Ad

মাত্র আড়াই হাজার টাকা খরচ করে হতে পারবেন মিলিয়নিয়ার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

কেমন হবে যদি আপনার পকেটে থাকা এক হাজার টাকার নোটটি পরিবর্তন করে, কেউ ৪-৫ লাখের একটা বান্ডিল ধরিয়ে দেয়? শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হচ্ছে হয়তো। কিন্তু এমন ঘটনা সত্য। পৃথীবিতে এমন অনেক দেশ আছে যেখানে মুদ্রার মান বাংলাদেশের তুলনায় অনেক কম। সেসব দেশে ভ্রমনে গেলে, বাংলাদেশীরা তাদের হাজার টাকার নোট ভাঙ্গিয়ে, স্থানীয় মুদ্রায় প্রায় কয়েক লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। এমন দেশের তালিকায় একদম শুরুতেই আছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের নাম। তেল গ্যাস সহ নানারকম প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি। এমনকি পর্যটন শিল্পেও রয়েছে অপার সম্ভবনা। কিন্তু দেশটির বিরুদ্ধে অভিযোগ, তারা পারমানবিক অস্ত্রের ভান্ডার তৈরি করতে চায়। ফলে তাদের উপর দীর্ঘদিন ধরেই নানারকম নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে পশ্চিমা বিশ্ব। এতে শিয়া অধ্যুষিত ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বহুদিন ধরেই। প্রতিবেশী দেশ গুলো সুন্নি মতাদর্শের হওয়ায়, তারাও সাহায্য করছেনা ইরানকে। তাদের ইউএস ডলারের রিজার্ভ গিয়ে ঠেকেছে তলানিতে। বর্তমানে বাংলাদেশী ১ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রায় ৪০৪ ইরানিয়ান রিয়াল।অর্থাৎ কেউ বাংলাদেশ থেকে আড়াই হাজার টাকা নিয়ে গেলে, সে ইরানের একজন মিলিয়নিয়ার। অবশ্য দেশটিতে জিনিস পত্রের দামও অনেক বেশি। ইরানের পর বাংলাদেশি মুদ্রার সবচেয়ে বেশি বিনিময় হার পাওয়া যায় ভিয়েতনামে। এশিয়ার এই দেশটি সংষ্কৃতি এবং কৃষিখাতে অবদানের জন্যে বিশ্বব্যাপী বিখ্যাত। ধান উৎপাদনের তালিকায় শীর্ষ সারির দেশ এটি। এমনকি বাংলাদেশও ভিয়েতনাম থেকে চাল সহ নানারকম কৃষী পন্য আমদানি করে। কিন্তু অবকাঠামোগত দুর্বলতা এবং কৃষিখাতে বৈচিত্রায়নের অভাবে, দেশটি দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে তাদের মুদ্রার মান অনেক কমে গিয়েছে। বাংলাদেশী এক টাকার বিনিময়ে স্থানীয় মুদ্রায় প্রায় ২২৬ ডং পাওয়া যায়। অর্থাৎ কয়েক হাজার টাকা খরচ করে এখানেও আপনি মিলিয়নিয়ার বনে যেতে পারবেন। এরপরেই আছে সবচেয়ে বেশি মুসলিমের দেশ হিসেবে খ্যাত ইন্দোনেশিয়া। মুসলিম অধ্যুষিত এই দেশটি এশিয়া মহাদেশের পুর্ব দিকে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারনে ইন্দোনেশিয়ার বালি সহ, বেশ কয়েকটি দ্বীপ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ভ্রমন পিপাসুদের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছে। বাংলাদেশী এক টাকার বিনিময়ে, ইন্দোনেশিয়াতে স্থানীয় মুদ্রায় ১৪৫ রুপিয়া পাওয়া যায়। অর্থাৎ এখানেও একটি হাজার টাকার নোট ভাঙ্গালে লাখপতি হওয়া যাবে। মুলত দেশটির অর্থনৈতিক কাঠামোর দুর্বলতার কারনেই তাদের মুদ্রার মান এত কম। তবে সেখানকার মানূষের জীবনযাত্রার মান বাংলাদেশের চেয়ে ও উন্নত। সর্বনিম্ন কারেন্সির লিস্টে এরপরেই আছে আরেক এশিয়ান দেশ কম্বোডিয়ার নাম । কম্বোডিয়ায় বাংলাদেশের ১ টাকা ভাঙ্গালে স্থানীয় মুদ্রায় প্রায় ৪০ রিয়েল পাওয়া যায়। অর্থাৎ এখানে লাখপতি হতে হলে বাংলাদেশের আড়াই হাজার টাকা নিয়ে আসতে হবে। সবাইকে অবাক করে দিয়ে এই তালিকায় এরপরেই আছে সাউথ কোরিয়ার নাম। প্রযুক্তিখাতের শীর্ষে থাকা দেশটিতে ১ টাকা ভাঙ্গালে স্থানীয় মুদ্রায় প্রায় ১৩ ঊন পাওয়া যাবে। প্রশ্ন আসতে পারে উন্নত বিশ্বের এই দেশটির মুদ্রা এত সস্তা কেন।মুলত সাউথ কোরিয়া পুরোপুরি আমদানী নির্ভর একটি দেশ। ফলে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রন অনেক বেশি কষ্টসাধ্য ব্যপার। তাই এই মুদ্রাকে পৃথিবীর সবচেয়ে ভোলাটাইল কারেন্সি বলা হয়। অর্থাৎ প্রতি মুহুর্তেই পরিবর্তিত হয় তাদের মুদ্রার মান। তবে সেই দেশে জীবন যাত্রার ব্যয় ও অনেক বেশি। তথ্য বিশ্লেষনে দেখা যায়, মুদ্রার মান কম থাকা এই দেশ গুলোতে ভ্রমনে গেলে, বাংলাদেশীরা অনেক কম খরচেই নিজেদের ভ্রমন ব্যয় সামলাতে পারেন। আপনার বিদেশ ভ্রমনের পরিকল্পনা থাকলে আপনি এই তালিকার কোন দেশটিতে ভ্রমন করতে চাইবেন? জানাতে পারেন কমেন্ট বক্সে

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad