা এবং জটিল ধরনের নির্মাণ প্রযুক্তি। এমনকি এই প্রকল্পটি বাস্তবায়নও ছিল যথেষ্ট কঠিন। এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি। স্থাপনা নির্মাণে দুই ধরনের পদ্ধতি গ্রহণ করা হয়। একটি হলো "বিল্ডিং অন সাইট" এবং অপরটি "প্রিফেবরিকেটেড"। সাধারনত কোন স্থাপনার অংশগুলো যদি ভিন্ন জায়গায় তৈরী করে পরবর্তীতে নির্ধারিত স্থানে ক্রেনের সহায়তায় বসিয়ে দেয়া হয় তাহলে সে সেটিকে "প্রিফেবরিকেটেড" স্থাপনা বলা হয়। সেতুটিতে ব্যবহৃত লোহার গার্ডারগুলো দেখতে বাক্সের মতো, এগুলোকে "বক্স গার্ডার" বলা হয়। এগুলো প্রায় ৭২ মিটার লম্বা, ৫৩ মিটার চওড়া এবং সাড়ে তিন মিটার উঁচু।প্রতিটির ওজন ২১৯৭.২ টন। চীনের অন্যান্য সেতুগুলোতে এর আগে কখনো এতো চওড়া গার্ডার ব্যবহার করা হয়নি। জিয়াং এন ব্রীজটি পুরোপুরি চালু হলে ফুজিয়ান প্রদেশের হেইজি অর্থনৈতিক অঞ্চল এবং জিয়াম্যান শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি সাধিত হবে। শুধু তাই নয়, জাতীয় পর্যায়ের লজিস্টিক চ্যানেলও নির্মিত হবে। পাশাপাশি জিয়াম্যান শহরের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে। ব্রিজটি ফুজিয়ানা প্রদেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৩ এর বসন্ত উৎসবে এটি জনসাধারনের জন্য খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। চীনের প্রথম সমুদ্র সেতু হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুটি উদ্বোধন করা হয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় ২ হাজার কোটি ডলার। ৫৫ কি.মি. দীর্ঘ এই সেতুটি নির্মাণে চার লাখ ২০ হাজার ২০০ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার বানানো সম্ভব।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের প্রায় ১৪টি দেশ থেকে বিখ্যাত প্রকৌশলীদের নিয়ে ২০০৯ সালে সেতু নির্মাণের পরিকল্পনা করে চীন সরকার। ইংরেজি বর্ণমালা ‘ওয়াই’ আকৃতির মতো দেখতে সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালে। সেতুটি ব্যবহার করে এখন হংকং থেকে ঝুহাই যেতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। যেখানে আগে সময় লাগত ৩ ঘণ্টার বেশি। এই সেতু দিয়ে ম্যাকাও এবং হংকংয়ের যাত্রী ও যানবাহনগুলো সরাসরি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া-আসা করতে পারে। শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধী সেতুটি ১২০ বছর কোনো মেরামত ছাড়া অনায়াসে ব্যবহার করা যাবে। রিখটার স্কেলে ৮ তীব্রতার ভূমিকম্পতেও এই সেতু ভেঙে পড়বে না।সমুদ্র সেতুটি দিয়ে দৈনিক প্রায় ত্রিশ হাজার গাড়ি চলাচল করতে পারে। তবে কেউ চাইলেই এই পথ অতিক্রম করতে পারবে না। যারা সেতু পাড়ি দিতে চায় তাদের বিশেষ অনুমতি নিতে হয়। আর সব যানবাহনকেই টোল দেয়া বাধ্যতামূলক। সেতু কর্তৃপক্ষের দাবি, দিনে প্রায় ৯,২০০ যান এই পথে চলাচল করে।টোল থেকে বছরে আয় হয় আট কোটি ৬০ লাখ ডলার। সেতুটিতে কোন গণ পরিবহণ নেই। তবে যাত্রী ও পর্যটকদের জন্য শাটল বাসের ব্যবস্থা আছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad