Ad

২০২৩ সালে যে ৫ প্রযুক্তি সবার নজর কাড়বে।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

২০২৩ সাল বিজ্ঞান ও প্রযুক্তির এক সম্ভাবনাময় বছর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবছর যে প্রযুক্তি গুলোর ব্যবহার অতিমাত্রায় দেখা যাবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেটাভার্স। সহজ ভাবে বলতে গেলে, এটি হচ্ছে ত্রিমাত্রিক এক ভার্চ্যুয়াল দুনিয়া। যেখানে সরাসরি উপস্থিত না থেকেও, একে অপরের সঙ্গে কথা বলার পাশাপাশি, বিভিন্ন ব্যবসায়িক কাজ করা যায়, এমনকি খেলাধুলাও করা যায়।ইউরোপে মেটাভার্স প্রযুক্তি তৈরি করার জন্য, প্রতিনিয়তই কর্মী নিয়োগের পাশাপাশি প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছে। মাইক্রোসফট, অ্যাপল, গুগল, রোব্লক্স এবং ফোর্টনাইট নির্মাতা কোম্পানি গুলোও মেটাভার্স তৈরিতে কাজ করছে। এর সাথে সম্পৃক্ত ভি.আর হেডসেট, অগমেন্টেড রিয়েলিটি চশমা, স্মার্টফোন অ্যাপ সহ অন্যান্য ডিভাইস গুলোকে আপডেট করার প্রক্রিয়া চলছে।এ ধারা গোটা বছর জুড়েই দেখা যেতে পারে বলে মনে করছেন গবেষকরা। গ্রাহক পর্যায়ে মেটাভার্সের বিভিন্ন প্রযুক্তিপণ্য ও সেবার উদ্ভাবন দেখা যাবে, তৈরি হবে নিত্য নতুন সম্ভাবনা।বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা A.I - এর ব্যাবহার হবে সর্বোচ্চ। তথ্য বিশ্লেষণের মাধ্যমে অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে তৈরি করে নেওয়াই মূলত এ প্রযুক্তির কাজ।নির্ভুল তথ্যের মাধ্যমে সাইবার নিরাপত্তা, ভিডিও গেমস, নকশা, স্মার্ট গাড়ি, ডেটা সেন্টার ব্যবস্থাপনাসহ, বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, এরই মধ্যে A.I -কে কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য ও সেবা বাজারে আসতে শুরু করেছে। যত দিন যাবে, ততই এ প্রযুক্তির ব্যবহার উন্নত ও সহজলভ্য হয়ে উঠবে যা একদিন মানুষের মস্তিষ্কের আদলে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে।এ বছর কৃত্রিম প্রযুক্তিনির্ভর কেনাকাটার ধারা জোরালো হতে পারে। সফটওয়্যারের পাশাপাশি, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে রোবটের ব্যবহার অধিক দেখা যাবে। বর্তমানে সময়ের প্রযুক্তি দুনিয়ায়, আরো একটি হট টপিক হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। পুরো বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো, টেকসই কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য তীব্র প্রতিযোগিতা শুরু করেছে, এবং বাণিজ্যিকভাবে তা বাজারে আনার চেষ্টা চালাচ্ছে।কারণ, কোয়ান্টাম প্রযুক্তি কাজে লাগিয়ে, সুপার কম্পিউটারের থেকেও দ্রুতগতিতে তথ্য যাচাই ও গণনা করা সম্ভব, যা প্রচলিত ক্ল্যাসিক্যাল কম্পিউটারের পক্ষে সম্ভব নয়।এধরনের উন্নত কম্পিউটার যেসব দেশের কাছে থাকবে, তারা অন্য দেশের রাষ্ট্রীয় গোপনীয়তা ও প্রতিরক্ষা ব্যবস্থাতেও হস্তক্ষেপ করতে সক্ষম হবে। এ বছর প্রযুক্তিটির বেশ কিছু উন্নয়ন দেখা যাবে বলে ধারণা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেনসহ, বিভিন্ন দেশের সরকার এধরনের সুপার-ফাস্ট কম্পিউটার তৈরির পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করে চলেছে।ভবিষ্যৎ ইন্টারনেটের গতিপথ হলো WEB 3.0 । নিজের নিয়ন্ত্রাধীন ইন্টারনেট সুবিধা পাওয়াই মূলত এ প্রযুক্তির কাজ।বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তা নিয়ন্ত্রণ ক্ষমতা ফেসবুক, অ্যামাজন এবং গুগলের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানের কাছে। তবে ওয়েব 3 ইন্টারনেট ভার্সন চালু হলে, সেখানে বহিরাগত কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না। সবাই সমানভাবে এর সুবিধা ভোগ করতে পারবে।গত বছর ওয়েব-3 প্রযুক্তি নিয়ে তুমুল আলোচনা হলেও, এ বছর উন্নয়নের চরম রূপ দেখা যাবে বলে মনে করছেন গবেষকরা। পরবর্তী প্রজন্মের এই ইন্টারনেট-ব্যবস্থা মূলত ব্লক চেইন এবং নন-ফাঞ্জিবল টোকেনের মাধ্যমে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেবে। চলতি বছরে বাস্তব ও ভার্চ্যুয়াল-জগতের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রযুক্তির উন্নতি হবে বলেও ধারণা করা যাচ্ছে। এটি মূলত ডিজিটাল টুইন প্রযুক্তি এবং থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সমন্বয়ে কাজ করে। এর সাহায্যে বাস্তব জগতে থেকেও ভার্চ্যুয়াল বিভিন্ন কাজের পরিবেশ তৈরি করা যায়। শুধু তা-ই নয়, সিমুলেশনের সুবিধা কাজে লাগিয়ে ভার্চ্যুয়ালি বিভিন্ন পণ্য বা সেবার পরীক্ষাও চালানো সম্ভব। এই ধরনের প্রযুক্তির সুপরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দুই জগতের মধ্যে সেতুবন্ধ করা পণ্য ও সেবাগুলো পরখ করার সুযোগ মিলবে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকার এধরনের সুপার-ফাস্ট প্রযুক্তি তৈরির পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad