Ad

দুই সতীন এক সঙ্গে তিন সন্তানের মা হতে যাচ্ছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
article-l-20221234315264555605000
Durbin News

দুই বান্ধবীর এক স্বামী। এক সঙ্গে একই ছাদের নিচে বাস করছেন দুই সতিন। এখন দুজনেই অন্তঃসত্ত্বা। ছোটবেলা থেকেই খুব কাছের বান্ধবী কৃতিকা ও পায়েল। গর্ভাবস্থাতেও অটুট রয়েছে তাদের সম্পর্ক। কখনো তারা একে অপরকে রান্নায় সাহায্য করছে, আবার কখনো পা টিপে দিচ্ছে। দুই সতীনের এমন সুখের সংসার দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। গর্ভাবস্থার সুন্দর মূহুর্তগুলো শেয়ার করছেন তারা। এখন অনাগত সন্তানের অপেক্ষায় আছেন কৃতিকা, ও পায়েল। দুই স্ত্রীর কাছ থেকে এক সঙ্গে তিন সন্তান পেতে যাচ্ছেন স্বামী আরমান। আরমানের প্রথম স্ত্রী পায়েল যমজ সন্তানের মা হতে যাচ্ছেন, অন্যদিকে তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকা এক সন্তানের জন্ম দেবেন।হরিয়ানার এই ছেলে পেশায় একজন ইউটিউবার। দুই স্ত্রী নিয়ে ভিন্ন রকম এক সংসার সাজিয়েছেন তিনি। একই রকম পোশাক পরিচ্ছদ, চলা ও কথা বলা- সমস্ত কিছুতেই দুই সতিন নিজেদেরকে বোনের মতো প্রকাশ করে। তাদের বিলাসী জীবন দেখে বিষ্ময় প্রকাশ করে অনেকেই। লক্ষ লক্ষ মানুষ ইউটিউব সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন তাদের। ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছেন তারা। কৃতিকা ও পায়েল দুই সতিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নাম।তাদের ইউটিউবে চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস। যা রীতিমতো সুপারহিট বনে গেছে। দুই সতিন সোশাল মিডিয়ার প্লার্টফর্ম গুলোতে শেয়ার করতে থাকেন তাদের দৈনদিন জীবনের বিভিন্ন ঘটনা। শেয়ার করেন ফানি ভিডিও। ভিডিওতে কখনো কখনো ঝগড়া করতেও দেখা যায় তাদের। শুধু তাই নয়, বাইরে ঘুরতে গেলেও লেন্স বন্দী হন তারা। কখনও দুই স্ত্রীকে একসঙ্গে নিয়ে তাদের স্বামী আরমান বাইরে বের হন। আবার কখনো এক স্ত্রীকে নিয়েই বাইরে ঘুরতে যান তিনি। আর এতেও ফুটে ওঠে নানান নাটকীয়তা। যা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও গুলোতে প্রচুর পরিমাণে ভিউজ হয়। সোশাল মিডিয়ার উপার্জনেই চলে তাদের সংসার। ইনস্টাগ্রাম সহ ফেইসবুক রিলে তাদের ভিডিও দেখে বুঝার উপায় নেই- তারা সতীন নাকি বেস্ট ফ্রেন্ড। কিন্তু শুরুতে তাদের গল্পটা ছিল অন্য আট-দশটা পরিবারের মতোই। ২০১১ সালে পায়েলকে ভালোবেসে বিয়ে করেছিলেন আরমান। জন্ম দিয়েছিলেন ছেলে সন্তান চিরায়ুর। এত দিন সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু তাদের সংসার নতুন মোড় নেয় চিরায়ুর জন্মদিনে। সেদিন জন্মদিনের পার্টি আসে পায়েলের বান্ধবী কৃতিকা। তখন পরিচয় হয় কৃতিকার সাথে আরমানের। সেসময় পায়েলের বান্ধবী হিসাবেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। তবে প্রথম দেখাতেই কৃতিকার প্রেমে পাগল হয়ে যান পায়েলের স্বামী। পরক্ষণেই অপরপক্ষের কাছ থেকেও আসে প্রেমের সাড়া। এদিকে স্বামী ও বান্ধবীর প্রেমের খবর জানতে পেরে যান পায়েল। প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পরে তিনি যা করেছেন সেটি রীতিমতো হবাক হওয়ার মতো। প্রিয় বান্ধবী কৃতিকার সঙ্গেই নিজের স্বামীর বিয়ে দেন এই নারী। মাত্র এক সপ্তাহের মধ্যে পায়েলের সম্মতিতেই সতীন হয়ে ঘরে আসে কৃতিকা। হিন্দু ধর্ম মতে দুই বিয়ের রীতি না থাকায় তৈরি হয় সমস্যা। কিন্তু ধর্মের বাঁধাও তারা তোয়াক্কা করেন নি। এক পর্যায়ে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন দুজনে। এমনকি পূর্বের সন্দীপ নাম পরিবর্তন করে রাখেন আরমান। তবে হিন্দু আচার-আচরণই মেনে চলেন তারা সবাই। পূজা পার্বণে তাদের উপস্থিতি দেখা যায়। স্ত্রী আছে জেনেও কেন আরমানকে বিয়ে করেছেন জানতে চাইলে,,কৃতিকা বলেন, ‘সন্দীপ আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমরা বিয়ে করে নিয়েছি'।এখন দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার! এবার দুই সতিন প্রেগন্যান্ট হওয়ায় তাদের পরিবারে বইছে ভিন্ন হওয়া। অপেক্ষার প্রহর গুনছে অনাগত সন্তানের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad