Ad

লিফলেট বিতরন করা বিটিএস যেভাবে শীর্ষ ব্যান্ড হলো।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
main-qimg-3f72445ff095380a4a57b5ff6fb337ff-lq
Durbin News

বর্তমান দুনিয়ায় সাড়া জাগানো কে-পপ ব্যান্ড বিটিএস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড গুলোর মধ্যে এটি একটি। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক নতুন এ্যালবাম প্রকাশ করে রেকর্ডবুক উলট-পালট করে দিয়েছে বিটিএস। গ্র্যামি থেকে বিলবোর্ড অ্যাওয়ার্ডস, জাতিসংঘ সদর দপ্তর সবখানেই পৌছে গেছে কোরিয়ান এই ব্যান্ড। এবারের কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়ে তুমুল আলোচিত হয়েছেন তিনি। তাঁর গানটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্টে ১ নম্বরে উঠে এসেছে। এর আগে ফিফার অফিশিয়াল কোনো গান বিলবোর্ডের চূড়ায় আসেনি, এটিই প্রথম।জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও তাদের যাত্রাটা অতটা সুখকর ছিল না। নানা চড়াই-উতরাই পার করে আসতে হয়েছে তাদের। ২০১৩ সালে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া একটি কোম্পানির অধীনে আত্নপ্রকাশ করে বিটিএস। একদিকে তহবিলে অর্থের পরিমান কম, অন্যদিকে মিডিয়ার নেতিবাচক সংবাদ, অভ্যন্তরীণ কলহের কারণে দলটি একাধিকবার ভেঙে দিতে বাধ্য হয়েছিল তারা। তাদের চেহারা ও নাচ নিয়েও যথেষ্ট সমালোচনায় পড়তে হয়েছে। মেয়েদল, হিজড়া ইত্যাদি নানা কিছু বলে উপহাস করা হতো। অথচ সেই দল আজ সঙ্গীত দুনিয়া শাসন করছে।সাতজন তরুণ মিলে কে-পপ ব্যান্ড বিটিএসের যাত্রা মোটেও সহজ ছিলো না। শুরুর দিকে তারা রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিতরন করে মানুষকে নিজেদের কনসার্টে আমন্ত্রণ করতেন। একরুমে সাতজন গাদাগাদি করে বসবাস করেছেন। তবুও হাল ছাড়েনি। নিজেদের জায়গা পাকাপোক্ত করেই ছেড়েছেন।জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক এই সাত তরুণকে নিয়ে বিটিএস ব্যান্ড। বিটিএসের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তাদের স্বতন্ত্রতা। ৭ সদস্য নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গানে নিজেরাই নেচে, গেয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। তারা তাদের গানের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা এবং মানসিক সমস্যা তুলে এনেছে। মানসিক স্বাস্থ্য, সমস্যা, বয়োসন্ধিকাল এবং নিজেকে ভালবাসার দিক নিয়ে বিটিএস ব্যান্ডের গানগুলো তরুণ প্রজন্মের উপর বিশেষ প্রভাব ফেলেছে। এর মাধ্যমে সহজেই ভক্তদের বিশ্বাস অর্জন করে নিয়েছে তারা।তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে থাকা এই এই ব্যান্ড বাংতান বয়েজ নামেও পরিচিত। ২০১০ সালে ৭ জন তরুন বালককে নিয়ে এই ব্র‍্যান্ডটি সংগঠিত হয়। ২০১৩ সালে বিটিএসের প্রথম অ্যালবাম 'টু কুল ফোর স্কুল' প্রকাশিত হয়। এরপর থেকেই তাদের তারকাখ্যাতি বাড়তে থাকে। পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করতে থাকে বিটিএসরা।। ২০১৭ সালে বিশ্বের সঙ্গীত জগতে নিজেদের স্থান করে নেয় তারা। বিটিএসের 'লাভ ইয়োরসেল্ফ: হার' অ্যালবামটি আলোড়ন তুলে পুরো বিশ্বে। বিটিএসই প্রথম এবং একমাত্র এশীয় মিউজিক ব্যান্ড, যাদের অ্যালবাম বিশ্বের বড় পাঁচটি মিউজিক মার্কেটে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। এখন বিশ্বজুড়েই তাদের বিশাল ফ্যানবেইজ তৈরি হয়েছে। বিটিএস ভক্তরা নিজেদের আর্মি বলে পরিচয় দিয়ে থাকে । যার অর্থ হল 'যুবদের জন্য আরাধ্য প্রতিনিধি।' ১৩ জুন ছিলো ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ১০ জুন মুক্তি পেয়েছে বিটিএসের নতুন অ্যালবাম 'প্রুফ'। যারা পপ ধাঁচের সঙ্গীত পছন্দ করেন তাদের কাছে বিটিএস আলাদা এক আবেগের জায়গা। সাত সদস্যের এই পপ গ্রুপটি বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে খুব অল্প সময়ে। বর্তমানে বিশ্বজুড়ে বিটিএস–উন্মাদনা ক্রমেই বেড়ে চলছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad