Ad

স্থল প্রাণীদের মধ্যে আকারে সবচেয়ে বড় হাতি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

স্থল প্রাণীদের মধ্যে আকারে সবচেয়ে বড় হাতি। তাদের মস্তিষ্কও সবচেয়ে বড়। হাতি যে কতটা বুদ্ধিমান সেটা তার কাজ দেখেই বুঝা যায়। যৌথভাবে সমস্যা সমাধান, বস্তুর ব্যবহার, দিক নির্দেশনা বুঝতে পারা কিংবা সমবেদনাও প্রকাশ করতে পারে তারা।চীনের একদল হাতি এক বছরের বেশি সময় নিয়ে, পাঁচশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অবিশ্বাস্য ঘটনায়, তাদের স্বভাব, বুদ্ধি ও আচার-আচরণের বিষয়ে বিজ্ঞানীদের কৌতূহল আরও বেড়েছে।এই সময়ে দেশটির বেশ কিছু গ্রাম, নগর ও শহরের মধ্যে দিয়ে তারা হেঁটে গেছে। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের কোথাও কোনো হাতির দল এতো লম্বা পথ পাড়ি দিয়েছে বলে আগে কখনো জানা যায়নি।হাতি খুবই সামাজিক, স্নেহশীল ও বুদ্ধিমান প্রাণি। বহু বছর যাবত এরা নিজেদের এলাকা ও পানির উৎস অবিশ্বাস্যভাবে মনে রাখতে পারে। শুধু তাই নয় নিজেদের খাবার নিজেরাই পরিষ্কার করার পাশাপাশি যন্ত্রপাতিও ব্যবহার করতে জানে। হাতিরা আয়না দেখে নিজেদের কে চিনতে পারে। এমনকি মানুষের মতো হাতিদের জীবনেও আছে হাসি কান্না।কোনো হাতি মারা যাওয়ার পর অন্য হাতিরা মানুষের মতোই শোক প্রকাশ করে। তাদের একজন তখন শব্দ করে শোক জানায় এবং বাকিরা নিরবে দাঁড়িয়ে থাকে।আবার আনন্দ উৎসবেও তারা উচ্ছ্বাস প্রকাশ করে। হাতি পরোপকারী একটি প্রাণী। তাদের ভেতরে একে অপরকে সাহায্য সহযোগিতা করার আগ্রহ অত্যন্ত প্রবল।মানুষের যতো নিউরন আছে তার চেয়েও তিনগুণ বেশি আছে হাতির। মানুষ সহ অন্যান্য প্রাণীদের ক্যানসার হলেও হাতিদের হয় না। এমনকি হাতিদের ক্যানসার হওয়ার কোনো সম্ভাবনা নেই।বিশাল এই প্রাণীদের পরীক্ষা করে দেখা গিয়েছিল, ক্যানসার হওয়ার হার অন্যান্য প্রাণীদের থেকে কম। তবে এখন দেখা যাচ্ছে, ক্যানসার হওয়ার ঝুঁকিই নেই হাতিদের। এর কারণ হল শরীরে থাকা দুটি জিন।একটি মার্কিন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে পি-৫৩ নামের একটি বাড়তি জিনের কারণেই হাতির শরীরে ক্যান্সার দানা বাঁধার সুযোগ পায়না।মানুষের শরীরে পি৫৩ জিনের একটি মাত্র কপি থাকে, আর ওই এক কপি জিনই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু হাতির শরীরে এই জিনের ২০টি কপি থাকে।আর এ বাড়তি জিন হাতিকে সুরক্ষা দেয় ক্যান্সারের জীবাণু থেকে।কোনো কোষের ডিএনএ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন পি৫৩ জিনের প্রোটিন কোষের সেই ক্ষতি সারিয়ে তোলে অথবা কোষটিকে মেরে ফেলে।এই জিনের কারণে ক্যান্সার সেলগুলো বিপজ্জনক টিউমারে পরিণত হওয়ার আগেই নিজেই ধ্বংস হয়ে যায়।গবেষণায় পি৫৩ জিন ছাড়াও হাতিদের কোষে খুজে পাওয়া গেছে এলআইএফ বা লিউকেমিয়া ইনহিবিটরি ফ্যাক্টর।মজার ব্যাপার হলো প্রায় পাঁচ কোটি বছর আগে হাতিদের শরীরে এলআইএফ-৬ জিনটি ছিল। কিন্তু এক সময় নিষ্কিয় হয়ে যায় এই এটি। কিন্তু এখন জিনটি আবারও জেগে উঠেছে। এই জেনেটিক ফ্যাক্টরগুলো হাতিদের অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছে। এক একটা পুরুষ হাতি সাধারণত ৩০ থেকে ৪০ বছর বাচে। তবে বন্য হাতি ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বেচে থাকতে পারে। আতঙ্কের বিষয় হল দেশে অবাধে হাতি নিধন চলছে। আগামী দিনে হাতি সংরক্ষণ না করলে এবং মানুষের হাতে হাতি নিধন বন্ধ করতে না পারলে বিশাল দেহের ডাইনোসরের মতো এই প্রাণীটিও এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad