Ad

দুর্নীতিবাজদের সেকেন্ড হোম কানাডার বেগম পাড়া, অবৈধ অর্থে গড়েছেন সম্পদের পাহাড়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Canada-20201127145859
Durbin News

বর্তমান সময়ের একটি ব্যাপক আলোচিত বিষয় হলো কানাডার বেগম পাড়া। যা মূলত দেশের টাকা পাচার করে, সেখানে বসবাসকারী বাংলাদেশীদের বানানো বিলাসবহুল আবাসস্থল। ধারণা করা হয়, দেশটিতে বাড়ির মূল্য আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে, এই পাড়ার বিশেষ ভূমিকা রয়েছে। বিনিয়োগকারী কোটা চালু করলে নির্দিষ্ট অংকের অর্থ বিনিয়োগ করে, ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত, প্রচুর বাংলাদেশী কানাডায় পাড়ি জমায়। ২০০৭ ও ২০০৮ সালে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলে দেশ ছাড়ে তারা। এরপর থেকে নিজ দেশের অর্থ সম্পদ লুট করে, কানাডার অভিজাত এলাকায় বাড়ি গাড়ি কিনে বসবাস করছেন। টরন্টোর হাইরাইজ কন্ডোমিনিয়াম, সিএন টাওয়ারের আশেপাশে, রিচমন্ড হিলের আপস্কেল হোম, মিসিসাগা এবং মার্কহামের মতো অভিজাত এলাকায় এদের বসবাস। বাস্তবে কানাডায় বেগম পাড়া নামে, কোনো নির্দিষ্ট এলাকার অস্তিত্ব নেই। দেশী টাকা পাচারকারীদের প্রতীকি নাম হিসেবে এটি ব্যবহৃত হয়।দেশীয় বিত্তশালীদের তৈরি করা পাড়াগুলো প্রথম আলোচনায় আসে, ভারতীয় সিনেমা বেগম পুরার মাধ্যমে। যেখানে পরিচালক বেগম পুরার বেগমদের স্বামী ছাড়া সংগ্রামী জীবন যাপন তুলে ধরেন। এছাড়াও "টরন্টো স্টারে" ২০১১ সালে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল 'কলোনি অব ওয়াইভস থ্রাইভস ইন মিসিসাগা।' তারপর থেকেই বেগম পাড়া সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠে। তবে একজন সংসদ সদস্যের স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ির সূত্র খুঁজতে গিয়ে, বাংলাদেশ প্রথম বেগম পাড়ার সাথে পরিচিত হয়।বহুল আলোচিত এসব পাড়ায় বসবাসকারী, বাংলাদেশী অভিবাসীদের বেশিরভাগই মূলত, ধনাঢ্য ব্যবসায়ী, প্রকৌশলী, দুর্নীতিগ্রস্থ সরকারি চাকুরিজীবী ও রাজনীতিবিদরা। ২০১৪ সালে, কানাডার সরকার ইনভেস্টমেন্ট ক্যাটাগরি পুরোপুরি বন্ধ করে দেন। এর অন্যতম কারণ ছিল এই ক্যাটাগরিতে আসা অভিবাসীদের কর পরিশোধের রেকর্ড। দেখা গেছে, কানাডায় বসবাসকারী সাধারণ জনগণদের তুলনায়, অভিবাসীদের কর প্রদানের পরিমাণ অনেক কম। বিনিয়োগ কোটায় দেশটিতে যাওয়া বিপুল সংখ্যক অভিবাসী, কোনো কাজ না করেই, কোটি কোটি টাকা মূল্যের ঘর বাড়ি কিনে বসবাস করছে। ফলে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে বাড়িগুলোর দাম। সাধারণত কানাডায় বাড়ি কেনা তুলনামূলকভাবে সহজ৷ পাঁচ শতাংশ ডিপেজিট দিয়েও বাড়ি কেনা সম্ভব, যদি ভালো ক্রেডিট রেকর্ড এবং বাড়ির বন্ধকী ঋণ পরিশোধের সামর্থ্য থাকে। কিন্তু বাড়িগুলোর মূল্য বেড়ে যাওয়ায়, ভুক্তভোগী হচ্ছে দেশটির খেটে খাওয়া প্রবাসী বাংলাদেশীরা। ইতোমধ্যে, কানাডার বিভিন্ন শহরে অন্তত ১০টি বেগম পাড়া গড়ে উঠেছে।শুধু কানাডাতেই নয়, বর্তমানে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশেই কালো টাকা পাচারকারী দল বেগম পাড়া গড়ে তুলেছেন। বিগত কয়েক বছর ধরেই, এসব টাকা পাচারকারীদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বাংলাদেশী প্রবাসীগণ। অর্থ লুটেরাদের বিরুদ্ধে গড়ে তুলেছেন সামাজিক আন্দোলন। একই সাথে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে রাষ্ট্রও। দেশী টাকা পাচারকারীদের খুঁজে বের করার দায়িত্ব গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু দুদকের পক্ষে মানি লন্ডারদের নামের লিস্ট বের করা খুব একটা সহজ কাজ নয়। যেহেতু নিজ দেশে অর্থ যাচ্ছে, তাই কানাডা সরকার কালো টাকার মালিকদের নাম প্রকাশে অনিচ্ছুক।শুধুমাত্র মামলা দায়ের করেই সেই তথ্য পাওয়া সম্ভব। অন্যদিকে, পাচারকারীদের তথ্য ছাড়া মামলা দায়ের সম্ভব নয় বলে, দুদকের কাজের তেমন অগ্রগতি হচ্ছে না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad