Ad

নান্দনিক সৌন্দর্যের তীর্থভুমি পর্তুগাল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1647500082
Durbin News

ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর ইউরোপের প্রাচীন একটি দেশ পর্তুগাল। সুন্দর সৈকত, প্রাচীন স্থাপত্য, সুস্বাদু রন্ধনপ্রণালীর মত আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো সারা বিশ্বের পর্যটকদের পর্তুগালে টেনে নিয়ে আসে।বসবাসের জন্য পশ্চিম ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় এখানে খরচ কম। শিল্প ও নান্দনিকতায় পরিপূর্ণ এ দেশটিতে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।পর্তুগালে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর রাজধানী শহর লিসবন। বড় বড় সাতটি পাহাড় নিয়ে গঠিত মনোরম এ শহরটি পুরাতনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের প্রতীক। অনেকের কাছে এটি সেভেন হিল সিটি নামেও পরিচিত। লিসবনের সবচেয়ে উঁচু পাহাড়টি গ্রাসায় অবস্থিত, যেখান থেকে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করা যায়।এই শহরে হাঁটা ও ব্যায়াম অনুশীলনের জন্য অসংখ্য পার্ক রয়েছে। লিসবনের আলফামা ঝরনা দর্শনার্থীদের জন্য বেশ আনন্দদায়ক। সানসেট পয়েন্টটিও দারুণ জনপ্রিয়।জেরোমাস মনস্ট্রার নামক ভাস্কো দ্য গামার সমাধীস্থল রয়েছে এখানে, যেটিকে এখন বিশ্বের অন্যতম সুদর্শন মঠ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া লিসবন ওশেনারিয়াম, বেলেম টাওয়ার, ডিসকভারি মনুমেন্টও এখানকার জনপ্রিয় পর্যটন স্থান।পর্তুগালের দ্বিতীয় বৃহৎ শহর হচ্ছে পোর্তো। বিশ্ববিখ্যাত পোর্ট ওয়াইন ছাড়াও সেখানে প্রাচীন ও আধুনিক স্থাপত্যের অনেক নিদর্শন রয়েছে৷এখানকার ‘ফুন্ডাসাঁউ দে সেরালভিশ’ নামের মিউজিয়াম পর্তুগালের সমসাময়িক শিল্পের সেরা সংগ্রহ হিসেবে পরিচিত৷এই শহরে অনেক রঙিন ভবন রয়েছে, যা পর্যটকদের বিমোহিত করে। ওবিডোস ক্যাসেল নামের একটি দুর্গ এখানকার প্রধান আকর্ষণ।রয়েছে শতবর্ষী এবং ইউরোপের সবচেয়ে সুন্দর লেলো বইয়ের দোকান, সাও বেন্টো রেলস্টেশন এবং লিটারেরি ম্যান হোটেল নামে একটি বৃহৎ লাইব্রেরি।পোর্তোর খুব কাছেই রয়েছে 'পর্তুগালের ভেনিস' নামে পরিচিত আভেইরো শহরটি। শহরের মাঝে দিয়ে বয়ে চলা খালগুলোতে নানা উজ্জ্বল রঙের নৌকা চলে। এগুলোই এখানকার যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। নৌ ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতার কারণেই শহরটিতে সারাবছর পর্যটকদের ভীড় থাকে।উপকূলের কাছাকাছি অবস্থিত শহরটি পর্তুগালের অন্যতম রোমান্টিক জায়গা হিসেবেও বিবেচিত। আভেইরোর সমুদ্র সৈকতটি মধুচন্দ্রিমার জন্য অত্যন্ত জনপ্রিয়। এখানকার ঐতিহ্য ও প্রাণবন্ত সংস্কৃতি সবসময়ই মানুষকে আকর্ষণ করে। পর্তুগিজের এরিকোইরা নামক শহরটি সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। এখানে মাছ ধরার ঐতিহ্য রয়েছে। এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন নিখুঁত তেমনি রয়েছে মানুষের তৈরি নানা দর্শনীয় শিল্পকলা।টাইলস করা ছাদ, পাথরের রাস্তা, ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা এখানকার উল্লেখযোগ্য শিল্প। পর্যটকরা এখানে তাজা সামুদ্রিক খাবার, বিশেষ করে লবস্টারের লোভে আসে। পর্তুগালের মাদেরিয়া দ্বীপটি বোটানিক্যাল গার্ডেন, ওয়াইন, এবং নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যর জন্য জনপ্রিয়। এখানে রয়েছে কালো বালির বিচ ও পোর্ট সান্তো বন্দর।এছাড়া মাদেরিয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো মিউজিয়াম ফুটবলপ্রেমী পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এখানকার অন্য একটি মিউজিয়াম হচ্ছে মাদেরিয়া ওয়াইন। এসব মিউজিয়ামে মানুষ সকাল থেকে সন্ধ্যায় প্রচুর পর্যটক আসেন।পর্তুগালের আরো একটি উল্লেখযোগ্য টুরিস্ট আকর্ষণ হচ্ছে ছবির মতো সাজানো গ্রাম সিন্ত্রা। এই গ্রামটির আবহাওয়া, পর্তুগালের অন্যান্য জায়গার তুলনায় একটু ঠাণ্ডা।তাই প্রাচীন সময়ে মুরিশ থেকে শুরু করে, পর্তুগালের রাজপরিবার এবং অনেক প্রভাবশালী ব্যক্তি জায়গাটিতে প্রাসাদ থেকে শুরু করে বিশাল বাড়ী তৈরি করেছিলেন।গ্রামটি সবুজের চাদর দিয়ে মোড়ানো এবং বেশ শান্ত। এখানকার মধ্যযুগীয় ন্যাশনাল প্যালেস ঘিরে পর্যটকদের ভিড় গ্রামবাসীর জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেকটাই সরব হয়ে উঠেছে সিন্ত্রা।পর্তুগালের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কইম্ব্রা শহর নিয়েও পর্যটকদের আগ্রহের কমতি নেই। এই শহরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ ইউনিভার্সিটি অব কইম্ব্রা। এটি দেশটির অনেক পুরনো বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এছাড়া গোটা পর্তুগালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসম্ভব সুন্দর কিছু সেতু, যেগুলো দেশটিকে ইউরোপের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad