Ad

প্রকাশ্যে নাচের দায়ে দশ বছরের সাজা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
AA16ZCCi
Durbin News

প্রকাশ্যে নাচার দায়ে দশ বছরের কারাদন্ড! সম্প্রতি ইরানের এক যুগলকে এমন কঠিন সাজাই দিয়েছেন তেহরানের একটি নৈতিকতা আদালত! দূর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ প্রদান, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা সহ সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত যুগলের বিরুদ্ধে! এমনটাই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো।খবরে বলা হয়, রাজধানী তেহরানের আজাদি টাওয়ারের সামনে রোমান্টিক ভঙ্গিমায় নাচের একটি ভিডিও ধারণ করেন আমির মোহাম্মদ আহমাদি ও তাঁর বাগ্‌দত্তা আসতিয়াজ হাকিকি। পরবর্তীতে সেটি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় তাদের ওই ভিডিওটি। এরপর নভেম্বর মাসের শুরুর দিকেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। দেড় মাসের মাথায় আমির-হাকিকি'কে দোষী সাব্যস্ত করে দশ বছর কারাভোগের কঠোর এ সাজা দেয়া হল। একই সাথে আদেশ দেয়া হয় যে, দুই বছর তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এমনকি দেশ ছেড়েও যেতে পারবেন না কোথাও। তরুণ এই দম্পতির এই সাজার ঘোষণার উঠেছে নিন্দার ঝড়। ফের প্রশ্নবিদ্ধ দেশটির নারী স্বাধীনতার ইস্যু। ইরানের মানবাধিকার কর্মীরা বলছেন, সম্প্রতি নারী স্বাধীনতার দাবিতে সৃষ্ট আন্দোলনের অংশ হিসেবেই তাদের ওই ভিডিওটিকে দেখছে প্রশাসন। একারণেই তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দেয়া হয়েছে কঠোর সাজা। তবে অভিযুক্তদের দাবি- আন্দোলনের সাথে সম্পৃক্ত নন তারা। বরং ইন্সটাগ্রাম ব্লগার তারা। এছাড়া আসতিয়াজ হাকিকি নিজে একজন ফ্যাশন ডিজাইনার। গত বছরের সেপ্টেম্বরে মাথায় কাপড় না দেয়ার অভিযোগে কুর্দী তরুণী মাহশা আমিনিকে গ্রেফতার করে ইরানের নৈতিকতা পুলিশ। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে নারীদের পোশাকের স্বাধীনতার দাবি দেশজুড়ে ছড়ায় তীব্র আন্দোলন। সরকারও বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেওয়ায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। সম্প্রতি চার বিক্ষোভকারীর ফাঁসির দণ্ডও কার্যকর করা হয়েছে। ইরানের শরিয়া আইন অনুযায়ী, নারীদের মাথা ও চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। তাঁদের এমন লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে, যাতে শরীরের গঠন বোঝা না যায়। সরকারি কোনো অফিসে হিজাব ছাড়া নারীরা যেতে পারবেন না। নিয়ম অমান্য করলে রয়েছে চুয়াত্তরটি দোররা মারার বিধান। এমনকি বিশ্ববিদ্যালয়ের আগ অবধি ইরানে নারী পুরুষ একসাথে ক্লাস করারও নিয়ম নেই। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে দেশটিতে আসতে থাকে এসব কড়াকড়ি। এমনকি এসব বিষয় তদারকির জন্য আধা সামরিক বাহিনী নৈতিকতা পুলিশও গঠন করা হয়। বাহিনীটি ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি সংযুক্ত। শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষের ঠিক করা ইসলামি নীতি-নৈতিকতা মানুষ মানছে কি না, তা তারা নিশ্চিত করতো। অবশ্য গেল বছর চরম আন্দোলনের মুখে এই নৈতিকতা পুলিশ বাহিনীর বিলুপ্তি ঘোষণা করে সরকার।‘নীতি পুলিশের’ প্রতিটি ইউনিটে একটি করে ভ্যান থাকতো। এই ভ্যানগাড়ি বাহিনীতে নিযুক্ত নারী ও পুরুষ উভয় সদস্যরাই থাকতো। তারা মূলত ব্যস্ত জনবহুল এলাকায় টহল দিতো। কেউ যথাযথ আচরণ না করলে বা যথাযথ পোশাক না পরলেই তাদেরকে আটক করা হতো। কিছু ক্ষেত্রে সতর্ক করে ছেড়ে দেয়া হতো। আবার কিছু ক্ষেত্রে নীতি লঙ্ঘনকারী ব্যক্তিকে আটক করে থানা বা সংশোধনাগারে নিয়ে যাওয়া হতো। সেখানে নিয়ে গিয়ে তাঁদের কীভাবে পোশাক পরতে হবে, কী নৈতিক আচরণ করতে হবে, সে বিষয়ে শিক্ষা দেওয়া হতো। পরে পুরুষ অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছাড়া হত আটকৃত ব্যক্তিকে। অনেক নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের জরিমানাও করতো নিরাপত্তা বাহিনী। এমনকি ইরানের প্রতিটি বিশ্ববিদ্যালয়েও উপস্থিতি রয়েছে পুলিশ বাহিনীরa . বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পোশাক ও আচরণ নজরদারি করতো তারা। সবমিলিয়ে ইরানের এহেন পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কী?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad