Ad

পাকিস্তানের হুনজা মেয়েরা এত সুন্দরি হয় কিভাবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

মিস ওয়ার্ল্ড এর জন্য পৃথিবীর নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্বসুন্দরিদের বসবাস পাকিস্তানে। দেশটির হুনজা উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ৭০ বছর বয়সেও হুনজা নারীদের রূপ লাবণ্য হয়ে থাকে অষ্টাদশী যুবতীদের মতো। বলা হয়, সত্যিকারের বিশ্ব সুন্দরি হচ্ছে পাকিস্তানের এই উপজাতি মেয়েরা। বিস্ময়কর এই উপজাতির বসবাস পাকিস্তানের হুনজা উপত্যকায়। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই উপত্যকা নানা কারণেই বিখ্যাত। তবে সবচেয়ে বেশি বিখ্যাত এখানকার অধিবাসী হুনজা সম্প্রদায়। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের। এর মাঝে নারীদের সৌন্দর্য অন্যতম। বিভিন্ন দেশের নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা প্রসাধনী ব্যবহার করেন, খরচ করেন হাজার হাজার টাকা, সেখানে এই সম্প্রদায়ের মেয়েরা প্রাকৃতিক সাজেই হয়ে থাকেন নজরকাড়া সুন্দর। সাধারন পোশাক আশাকেই তাদের রূপ লাবন্য হয়ে থাকে অনিন্দ। এ কারণে সত্যিকারের বিশ্ব সুন্দরি বলে বিখ্যাত এই উপজাতির মেয়েরা। কিন্তু পাকিস্তানের এই সম্প্রদায়ের মেয়েরা কিভাবে এতোটা সুন্দরি হয়? তাদের এমন ন্যাচারাল সৌন্দর্যের পেছনে রহস্যটা কী? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের এই প্রতিবেদন। হুনজা সম্প্রদায়ের সৌন্দর্য ও সুস্থতার অন্যতম কারণ হিসাবে বলা হয় তাদের তাদের ভৌগলিক অবস্থানের কথা। তারা এমন একটি উপত্যকায় বসবাস করে, যেটির চারপাশে রয়েছে তিনটি সুউচ্চ পর্বতমালা। এমনকি হুনজা উপত্যকাও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ফুট উচুতে অবস্থিত। এত বেশি উচ্চতায় বসবাসের একটা স্বাস্থগত সুবিধা পায় এই সম্প্রদায়ের লোকজন। পাহাড়ি উপত্যকা সাধারণত অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সতেজ বিশুদ্ধ বাতাসে পরিপুর্ন থাকে। এরকম পরিবেশ তাদের সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করে। হুনজা সম্প্রদায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ডায়েট। গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন, এখানকার প্রায় ৯৯ শতাংশ মানুষই ভেজিটেরিয়ান। তাদের খাবারের তালিকায় মাংসের পরিমান থাকে খুবই কম। এর পরিবর্তে বিভিন্ন ধরণের সবুজ শাক সবজি ও ফুলমূল হয়ে থাকে তাদের নিয়মিত খাদ্য। এরকম স্বাস্থকর খাবারের একটা প্রভাব দেখা যায় তাদের বাহ্যিক সৌন্দর্যে। অন্যদিকে এই সম্প্রদায়ের মানুষ নিয়মিত রোজা রাখার মতো এক ধরণের উপবাস পালন করে। এ সময় তারা খাদ্য হিসাবে গ্রহণ করে শুধুমাত্র ফলের জুস। যা তাদের শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে। অনেকের মতে হুনজা উপত্যকার আরেক নাম সুখের উপত্যকা, আসলে তাদের লাইফস্টাইল টাই এমন। প্রকৃত যেন নিজেকে উজাড় করে দিয়েছে এই উপত্যাকার মানুষের সেবায়। এখানে খাওয়ার পানির উৎস হচ্ছে হিমবাহ থেকে গলিত পানি। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, তাদের ব্যবহার্য এই পানির মধ্যে রয়েছে এন্টি অক্সিডেন্ট সহ নানা ধরণের মিনারেল। যা প্রতক্ষ ভুমিকা রাখে তাদের স্বাস্থ ও সৌন্দর্যে। এই সম্প্রদায়ের নারীদের রূপচর্চার জন্য কিছু নিজস্ব উপাদান রয়েছে। যার মধ্যে অন্যতম হলো এক ধরণের প্রাকৃতিক তেল। নিজেদের ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য এই তেল ব্যবহার করে হুনজা নারীরা। অন্যদিকে পাকিস্তানের এই অঞ্চলে রয়েছে জাফরান। বিশ্বের সবচেয়ে দামি এই মশলা হুনজা সম্প্রদায়ের রান্নায় ব্যবহৃত হয়। জাফরানের বিভিন্ন স্বাস্থগত গুনাগুন রয়েছে। যা ত্বকের সুস্থতার জন্য খুবই উপকারি। এছাড়া এই সম্প্রদায়ের মানুষ বিশেষ এক ধরণের লবণাক্ত চা পান করে থাকে। যাতে পাহাড়ি ঝর্ণার পানির সাথে মেশানো হয় 'তুমুরু' নামের বিশেষ এক উপাধান।গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, তাদের পান করা চায়ের মধ্যেও রয়েছে বিভিন্ন উপকারি বৈশিষ্ট্য। বিশেষ করে ত্বকের তারুণ্য ধরে রাখায় ভুমিকা রাখে বিশেষ এই মিশ্রণ। এসব কারণেই ৭০ বছর বয়সেও হুনজা নারীদের মনেহয় যুবতীদের মতো আকর্ষনীয়। শুধু সৌন্দর্যেই নয়, সুস্বাস্থের দিক দিয়েও এই সম্প্রদায় পুরো পৃথিবী থেকে এগিয়ে। এখানকার নারীরা ৬০/৭০ বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারে। অসুস্থ হওয়ার হার খুব কম। আবার তাদের গড় আয়ুও হয়ে থাকে একশো বছরের বেশি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad